somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... লেনদেনে বিভ্রান্তি দূরীভূত হচ্ছে বিনিয়োগকারীরাও অভিন্ন ফেসভ্যালু বাস্তবায়নের বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন। সব কোম্পানির অভিহিত মূল্য এক হওয়ায় বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাবেন। গুজবে কান দিয়ে বিনিয়োগ করবেন না।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৬৯ কোম্পানির শেয়ার আজ থেকে অভিন্ন অভিহিত মূল্যে লেনদেন হবে। এখন থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলো এবং বাজারে আসা নতুন কোম্পানির শেয়ারের অভিহিত মূল্যও ১০ টাকা হবে।
এ বিষয়ে সদ্য বিদায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, সব কোম্পানির শেয়ারের একই অভিহিত মূল্য বাজারে শৃঙ্খলা ফিরে আসবে। এটি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। আগে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বিভিন্ন হওয়ায় অনেক বিনিয়োগকারী না বুঝে বিনিয়োগ করতেন। তাদের বেশির ভাগই কোন শেয়ারের ফেসভ্যালু কত তা বুঝতে পারতেন না। এতে তারা ক্ষতির শিকার হতেন। এখন সব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হওয়ায় সহজেই বিভিন্ন কোম্পানির শেয়ারের দর তুলনা করে বিনিয়োগ করতে পারবেন। বিষয়টি তাদের কাছে পরিষ্কার হবে, কোন কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্যের চেয়ে কতগুণ বেশি, কোন কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত, কোন কোম্পানির শেয়ার ভালো অবস্থানে এবং কোন শেয়ার বিনিয়োগযোগ্য সে বিষয়ে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন বিনিয়োগকারীরা।
এ ছাড়া ১০ টাকা অভিহিত মূল্য হলে অল্প পুঁজি নিয়ে যারা বাজারে আসবেন, তাদের বিনিয়োগ করা সহজ হবে। এতে পুঁজিবাজারে সব শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ নিশ্চিত।
পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক মুজিব উদ্দিন আহমেদ বলেন, অভিন্ন অভিহিত মূল্য নির্ধারণ নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। এর ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন এবং ক্ষতির সম্ভাবনা কমবে। শেয়ারের দর অতিমূল্যায়নের পথ বন্ধ হবে।
তিনি বলেন, অভিহিত মূল্য পরিবর্তনের পর এখন কর্তৃপক্ষকে মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে। কোনো চক্র যেন এ সুযোগ কাজে লাগিয়ে বাজার আবার কারসাজির দিকে ঠেলে না দেয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান খান দৈনিক স্টক বাংলাদেশকে বলেন, অভিন্ন ফেসভ্যালু নির্ধারণ করায় স্বল্প মূলধনের বিনিয়োগকারীদের জন্য বেশি সুফল বয়ে আসবে। টাকা কম থাকলেও তারা বিনিয়োগ করতে পারবেন। এ সিদ্ধান্তের ফলে শেয়ারের দর সুবিধাজনক পর্যায়ে নেমে এসেছে। শেয়ারের সরবরাহ বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে এটি একটি উপযুক্ত সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এসইসিকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বাজার স্থিতিশীল করতে ঘোষিত ৩ মেয়াদি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য এসইসিকে সক্রিয় হওয়ার দাবি জানাচ্ছি।
গত ডিসেম্বরের ভয়াবহ দরপতনে নাজুক অবস্থায় চলে আসে পুঁজিবাজারে। অভিন্ন অভিহিত মূল্যের শেয়ার থাকাও বিপর্যয়ের কারণে বলে মনে করেন বাজার-সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীরাও সব শেয়ারের একই অভিহিত মূল্য করার দাবি করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সব কোম্পানির শেয়ারের ফেসভ্যালু (অভিহিত মূল্য) ১০ টাকা করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনও জারি করে। প্রজ্ঞাপনে ৩০ নভেম্বরের মধ্যে তালিকাভুক্ত সব কোম্পানিকে ১০ টাকায় অভিহিত মূল্য পরিবর্তন করা সময় বেঁধে দেওয়া হয়। ৪ ডিসেম্বর থেকে সব কোম্পানি অভিন্ন ১০ টাকায় লেনদেন করবে বলে জানিয়ে দেয় এসইসি। এ জন্য রেকর্ড ডেট ধার্য করা হয় ১ ডিসেম্বর।
বাজারে তালিকাভুক্ত ২৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৮টির ভিন্ন অভিহিত মূল্য ছিল। এর মধ্যে ১৩৫টি কোম্পানি নির্দিষ্ট সময়ে এসইসির নির্দেশনা বাস্তবায়নে সক্ষম হয়। বাংলাদেশ শিপিং করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ এবং জনতা ইন্স্যুরেন্স মূল্য পরিবর্তন করতে পারেনি। এ কারণে ৩ কোম্পানি শেয়ার আগের অভিহিত মূল্য ১০০ টাকায় লেনদেন হবে। অর্থাৎ ২৭২ কোম্পানির মধ্যে ২৬৯ কোম্পানির শেয়ার ১০ টাকা ফেসভ্যালুতে লেনদেন হবে। ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29495976 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29495976 2011-12-04 11:11:04
প্রধানমন্ত্রীর নির্দেশনা মতোই কাজ হচ্ছে: এসইসি
শুক্রবার দুপরে অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের এক বৈঠকের পর এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সব পজিটিভ।"

তবে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

টানা কয়েকদিনের দরপতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত বুধবার রাতে তার সরকারি বাসভবন গণভবনে জরুরি বৈঠক ডাকেন।

প্রায় চার ঘণ্টার ওই বৈঠক শেষে এসইসির সদস্য আরিফ খান সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, পুঁজিবাজারের জন্য যা যা করা দরকার, তা করা হবে।"

ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বিবেচনায় রেখে দু-এক দিনের মধ্যে তিন মেয়াদের পরিকল্পনা ঘোষণা করা হবে বলেও সে সময় জানান তিনি।

ওই বৈঠকের ধারাবাহিকতায় শুক্রবার অর্থমন্ত্রণালয়ে বৈঠকে বসেন এসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

বৈঠক শেষে এসইসি চেয়ারম্যান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা যেসব বিষয়ে ব্রিফিং করেছিলাম, সেসব বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে আমরা বসেছিলাম।"

বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি শুধু বলেন, সব ইতিবাচকভাবেই এগোচ্ছে। ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29486000 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29486000 2011-11-18 23:41:05
পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিং ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড), তাল্লু স্পিনিং ১৫ শতাংশ শেয়ার, বঙ্গজ ৩২ শতাংশ শেয়ার, কোহিনুর কেমিক্যাল ৪০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ও ওরিয়ন ইনফিউশন ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মিথুন নিটিং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রকের্ড ডেট ১ ডিসেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয়(ইপিএস) ৪৬.১০ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২২০.৬৪ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৭৪.১০ টাকা।
তাল্লু স্পিনিং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর। এজিএমের রকের্ড ডেট ১ ডিসেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯.৭৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১২০.১৫ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৩০.৫৫ টাকা।
বঙ্গজ: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১ ডিসেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৫.৭৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৬০.২১ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১.৩২ টাকা।
কোহিনুর কেমিক্যাল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর। এজিএমের রকের্ড ডেট ২৩ নভেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮৫.১৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫.৬৭ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২৮.৮৮ টাকা।
ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর। এজিএমের রকের্ড ডেট ২৩ নভেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে
শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৬.১৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৯৩.২৩ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১১.৩৬ টাকা।]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29482385 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29482385 2011-11-13 13:15:13
সাবমেরিন ক্যাবল ও অ্যাসেনসিয়াল ড্রাগের আইপিও আসছে ডিসেম্বরে

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আগামী ডিসেম্বরে বাজারে আসছে।

বৃহস্পতিবার দুপুরে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে ২৫টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে পর্যালোচনা বৈঠক শেষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

এরইমধ্যে এ কোম্পানি দুটির প্রসপেক্টাস নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (সিএসই) জমা দেওয়া হয়েছে।

]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29481745 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29481745 2011-11-12 12:36:35
ডিসেম্বরে লাইফ ফান্ডের টাকা পুঁজিবাজারে আসছে
লাইফ ফান্ডের ১৫ হাজার কোটি টাকার বড় একটি অংশ বিনিয়োগ হবে শেয়ারবাজারে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

শনিবার বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পলিসি হোল্ডারদের লাইফ ফান্ডের টাকা কিভাবে ঝুঁকিমুক্ত বিনিয়োগ সম্ভব, তা নির্ধারণ নিয়ে অর্থ মন্ত্রণালয়, বীমা অ্যাসোসিয়েশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ কাজ করে যাচ্ছে। লাইফ ফান্ডের টাকা বাজারে এলে বাজারে স্থিতিশীলতা আসবে। তবে সবার আগে বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করতে হবে বলে তিনি মনে করেন।

তিনি জানান, লাইফ ফান্ডের টাকা বিনিয়োগে তেমন কোনো আইনগত বাধা নেই। এ ফান্ডের ১৫ হাজার কোটি টাকার বড় একটি অংশ বিনিয়োগ হবে শেয়ারবাজারে। এর মধ্যে বিশেষ একটি অংশ বন্ডে রাখা হবে। ইতোমধ্যে ফান্ডের টাকা বিনিয়োগের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে শিগগিরই সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা প্রকাশ করেন শেখ কবির।

বীমার লাইফ ফান্ডের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ প্রসঙ্গে বিআইএ চেয়ারম্যান বলেন, লাইফ ফান্ডের অর্থ কীভাবে বিনিয়োগ করা হবে, তা নিয়ে অর্থমন্ত্রী সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তিনিও ব্যাপারটি জেনেছেন।

অর্থমন্ত্রী বিষয়টি তাকে গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন। তবে এ বিনিয়োগ সরাসরি শেয়ারবাজারে হতে পারে। আবার বন্ডেও হতে পারে। শেয়ারমার্কেটে বিনিয়োগ করার ইচ্ছাটাই আমাদের বেশি। কিন্তু এ ক্ষেত্রে গ্রাহকদের টাকার সিকিউরিটি রেখে আমরা বিনিয়োগ করব। যাতে গ্রাহকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।

তিনি বলেন, যেহেতু শেয়ারবাজার একটি ঝুঁকিপূর্ণ স্থান, সেহেতু জনগণের অর্থের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ১৫ হাজার কোটি টাকার একটি অংশ বন্ড আকারে রেখে বাকিটা পুঁজিবাজারে বিনিয়োগ করার কথা ভাবা হচ্ছে।

বিআইএর পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে পুঁজিবাজারে লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের পরিমাণ এক হাজার ৩৭ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো এখনো ২ হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে।

তাই লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানগুলোর জন্য শেয়ারবাজারে বিনিয়োগের জন্য প্রাইমারি ইস্যুতে লাইফ ফান্ড বিনিয়োগের বিশেষ কোটা রাখার দাবি করা হয়েছে। বীমা খাতের পুঞ্জীভূত তহবিল (লাইফ ফান্ড) শেয়ারবাজারে বিনিয়োগের প্রস্তাব করেছেন বীমা কোম্পানির মালিকরা।

পুঁজিবাজার চাঙ্গা করতে এ সংক্রান্ত প্রস্তাবনা সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পেশ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা অনুমোদনের পর একটি নীতিমালা তৈরি করা হবে। ওই নীতিমালার আলোকে পুঁজিবাজারে লাইফ ফান্ডের টাকা খাটানো হবে।

জানা গেছে, দেশের ১৭টি জীবন বীমা কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রতি বছর ২০ শতাংশ হারে এ তহবিলের পরিমাণ বাড়ছে। আগামী ২০১৩ সালের মধ্যে তহবিলের পরিমাণ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সম্প্রতি বাজারে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29481743 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29481743 2011-11-12 12:34:33
আরও তিন কোম্পানির শেয়ার মূল্য ১০ টাকা হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও তিন কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, আজিজ পাইপ ও সাউথইস্ট ব্যাংক। একই সঙ্গে এসব কোম্পানির মার্কেট লটও পরিবর্তন করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে আরও জানানো হয়, ফু-ওয়াং সিরামিকের মার্কেট লট ৫০টি শেয়ারের পরিবর্তে ৫০০টি করা হবে। এজন্য কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর। রেকর্ড ডেট ২৩ অক্টোবর।

অপরদিকে আজিজ পাইপের মার্কেট লট ৫টি শেয়ারের পরিবর্তে ৫০০টিতে রূপান্তর করা হবে। এজন্য কোম্পানিটি ইজিএম-এর তারিখ নির্ধারণ করেছে ২৭ নভেম্বর। রেকর্ড ডেট ২ নভেম্বর।

এছাড়া সাউথইস্ট ব্যাংকের মার্কেট লট ৫০টি শেয়ারের পরিবর্তে ২৫০টিতে রূপান্তর করা হবে। এ কারণে ২০ নভেম্বর কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

গত ১৫ সেপ্টেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক আদেশে আগমী ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা করতে বলা হয়েছে। এরই প্রেক্ষিতে কোম্পানিগুলো তাদের শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা করছে।


সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29466167 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29466167 2011-10-14 21:46:05
উত্তরা সেক্টর ৪ এর আশেপাশে কোন ভাল রেস্টুরেন্ট/চিকেন ফ্রাই দোকান আছে কি? আমি ঢাকায় থাকিনা তাই আমার জানা নেই।]]> http://www.somewhereinblog.net/blog/andharratblog/29441699 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29441699 2011-09-01 12:59:47 শেয়ার বিষয়ক লেখা শুভেচ্ছা রইলো।

শেয়ার বিষয়ক আপনাদের বিশ্লেষণধর্মী আলোচনা/মতামত অথবা যারা "টিএ" বা "এফএ" জানেন তারাও এসব বিষয় নিয়ে এখানে বিস্তারীত লিখতে পারেন।
ধন্যবাদ।]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29417737 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29417737 2011-07-22 12:04:33
এল সি একাউন্ট কিভাবে করতে হয়------কেউ একটু বলেন প্লীজ।

উনি বিদেশ থেকে বৈধ নিয়মে জিনিসপত্র দেশে পাঠিয়ে ব্যবসা করতে চান। এক্ষেত্রে এল সি একাউন্ট নাকি লাগে।

যাই হোক কেউ যদি এ ব্যাপারে স্বল্প বা ব্যাপক আকারে ঐ বিষয়ে জ্ঞানী হোন তাহলে দয়া পরবশ হয়ে আমাকে বলুন। কৃতজ্ঞ থাকবো। ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29404303 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29404303 2011-06-29 12:56:34
আমার তোলা ছবি -- ৫১


কয়েক মাস আগে সুনামগঞ্জ গিয়েছিলাম। ফেরার পথে বিকেলের সোনামাখা রোদ দেখে মাইক্রো থামিয়ে নেমে পড়লাম। গাছের ফাঁক দিয়ে রৌদ্রছটার তির্যক আলো আমাকে মুগ্ধ করলো। তাই যথারীতি ক্লিক। <img src=" style="border:0;" />


আমার তোলা ছবি -- ৫০ ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29395511 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29395511 2011-06-12 12:41:00
আমার প্রজাপতিরা





এক সময় আমার হাজার হাজার
রঙিন প্রজাপতি ছিল
দিনরাত ওরা ঘুরে বেড়াতো
আমার মনের চারপাশে,
নেচে নেচে কত কথা বলতো
ফিসফিসিয়ে অথবা গুন গুন করে
গেয়ে উঠতো কত বিচিত্র সূরে ও কথায়।

সেই প্রজাপতিগুলো সময়ের আবর্তে
একটি একটি করে মরে যেতে লাগলো।

এখন যে ক’টি বেঁচে আছে...
সেগুলোই আমার জীবন।

]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29344459 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29344459 2011-03-14 21:43:32
উদ্বোধনের ডাউনলোড লিন্ক


আমাকে একজন গতকালের উদ্বোধনের ডাউনলোড লিন্ক দিলেন।
১.৪ জিবি আমার পক্ষে ডাউনলোড করা সম্ভব নয়, ১ সপ্তাহ লাগবে, তাছাড়া সময়ও নাই। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি টিভিতেও অনুষ্ঠান দেখতে পারিনি। অনেকে লিন্ক চেয়েছিলেন।





উদ্বোধনী অনুষ্ঠান দেখুন ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29329229 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29329229 2011-02-18 15:48:44
ঘুরে এলাম মালয়েশিয়া-০৩ সত্যচারী



ভ্রমন সময় ২০১০-২০১১



রাত পোহানোর অনেক দেরী। এয়ারপোর্টের এমাথা-ওমাথা করে একটু বসলাম। ৩টা সুন্দরী পুলিশ হাটঁহাটিঁ করছে আমাদের দেশের র‌্যাবের পোশাকের মত তাদের ইউনিফর্ম, টাইট ফিট করে পরা। দেখতে বেশ আবেদনময়ী লাগছে। কিন্তু হায় সুন্দরীদের কোমরে দেখি ভয়াবহ মারণাস্ত্র ! কোমলতার সাথে নিষ্ঠুরতার মিশ্রন দেখে একটা টক ঢেঁকুর উঠলো মনের মাঝে। :-*

ধমাস করে আমার গা ঘেষে একটা হাফ মোটা কালো মেয়ে এসে বসলো, বসেই ল্যাপির ঝাপি খুললো। কালো হলেও রূপবতী অনেক। রূপবতী ফেইসবুকাচ্ছে। <img src=" style="border:0;" />

“সত্যচারী” বলেছিলেন KLIA থেকে কুয়ালালামপুর যেতে নতুনরা টেক্সি খুঁজে। ভাড়া বেশি। তাই বাসের সাথে দেখা করার জন্য লিফটে নিচে গেলাম। বাসের আগে ট্রেনের সাথে দেখা হল। KLIA Ekspres ছিমছাম ট্রেন এখান থেকে সোজা নিয়ে ফেলে দিবে কে এল সেন্ট্রাল রেল ষ্টেশনে। সময় লাগবে ২৮ মিনিট। ভাড়া বড় মানুষ ৩৫ এবং ছোট মানুষ ১৫ রিংগিত। চিন্তা করলাম বাসে সময় বেশি লাগতে পারে এমনিতেই অনেক ক্লান্ত, দ্রুত বিশ্রামের ব্যবস্হা করা দরকার। ট্রেনকে পছন্দ করলাম এবং টিকেট করেই ট্রেনে উঠে পড়লাম, ট্রেন দাঁড়ানোই ছিল। যাত্রী খুব কম। ২ মিনিটের মধ্যে ট্রেনের চাকা ঘুরা শুরু হলো।

ট্রেন চলছে খুব দ্রুত। বাইরের দৃশ্য যতটা না সুন্দর তার চেয়ে মনের ভেতর আনন্দের ঢেউ আছড়ে পড়ছে বার বার। কোন টেনশন নেই, পিছুটান নেই, রুটিন মাফিক কাজ নেই, আমার ইচ্ছামত ঘুরবো, লাফাবো, নাচবো। এটাই বোধহয় প্রশান্তি, প্রশান্তি, প্রশান্তি----।

বাইরের গ্রামের দৃশ্য একসময় শহুরে দৃশ্যে পরিণত হল। ট্রেন থামলো, নামলাম। এলাম কে এল সেন্ট্রাল ষ্টেশন। বগলে ধরা গাইড অনুযায়ী এল আর টি ট্রেন দিয়ে এখন পাসার সেনি যাবো। হাটঁছি কিন্তু ডানে বামে সামনে পিছে উপরে নিচে কোথাও এল আর টি ৩টি অক্ষর চোখে পড়ছে না। চমৎকার ও বিশালদেহী ষ্টেশন। দেখলেই মনে হয় পাক-পবিত্র-পরিষ্কার। মনে পড়ে গেল কমলাপুরের কথা যেখানে প্রথমেই র্দূগন্ধ দিয়ে বরণ করা হয় <img src=(" style="border:0;" /> । এই ষ্টেশনের সাথে আরো কয়েকটি অন্য লাইনের ট্রেন যোগাযোগ রয়েছে। বেশ খানিকটা হাঁটলাম তবুও চোখে ধরা দিল না। মুখের ভেতর যতটুকু থুথু ছিল ততটুকুই কোৎ করে গিলে ফেললাম। কারন একদিকে ফাঁপরে গেছি অন্যদিকে খাবারের দোকান। পেটে ক্ষিধা, খাবারের দোকান থেকে পেট ভুলানো খুশবু নাকে ঝাপটা দিচ্ছে। এক দোকানদারকে জিঙ্গেস করলাম এল আর টির কথা ব্যাটা আমার মতই এ বি সি ডি ইংরেজী জানা। মালয় ভাষায় যা বললো তার এক বিন্দুও মগজ পর্যন্ত পৌঁছালোনা। তবে হাতের ভাষা বুঝলাম। অনেক দূর হাঁটার পর পেলাম। ৩ জনের ৩ রিংগিত ট্রেন ভাড়া। আহারে এতো কাছে রাস্তা চিনলে হেঁটেই যেতে পারতাম। ৬৯ টাকা বাঁচতো।

মালয়েশিয়ার এল আর টি ট্রেন এবং ষ্টেশন আমার কাছে লন্ডনের ডি এল আর এর মতই মনে হল। এল আর টি প্রতিটি ষ্টেশনের নাম্বার আছে যেমন KJ14, KJ15 ইত্যাদি। পাসার সেনি KJ14. এই লাইনের ট্রেনের ষ্টেশন কোনটি ভূমিগর্ভে আবার কোনটি ভূমিত্বকে অবস্হিত। ট্রেনে উঠার ২/৩ মিনিটেই এলাম পাসার সেনি। ষ্টেশন থেকে বেরিয়ে রোদ ঝলমল রাস্তায় উঠলাম। মাথার সামনের সার্চ লাইট ২টা ঘুরালাম হোটেলের জন্য। কিছুই ধরা পড়লোনা। ২/১ জনকে জিঙ্গেস করলাম, ইশারা দিয়ে দেখিয়ে দিল।

গেলাম। বয়স্ক মহিলা বসে। রুম দেখলাম তেমন পছন্দ হলোনা। আরেকটা দেখালো একটু পছন্দ হলো। একদিকে গরমে অস্হির অন্যদিকে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়...পছন্দ না করে উপায় আছে ? অন্য হোটেল খোঁজার শক্তি ও আগ্রহ কোনটাই অবশিষ্ট নেই। ৬০ রিংগিতে রফা হলো এসি রুম। এসি কে তারা বলে এয়ারকোন। সুটকেইস রেখে প্রাকৃতিক সেরে ১০ মিনিটেই আবার রাস্তায় নামলাম।

এবার হবে ভক্ষণ। বগলের গাইড ভুল করে রুমে রেখে এসেছি, সেজন্য ৩ জনে একে অন্যকে দোষাদোষী করলাম খুব দূর্বলভাবে। <img src=" style="border:0;" /> পেট আর পেটে নাই, কোথায় যেন চলে গেছে। চোখে পড়লো কিং ঝং নাকি কং ঝং নামে এক রেষ্টুরেন্ট, বাছ-বিচার করার সময় কই? ‘সত্যচারী’র গাইড অনুযায়ী একটি খাবারেরও নাম মনে করতে পারলাম না। চেয়ারে বসতেই মেনু দিল। দেখলাম এক জায়গায় লেখা নাসি। নাসি মানে ভাত -- পেয়েছিরে পেয়েছি। গাল ভরে অর্ডার দিলাম ‘নাসি’ কিন্তু ওয়েটারের টুকরা টাকরা কথা থেকে বুঝতে পারলাম নাসির সাথে কী দেবে জানতে চাচ্ছে? বললাম চিকেন। মাথা নেড়ে চলে গেল। কি বুজলো কে জানে? ভাবছি কোন অখাদ্য-কুখাদ্য না আনলেই বাঁচি।

একটু পরেই বাটি ভরতি তৈলাক্ত পানি নিয়ে এলো, বাটিতে কালো রঙের অমসৃন একটা গোটা ভাসছে, সাথে লবণদানীতে সস। আমার সঙ্গী ২ জনের চোখের দিকে অসহায়ভাবে তাকালাম তারা আগে থেকেই আমার দিকে চেয়ে আছে, চোখের ভাষা বলে দিচ্ছে “ খাও তোমার নাসি, ঐ কুখাদ্যে আমরা নেই।” <img src=(" style="border:0;" /> <img src=(" style="border:0;" /> <img src=(" style="border:0;" />

৩য় পর্ব শেষ।


(ছবির সংখ্যা অনিবার্য কারনে কম <img src=(" style="border:0;" /> তাই কন্জুসের মত ছবি দিচ্ছি, পোস্টের খাতিরে ছবি ধার করবো ।

৪র্থ পর্ব এই বছরের কোন একদিন প্রকাশিত হবে, সে পর্যন্ত আমার সাথেই থাকুন)]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29308420 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29308420 2011-01-16 12:04:10
ঘুরে এলাম মালয়েশিয়া-০২

ঘুরে এলাম মালয়েশিয়া-০১


মালয়েশিয়া এসেছি অনেক কাঠ খড় পুড়িয়ে মানে অনেকদিন থেকে একটু একটু করে কোথাও বেড়াতে যাবার উদ্দ্যেশ্য নিয়ে টাকা জমিয়েছি। বরাবরই আমার বেড়ানোর শখ বিশেষ করে বর্হিবিশ্বে। কোত্থেকে যে এই বড়লোকী শখ এলো জানিনা। আমার বোধহয় যাযাবর রক্তের টান আছে। ০+ গ্রুপের রক্তে তো কিছুই থাকার কথা না। তবুও বেড়ানোর এত শখ। <img src=" style="border:0;" />

”সকল টাকা উসুল করবো” এই মহান নিয়ত নিয়ে মধ্যরাতের কুয়ালালামপুর ইন্টান্যাশনাল এয়ারপোর্টের (KLIA) আগাপাশতলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম এবং উপভোগ করলাম। মনে মনে ভাবলাম মধ্যরাতে ল্যান্ড করায় ভালই হয়েছে, দিন হলে তো ফুরুৎ করে বেরিয়ে যেতাম, সৌন্দর্য্য এবং রাতের গম্ভীরতা উপভোগ করতে পারতাম না।

ভ্রমন কাহিনী থেকে প্যাঁচাল একটু বেশি হয়ে যাচ্ছে তাইনা। উপায় নেই চাঁদু, আমার দেহ থেকে ডানা অনেক বড়। তাই আগে ডানা দেখতে হবে তারপর দেহ।<img src=" style="border:0;" />

শীতের দিন তো তাই লেখা একটু কম দিলাম যাতে এক কাপ গরমা গরম চা পান করতে করতে আমার লেখা পড়ে শেষ করা যায় <img src=" style="border:0;" />


(৩য় পর্ব আগামীকাল অথবা কিয়ামতের পরে আসতে পারে।) <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29306825 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29306825 2011-01-13 12:24:31
ঘুরে এলাম মালয়েশিয়া-০১




যার কারণে মালয়েশিয়া ঘুরার সাহস জোগাড় করলাম এবং উদ্যোগ গ্রহন করলাম তিনি এখানকার ব্লগার "সত্যচারী"। তাঁর মালয়েশিয়া ভ্রমণের পূর্ণ দৈর্ঘ্য গাইড প্রায় মুখস্ত করে এবং প্রিন্ট করে বগলে চেপে ধরে একদিন আমরা সত্যি সত্যি রাত ২ টায় কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুড়ুম করে নামলাম। আহারে কি সোর্ন্দয্য এয়ারপোর্ট---পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই গড়াগড়ি দিবার মন কয়---হিথ্রো এয়ারপোর্টও এতো সুন্দর না।

অর্ধেক রাত হাঁটাহাটিঁ করে এবং বসে কাটিয়ে দিলাম। মাঝখানে ২/৩ বার বাইরেও বের হয়ে হাঁটাহাটিঁ করলাম কারণ এসির প্রচন্ড ঠান্ডা সহ্য হচ্ছিল না। বাইরে অনেক গরম। অনেক সাদা চামড়াকে দেখলাম চিৎ/কাৎ হয়ে দিব্যি সুখ নিদ্রা দিচ্ছে। ২/৩টি হালকা খাবারের দোকান দেখলাম, কিন্তু কিছুই কিনলাম না। তাই বলে পেটে পাথর বেঁধেও রাখলাম না। হালকা খাবার সাথেই ছিল। হালকাভাবে পেট ভরালাম।

ভেতর থেকে বাইরের টেক্সিগুলোকে দেখা যাচ্ছিল। মন বলছিল টেক্সি নেয় কিন্তু "সত্যচারী" ভাইয়ের (আমার বগলে ধরে রাখা) গাইড খাতা বলছিল খবরদার টেক্সি নিস না, ফতুর করে ফেলবে। তাছাড়া এতো গভীর রাতে বের হবার বুকের পাটাও আমার ছিলনা।


১ম পর্ব শেষ।

২য় পর্ব আগামীকালকেও আসতে পারে আবার কিয়ামতের পরেও আসতে পারে।

ছবি দেয়ার জন্য পীড়া দিবেন না কারন অজ্ঞাত কারনে আমার পিসিতে সামুর ছবি যুক্ত করার অপশনটা বেশ কয়েকদিন থেকে আসেনা।


]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29303022 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29303022 2011-01-06 22:17:38
ধন্যবাদ সত্যচারী ভাইকে...... আমি এখন ল্যান্কাওয়াই, মালয়েশিয়া। http://www.somewhereinblog.net/blog/andharratblog/29298311 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29298311 2010-12-29 18:13:21 একটু প্রবাদ-১৬




১. কেউ খায় ভালা চিজ
কেউ খায় বুরা,
কেউ অয় পীর-ফকির
কেউ অয় চোরা। /<img src=" style="border:0;" />


২. মন চোরারে দেখা যায়,
ধন চোরারে দেখা দায়। <img src=" style="border:0;" />


৩. বাংগালী জঞ্জালী। <img src=" style="border:0;" />


৪. উচা মোটা পদে মোটা নাকে বাঁশী বায়
সেই কন্যা বিয়া কৈলে স্বামী আগে খায়। <img src=" style="border:0;" />


৫. দই খাইলে বুক জুড়ে,
চূন খাইলে মুখ পোড়ে।



একটু প্রবাদ-১৫]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29258666 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29258666 2010-10-21 09:10:30
চিলির মানুষকে বাঁচানো হয় বাংলাদেশের মানুষকে মারা হয়



আমার একটা বদঅভ্যাস আছে সব কিছুতেই তুলনা করতে লেগে যাই। স্হান কাল পাত্র ভাবিনা, দেখি আন্তরিকতার ঘনত্বকে। দেখি স্বার্থপরতার কোন দূর্গন্ধ কোথাও লেগে আছে কিনা।

চিলির গভীর খনিতে দীর্ঘদিন থেকে আটকে পড়া মানুষগুলোকে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। সম্মিলিত প্রচেষ্টা আর আন্তরিকতার প্রমাণস্বরূপ কয়েকজন ইতিমধ্যে উপরে উঠে এসেছেন, আনন্দ আর আবেগের মিশেলে সবাই একাকার। এরা কেউ আমাদের আত্নীয় বা পরিচিত নয় তবুও তাদের উঠে আসাতে বুকের এক পাশে আনন্দের অশ্রু ঝরে।

আমাদের দেশে কুপিয়ে, খুনিয়ে, জ্বালিয়ে, পুড়িয়ে আর সম্পদের বিশাল ক্ষতি করে চরম নিষ্টুরতার পরিচয় দিলেও কেউ আর এখন গা করেনা। আমাদের এটাই যেন অতি স্বাভাবিক । এক কালো জীবন যাত্রায় আমরা অভ্যস্হ। দয়া-মায়া, বিবেক-বুদ্ধি, সহনশীলতা, দেশপ্রেম কার কাছে যেন বিক্রী করে দিয়েছি।

কোথায় আমরা আর কোথায় অন্যরা? অথচ আমাদের এমন তো থাকার কথা ছিলনা! ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29254354 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29254354 2010-10-13 21:29:37
হৃদয়জনিত রোগ এবং আমার সাদা চোখে কিছু পর্যবেক্ষণ পেপারের লেখা পড়ার আগে আমার লেখা পড়লে বেশি লাভ, নিশ্চিত।

১. আমরা এখন খুব বেশি লোভী হয়ে গেছি, লোভ আমাদের বিবেক ও সুস্হ্য চিন্তাকে মুছে দিচ্ছে। আমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ফলে হার্ট অতিরিক্ত কাজ থেকে বিরত থাকবে।

২. অন্যের সাফল্যে হিংসা করা থেকে বিরত থাকতে হবে। ধনীদের সাথে নিজের তুলনা না করে বস্তিবাসীদের সাথে নিজের তুলনা করুন এবং খুব বেশি ভাল আছি কথাটা অনুভব করুন।

৩. ঘুষ খাওয়া ও অন্যকে বিপদে ফেলা থেকে বিরত থাকতে হবে।

৪. নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করতে হবে, আর্থিকভাবে সাহায্য করতে হবে এমন কোনো কথা নেই সৎ পরামর্শ দিয়েও মানুষকে সাহায্য করা যায়।

৫. দুপুরের ঘুম ত্যাগ করা উচিত। রিক্সা-গাড়ী বাদ দিয়ে পা ব্যবহার করা উচিত।

এখানে মাউস দিয়ে ক্লিক দিন ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29245408 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29245408 2010-09-26 10:08:05
অসুস্হ্য হয়েছেন তো মরেছেন, তাই সব সময় ভাল থাকুন, অন্যকেও ভাল রাখুন
অসুস্হ্য হলেই কার কথা আগে মনে পড়ে? মায়ের না বাবার? হয়তো কারো কারো মনে পড়ে থাকতে পারে কিন্তু বেশির ভাগেরই ডাক্তারের কথা মনে পড়ে। শরীর খারাপ হলেই ভেবে নিই অমুক বিভাগের ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখিয়ে আপনি সুস্হ্য হতে পারেন কিন্তু কোন স্বস্তি পাবেন না এ কথা নির্দ্বিধায় বলা যায়।

কেন?

কারন ৪০০/৫০০ টাকা দিয়ে ডাক্তার দেখানোর পর বিজ্ঞ ব্যবসায়ী আপনাকে ৫/৬টি ল্যাব টেস্ট দিতে ভুল করবেনা। হয়তো আপনার ল্যাব টেস্ট ১টা দরকার কিন্তু আপনাকে দেবে একাধিক। না দিয়ে কি করবে বলেন ব্যবসা তো আর বন্ধ করা যায় না? ব্যবসা বন্ধ হলে যে উপোস থাকতে হবে। তাই ল্যাব থেকে ৫০/৬০% কমিশন না নিয়ে কি উপায় আছে বলেন? আপনার টেস্টে খরচ হবে কমপক্ষে ১০০০/১৫০০/- টাকা যা আপনি গত ২/৩ মাসে নানান খরচ বাঁচিয়ে জমিয়ে ছিলেন। খুব কান্না পাবে আপনার কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার কারনে আপনি কাদঁবেন না শুধু একটা চাপা কষ্ট বুকের এক পাশে সরিয়ে রাখতে চাইবেন।

রিপোর্ট নিয়ে ফের ডাক্তারের কাছে যাবেন। বিজ্ঞ ডাক্তার রির্পোটগুলো তেমন দেখলো কিনা পূর্বে লেখা ঔষধের সাথে আরো ২/৩টি খসখস করে লিখে ৬/৭টি ঔষধের সুন্দর একটি তালিকা তৈরী করে দিবে এবং আবারো টাকার জন্য হাত পাতবে। আপনি বলবেন ফিস তো কালকে দিয়ে দিলাম আজকে রিপোর্ট দেখাতে এসেছি, (রিপোর্ট দেখালেও কেউ কেউ আপনার পকেটে হাত দেবে) তখন উত্তর আসবে আজকে আরো ঔষধ লিখা হয়েছে তাই টাকা লাগবে। (আপনাকে ২য় বার কোরবাণী করার জন্য ইচ্ছা করেই রির্পোট আনার পরে বাকী ঔষধ লিখে দেবে নয়তো আপনি রিপোর্ট দেখিয়ে টাকা না দেয়ার জন্য হাউকাউ করতে পারেন, এটা একটা ধূর্তামি কৌশল)। <img src=" style="border:0;" />


(((আমার অলসতা ও ব্যস্ততার কারনে লেখাটি আপাততঃ এখানেই সমাপ্ত। পরে অন্য কোন দিন অন্য কোন সময়ে এই ব্লগেই আবার আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে না থাকলেও চলবে। <img src=" style="border:0;" />
অ, আরেকটা কথা এই বিষয়ের পরবর্তী লেখার শিরোনাম একই থাকবে। তাই এই লেখার ধারাবাহিকতা আমার/আপনার নষ্ট হবেনা।)))
]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29225665 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29225665 2010-08-19 12:41:49
আসুন না একটু ভালর প্রাকটিস করি আজ ১ম রমজান। শুরু হল মুসলমানদের সেরা মাস। দেশ, প্রজন্ম ও নিজের স্বার্থে আসুন না আজ থেকে কিছু ভাল কাজের প্রাকটিস শুরু করি।

আমরা যে যে অবস্হানে আছি সেই অবস্হান থেকেই অনেক কিছুই করার ক্ষমতা রাখি। এই প্রাকটিসগুলো করতে কোন টাকা পয়সা খরচ হবেনা।

আমরা যারা বিভিন্ন অফিস আদালতে, ব্যবসা, পেশাজীবীতে আছি তারা মানুষকে অযথা হয়রানি না করি, মানুষগুলো যাতে ভাল ব্যবহার পায় সে ব্যাপারে তা খেয়াল রাখি এবং নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখি। প্রত্যেক জিনিসই কোন না কোন সময় রিপিট হয়, আজ আপনি যাকে ঠকালেন পরবর্তী কোন এক সময় আপনি অথবা আপনার পরিবারের কেউ আরো বড়ভাবে ঠকবে। ভাল-মন্দ সব ধরনের কর্মের ফলাফলই প্রকৃতি ফিরিয়ে দেয় কোন না কোনভাবে। তাই লোভকে ঘৃণাভরে ত্যাগ করে নিজ নিজ দায়িত্ব পালন করলে সব কিছুতেই আমরা শান্তি পাবো, স্বস্হি পাবো, নিজের মধ্যে এক অনাবিল প্রশান্তি বিরাজ করবে।

মানুষের সাথে একটু হাসি মুখে কথা বললে আপনার সাথে অন্যের সম্পর্ক বৃদ্ধি পাবে, অন্যকে নিজের জ্ঞান থেকে একটু সৎ পরামর্শ দিলে সে কৃতজ্ঞ হয়ে যাবে, আনন্দিত হবে সেই আনন্দ আপনাকেও ছুঁয়ে যাবে। অন্যে আমাকে প্রয়োজনে সাহায্য করবে তাই আমি এখন তাকে সাহায্য করছি--এই ধরনের মনোভাব ত্যাগ করতে হবে। নিঃস্বার্থ সাহায্যেই মন তৃপ্ত থাকে, তৃপ্ত মন শরীর সুস্হ্য রাখে।

আসুন না আজ এই রমজান থেকেই আমরা প্রাকটিস করি।
]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29220701 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29220701 2010-08-12 12:18:52
দরখাস্ত : সবার দোয়া চাই




আমার জন্য সবাই বেশী বেশী দোয়া করবেন যেন মনের সকল
নেক/সৎ মকসুদ পূরণ হয় এবং সব সময় সুস্হ্য থাকি এবং মানুষের
ভাল কাজে সাহায্য/সহযোগিতা করতে পারি।]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29208608 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29208608 2010-07-27 11:59:41
Banglalion WIMAX ব্যবহারকারীদের অভিজ্ঞতা জানতে চাই


যারা বাংলালায়ন ওয়াইম্যাক্স ব্যবহার করছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা ও পরামর্শ চাই। কারন আমি এটি ব্যবহার করতে চাচ্ছি।
যে বিষয়গুলো জানতে চাই--

১. এটি ব্যবহার করে আপনি কি সন্তুষ্ট?
২. যে কেবিপিএস নিয়েছেন তা কি সঠিকভাবে পাচ্ছেন?
৩. ব্যবহারের সময় বিরক্তিকর কোন সমস্যা দেখা দেয় কি?
৪. ডংগল না ইনডোর মডেম ভাল?
৫. কাস্টমার সার্ভিস কি ভাল?

দয়া করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29195058 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29195058 2010-07-08 13:12:26
জলদি সঠিক সিদ্ধান্ত ধরুন, তৃপ্ত থাকুন। <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif" width="23" height="22" alt="B-)" style="border:0;" />







আজ আসছে, কয়েক ঘন্টা পরেই এসে যাবে। একবার দেখিয়েছে, আজ আবার চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখিয়ে দিবে যারা ঐ দুইটাকে নিয়ে জিরো ডিগ্রি লাফালাফি করে, হইহল্লা করে, বিস্তর লম্বাচড়া কথা বলে ( যা নয়)। <img src=" style="border:0;" /> আজ তারা দেখবে কত চালে কত মুড়ি। <img src=" style="border:0;" />

তাদেরকে বলছি তারা যেন হাঁ করে দেখে এবং গলা শুকায় তারপর একজন আরেক জনের দিকে চোখাচোখি করে।

আজকে বেশী নয় ৪/৫টা হলেই অনেকে এতদিন যা জপেছে তা থেকে সরে আসতে রাস্তা খুঁজবে। <img src=" style="border:0;" />

তাই আমি বলি কি সময় থাকতেই জার্মানীতে নাম লিখান।]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29179754 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29179754 2010-06-18 15:56:11
জার্মানীতে আসুন, ভিসা লাগবেনা <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" />






নিজ ঘরে বসে আজই জার্মানীতে আসুন ভিসা বিহীন আসন সংখ্যা অগণিত।

কেন অন্য দেশ নিয়ে মাতামাতি করবেন? কেন অন্ধ থাকবেন অন্যের দেখাদেখি? অন্যরা বানরের মত লাফালাফি করছে বলে কী আপনিও লাফালাফি করবেন? এটা ঠিক নয়। আপনি সমঝদার হতে চেষ্টা করুন, ভাল-মন্দ বিচার করুন। আপনার সুন্দর দুটো চোখ আছে সেটা দিয়ে দেখুন খেলার আর্ট কী জিনিস। পায়ে বল নিলেন আর গোল দিয়ে দিলেন--এটা খেলা নয়। খেলা হচ্ছে আর্ট+গোল=ফুটবল খেলা।

বেশী কথা বলে লাভ নেই পরে আবার বলবেন "পন্ডিত" <img src=" style="border:0;" /> এসেছে।

এখনো সময় আছে "আজাইরা" আর "ব্যাজাইরা" বাদ দিয়ে জার্মানীতে আসুন। আপনাকে স্বাগত আমি নই জার্মানীই জানাবে। ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29176597 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29176597 2010-06-14 11:10:49
আমার একটা লোহার তৈরী ভাবমূর্তি চাই



এতো ঠুনকো ভাবমূর্তি নিয়ে আমি কিভাবে বাচঁবো। কেউ মুখ ভেংচাইলেই আমার ভাবমূর্তি ভেসে যায়, হাত-পা ছুঁড়ে যাকে সামনে পাই তাকেই দু-ঘা বসিয়ে দেই অথবা টিপে ধরি টুঁটি। ঘরের ভিতর আমার ইজ্জত জ্ঞান খুব ঠনঠনে। বাইরের কেউ যদি আমাকে ন্যাংটা করে দেয় তবুও তার দিকে চেয়ে আমি "হাসি পুষ্পের হাসি।" আমি যখন চুরিতে কয়েকবার এক নম্বর
হয়েছিলাম বাইরের দরবারে তখনও আমার ভাবমূর্তি অটুট ছিল। ঘরের লোকদের এতো খানাপিনা করাই, আরাম খায়েশ পূরণ করাই অথচ তারাই আমাকে নিয়া হাসাহাসি করে, ফলে আমার সাধের ভাবমূর্তি চুরচুর করে ভেঙ্গে যায়। সেই জন্য আমি মহান সিদ্ধান্ত নিয়েছি আমি একটা লোহার ভাবমূর্তি বানাবো। তখন কেউ আর ভাঙতে পারবে না।
]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29167399 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29167399 2010-06-01 12:41:19
এই আইনটি সবার জানা উচিত--আমি মনে করি। আজকালকার ডাক্তাররা (সবাই নন) সীমাহীন কমার্শিয়াল। হসপিটাল/ক্লিনিক বা চেম্বার যেখানেই বলুন লোলুপ দৃষ্টিতে এরা মানুষের পকেটের দিকে চেয়ে থাকে এবং ফন্দি খোঁজে কিভাবে পকেটে ঝাপটা দিবে।

এদের আচরনে/কথায় এখন আর মমতা ও কোমলতা নেই--যা একজন রোগীর জন্য প্রথমেই দরকার হয়। এদের অবহেলায় ও অমনোযোগিতার কারনে বহু রোগী মরার আগে মরে যায়।

মাঝে মাঝেই পত্রিকায় দেখা যায় ‍"ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু।"
আমরা কেউ কেউ বুঝতে পারি ডাক্তারের অবহেলায় মৃত্যু হয়েছে আর বেশির ভাগ বুঝতেই পারিনা ডাক্তারের অবহেলায় বা ভুল অপারেশনে মুত্যু হয়েছে কিনা। (সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, তাই বলে কারো অবহেলায় কেন?)

অপরাধী ডাক্তারকে শাস্তির দেয়ার জন্য আমাদের দেশে আইন আছে। সেই আইনটি আজকে দেখলাম। আমার কেন জানি মনে হল এই আইনটির ব্যাপারে অনেকেই অজ্ঞ। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নিতে পারি।

ডাক্তার ব্লগারিস্টরা আমার দিকে কটমট করে তাকাবেন না ভাই/আপা। আমি অপরাধীদের কথা বলছি, আপনি তো আর অপরাধী নন, তাই আমার দিকে ওমন করে তাকাবেন না, প্লিজ।

এখানে জেনে নিন ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29164790 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29164790 2010-05-29 11:11:12
কালকে কি আমরা অন্য গ্রহের মানুষ হয়ে যাচ্ছি? আমি: আগামীকাল ২৩ তারিখ।
আপনি: এটা সবাই জানে, সবার কাছে ক্যালেন্ডার আছে।
আমি: ধুর, খালি বেশি কথা বলেন। আপনি জানেন না কাল কি হবে?
আপনি: কাল কি হবে? আপনার বিয়ে?
আমি: বেশি কথা বলার অভ্যাস ছাড়েন।
আপনি: আচ্ছা ঠিকাছে বলেন কাল কি?
আমি: কাল থেকে সাত দিনের জন্য সমুদ্রের নিচের তার মেরামতের জন্য
বন্ধ করে দিবে। ফলে বাইরের সাথে বাংলাদেশের সব ধরনের
যোগাযোগ বন্ধ থাকবে।
আপনি: ভাল।
আমি: ভাল মানে? আপনি বুঝতে পারছেন না টেলিযোগাযোগসহ ইন্টারনেট
সব বন্ধ হয়ে যাবে। সরকার যদি বিকল্প ব্যবস্হা না নেয়
তাহলে এই সাত দিন আমরা অন্য গ্রহের মানুষ হয়ে যাবো।
আপনি: খুব ভাল।
আমি: চলি, আপনার সাথে কথা বলে লাভ নাই, আপনি দেখছি পুরাটাই
বাংলাদেশ সরকার। <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29159875 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29159875 2010-05-21 22:17:50
আইজ সামুএ+ পাইছি, জিপিএ+ না <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_05.gif" width="23" height="22" alt=":D" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_71.gif" width="23" height="22" alt="!:#P" style="border:0;" />




জীবনে কোন পরীক্ষায় জিপিএ+ সীল পড়ে নাই। তাই বহুদিন থেকে হৃদয়ের করোনারী আর্টারীতে পিন পিন ব্যাথা পাইতাম। সেই দুঃখ কাউরে কানে কানেও বলিনাই যদি কার্ডোলজিস্ট এর হাতে হাত ধরাইয়া দেয়। এরা হৃদরোগের ডাক্তার হইলেও হৃদয়ের এক বিন্দুও কিছু বুঝেনা, তাইতো ক্যাঁচ-কুচ করে হৃদয়ের উপরে ছুরি চালায়। আমার হৃদয়ের ত্বকে অনেক মলম লাগিয়েও উপশম করতে পারি নাই। কিন্তু সকাল ৯টায় দেখি আমার হৃদয়ে কোন ব্যাথা নেই। কারন আমি আজ ৩+ বছর পরে সামুএ+ পেয়েছি।]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29158849 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29158849 2010-05-20 14:44:03
বিশ্বকাপ ফুটবলে বিদ্যুৎ যেন থাকে দুধে-ভাতে


আসছে মাসে বিশ্বকাপ ফুটবলে লাথি শুরু হবে। এই একটি খেলা দেখতে (খেলতে নয়) বড় মজা পাই, উত্তেজনা পাই, চোখটাকে বাইরে নিয়ে আসি যেন খেলার মাঠ পুরোপুরি দেখতে পাই। স্টেডিয়ামে তশরিফ নিয়া খেলা দেখার মখদুর নাই। তাই টিভির সীমিত পর্দাই সই।

দীর্ঘ চার বছর পর পর আসে তাই বুকে একটু বেশী সময় জড়িয়ে ধরতে চাই। কিন্তু সমস্যা আছে একটা। যদিও সমস্যা মাত্র একটা কিন্তু চরম বিরক্তিকর সেটা।

খেলার সময় বিদ্যুৎ চলে গেলে নিজের টিভিকে আর নিজের মনে হয় না। তাই "লাত্থি দিতে পারিনা ক্ষমতাবানকে, লাত্থি দেই টিভিকে।"

এই ব্লগে যারা সরকারে আছেন বা সরকারের ডান বা বাম হাত হিসাবে কাজ করছেন তারা সরকারকে বলিয়েন খেলার সময় বিদ্যুৎ বন্ধ করে আমাকে যেন আনন্দ থেকে দূরে না রাখে। আর যারা এই ব্লগে আমার মত আম জনতা আসুন হাত তোলে একসাথে দোয়া করি "আমার বিদ্যুৎ যেন থাকে দুধে-ভাতে।"]]>
http://www.somewhereinblog.net/blog/andharratblog/29153573 http://www.somewhereinblog.net/blog/andharratblog/29153573 2010-05-12 12:27:48