আজ সারাদিনই প্রায় ন্যাশনাল আর্কাইভসএ কাটলো। একটা এক্সিবিশনের সঠিক সন তারিখ জানার জন্য ১৯৪৮ সালের দৈনিক আজাদ পত্রিকা দেখতে গিয়েছিলাম। তো সেখানে একটি সংবাদে চোখ আটকে গেল। সংবাদ না বলে বরং বলা চলে একটি শব্দে চোখ আটকে গেল। আজাদের সংবাদটি তুলে দিলাম।
বি.দ্র. সংবাদটি ঠিক রেখে সাধু ভাষার স্থলে চলতি ভাষা করে দিলাম।
দৈনিক আজাদ
৪ঠা বৈশাখ ১৩৫৫
৫ম পৃষ্ঠা, ৫ কলাম
রেজাকারদের বিরুদ্ধে হত্যা ও লুণ্ঠনের অভিযোগ
৬ মে (১৯৪৮) তিন লড়ি বোঝাই সশস্ত্র রেজাকার হায়দরাবাদ (হায়দ্রাবাদ/ভারত) রাজ্যের নালগোণ্ডা জেলার পল্লীপাদা গ্রামে হানা দেয় এবং প্রায় সমস্ত বাড়ি পুড়িয়ে দেয়। কয়েক হাজার টাকার জিনিস লুঠ করে। কয়েকজন স্ত্রীলোকের উপরও অত্যাচার করে।
৮ মে (১৯৪৮)তারা বিদর জেলার হালকি গ্রামে প্রায় ৫০০ বাড়ি পোড়ায় এবং ২৫ লক্ষ টাকার সম্পত্তি লুঠ করে। ঘাটগাঁও এবং মুণ্ডুর গ্রাম দুটি লুঠ করে। ফদেপুর চাক্তালিতে স্ত্রীলোকদের উপর অত্যাচার করে।
৪ মে (১৯৪৮) ৫০০ রেজাকার বিদর জেলার চিত্রকোপ তালুকের হিজরাই গ্রামে হানা দিয়ে প্রায় ৪০ হাজার টাকার সম্পত্তি লুঠ করে। একজন গ্রামবাসীর গায়ে কেরসিন ঢেলে জীবন্ত পুড়িয়ে মারে।
১ লা মে (১৯৪৮) ক্যাপ্টেন নিজামুদ্দিন ও মান্দেদ জেলার পুলিশ সুপার সৈয়দ হুসেনী জৈদীর নেতৃত্বে হায়দরাবাদ বাহিনী হাডগাঁও তালুকের খাওয়ানা গ্রাম আক্রমণ করে এবং কয়েকজন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। গত সপ্তাহে গোর্ত্তা ও মুছলাম্ব গ্রাম দু'টিও নিজাম পুলিশের সহায়তায় রেজাকার দল কর্তৃক আক্রান্ত হয়। প্রায় ২০০ গ্রামবাসীকে হত্যা করা হয়। পচনশীল অবস্থায় মৃতদেহগুলি রাস্তায় এবং মাঠে পড়ে থাকে। আতঙ্কে শত শত গ্রামবাসী শোলাপুর জেলায় পালিয়ে যায়।
সংবাদটি এখানেই সমাপ্ত
উল্লেখ্য, হায়দ্রাবাদ ১৯৪৮ সালের মাঝামাঝি বা তার একটু পরে ভারতের সাথে যুক্ত হয়। এর পূর্ব পর্যন্ত এটি স্বতন্ত্র রাজ্য হিসেবে বর্তমান ছিলো। এর শাসনকর্তা ছিলেন নিজাম।
মে মাসের আজাদেরর অন্যান্য সংখ্যায় রেজাকারদের উপরে আরো সংবাদ ছাপা হয়। তেমনি একটি সংবাদের শিরোনাম
হায়দরাবাদের বর্ত্তমান পরিস্থিতির ভয়াবহ পরিণতির আশঙ্কা/রেজাকারদের অত্যাচার বন্ধ করার জন্য ভারত সরকারের সংকল্প। এই সংবাদটি ছাপা হয় ২৪ মে ১৯৪৮ সাল; সোমবার। ১ম পৃষ্ঠা ৬-৭ কলামে।
এই হায়দরাবাদ পাকিস্তানের সীমান্তবর্তী একটি ভারতীয় প্রদেশ বর্তমানে। ১৯৪৮ সালেও এটি সেই ভৌগলিক অবস্থানেই ছিল। ভারত ইউনিয়ন এবং হায়দরাবাদ এর শাসকের মধ্যে অস্থিরতা বিরাজ করছিলো।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


