somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই দেশে চাল এবং কাগজের বক্স এর দাম সমান

৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষণ আগে আমি ব্যক্তিগত প্রয়োজনে কগজের বক্স কিনতে গিয়েছিলাম। দাম শুনে আমি থ। কিছুদিন আগেও (মাস দু'য়েক) আমি যে বক্স কিনেছি ৩০-৩৫ টাকায় সেই বক্সই এখন ৪৫টাকা! বুঝুন। তো এই ঘটনায় আমার একটা গল্প মনে পড়ে গেল।

এক দেশে ছিল এক গুরু এবং এক শিষ্য। একদিন গুরু শিষ্যকে নিয়ে ভ্রমণে বের হলেন। তারা ঘুরতে ঘুরতে এমন একটা দেশে এলেন যেখানে সব জিনিসের দাম একই। ধরুন, একসের দুধের দামে একসের ঘি পাওয়া যায় বা সমপরিমান সোনার বদলে সমপরিমান রূপা পাওয়া যায়। তো গুরু শিষ্যকে বললেন, বাপ চল, এদেশে যাওয়া যাবে না। শিষ্য গুরুর কথা শুনল না। গুরু অনেক বোঝাবার চেষ্টা করল কিছুতেই কিছু হল না। শিষ্যকে রেখে গুরু চলে গেল অন্য দেশে।
একদিন এক চোর সিঁধ কেটে চুরি করতে গিয়ে দেয়াল ধ্বসে মারা গেল। চোরের মা সেই দেশের রাজার কাছে গিয়ে নালিশ দিল, আমার ছেলে চোর। সে তো চুরি করবেই। কিন্তু দেয়াল ধ্বসে মারা যাবে ক্যান? রাজা ভাবল তাই তো। চোরতো চুরি করবেই। কিন্তু মারা যাবে ক্যান! রাজা হুকুম দিলেন, ওই বাড়িটা যার তাকে ধরে নিয়ে আয়। পাইক-পেয়াদা ছুটল সেই বাড়িওয়ালাকে ধরে আনতে। বাড়িওয়ালা রাজদরবারে নিত হল। রাজার প্রশ্নে সে বলল, মহারাজ আমি কী করব। আমি তো টাকা পয়সা ঠিকই দিয়েছিলাম। এটা মিস্ত্রির দোষ। রাজা ভাবল, তাইতো মিস্ত্রি ঠিক মত কাজ করেনি। ওই মিস্ত্রিকে নিয়ে আয়। রাজা হুকুম দিলেন।
পাইক পেয়াদা ছুটল মিস্ত্রিকে নিয়ে আসতে। তাকেও আনা হল রাজদরবারে। সে বলল, মহারাজ, আমি তো ঠিকই কাজ করছি। যদি কিছু হয়ে থাকে সেটা জোগারির দোষে। সে ভাল করে মাল মিশায়নি তাই দালান খারাপ হয়েছে। এবার জোগারিকে আনা হলো রাজ দরবারে। সে বলল, কী করব মহারাজ। আমিতো ঠিকই মিশাচ্ছিলাম, পাথ দিয়ে একটা ইয়া মোটা মানুষকে যেতে দেখে আমি হিসেবে গোলমাল করে ফেলি। দোষ কিছু হলে সেই লোকটার। এবার মোটা লোকটার খোঁজ পড়ল।
এদিকে অনেকদিন পার হয়েগেছে। সেই গুরু ভাবল, যাই গাধাটাকে রেখে এলাম, কেমন আছে দেখে আসি। গুরু পাশের রাজ্য থেকে শিষ্য যে রাজ্যে থাকে সেখানে এলেন। তিনি দেখলেন, পথের ধারে একটা যায়গায় বেশ জটলা। দূর থেকে দেখলেন একটা লোককে শূলে চড়ানো হচ্ছে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে দেখেলেন তারই শিষ্য। এইবার গুরু ভাবলেন শিষ্যকে বাঁচে হবে। তিনি রাজার পায়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। রাজাতো অবাক। ব্যাপার কী।
'রাজামশাই, আমাকে শূলে চড়ান।'
'এই ব্যাটা গর্ধব, নিজে কেউ কখনো শূলে চড়ে।' '
'না আমি চড়ব।'
রাজা ভাবলেন ব্যাপার কী। তো রাজা বললেন, ওই বলতো কী ব্যাপার।
গুরু বললেন'রাজা মশাই, আমি কাল রাতে স্বপ্ন দেখেছি, আজ যে শূলে চড়বে তার স্বর্গপ্রাপ্তি নিশ্চিত।' রাজা ভাবলেন, তাই নাকি। তাহলে তো আমাকেই স্বর্গে যেতে হয়। তিনি হুঙ্কার দিয়ে উঠলেন,'ওই, ও না, আমি শূলে চড়ব। আমাকে শূলে চড়াও।'
এবার ভীষণ হট্টগোল শুরু হল। রাজা শূলে চড়বেন। মন্ত্রিরা তাকে চড়তে দেকব না। এই ফাঁকে গুরু তার শিষ্যকে নিয়ে উধাও।
নিরাপদ দূরত্বে গিয়ে গুরু বললেন, কী বুঝলে?
শিষ্য,'আর না। মাপ করেন। চলেন পালাই।'

কী বুঝলেন?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×