সকাল ৮টায় শাহী ঈদগায় গেলাম নামাজ আদায়ে কিন্তু হায় কোথাও তিল রাখার জায়গা নেই। পোকার মত মানুষ আর মানুষ। রাস্তায়ও জায়নামাজ বিছিয়ে সবাই বসে আছেন, ভিতরে ঢুকার রাস্তা অতি সংকীর্ণতায় আক্রান্ত। গিয়েছিলাম ৬ জন। একত্রে ৬ জন বসার প্রশ্নই আসেনা। ছড়িয়ে গেলাম চারিদিকে। বড় গেইট পার হলাম বিভিন্ন রকমের শারীরিক
কসরতের মাধ্যমে। ভেতরে তো এলাম কিন্তু এতো মানুষ যে দাঁড়ানোরও উপায় দেখছিনা।
বোকার মত ফ্যাল ফ্যাল করে পাবলিক সমুদ্রের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ শুনলাম কে যেন ডাকছে, ঘুরে দেখি ১ বন্ধু হাত নেড়ে কাছে যাওয়ার গ্রিন সিগনাল দিচ্ছে। গেলাম, চাপাচুপি করে বসতে দিল (চিকনা থাকায় বসতে পারলাম)। এবার লক্ষাধিক মানুষ হয়েছে কোন সন্দেহ নাই।
নামাজ শেষে গেলাম ৩ ফুফুর এবং ৩ ফুফাতো ভাইয়ের বাসায়। জোস খানা আর পিনা শেষে ভাবীদের সাথে একটু পাতলামী
এখন বিরতি চলছে। ৪টায় আবার ঈদাভিযানে বের হবো।
সবাইকে ঈদানন্দ জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



