আমার প্রিয় পোস্ট
- দলে দলে যুগদান করিয়া আইজকের আড্ডাকে সুস্বার্থক করুন..
- আবদুল্লাহ আল মনসুর
- Mail-4-Trash - দুনিয়ার সবচাইতে ফালতু কিন্তু কাজের Email সার্ভিস + Bug Me Not - রেজিস্ট্রেশন আর লগইন এর দিন শেষ
- নাফিস ইফতেখার
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ১: কর্ণেল তাহেরের পিপলস আর্মি - দিনমজুর
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
কীট : শেষ পর্ব
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:১৯
কীট : প্রথম পর্ব
আজকের দিনটি আনন্দের। সচরাচর ওদের জীবনে এতোখানি আনন্দের দিন আসে না। আজকে এসেছে , আজ মিলির জন্মদিন।
জন্মদিনে ওদের কখোনোই কিছু করা হয় না। মিলিটা আগে কেক কাটার বায়না ধরতো , এখন ধরে না। অনেক বড় হয়ে গেছে , অনেক কিছু বোঝে। জীবন মাত্র ১৩ বছর বয়সেই অনেক কিছু শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দিয়েছে ক্ষুধা পেটে কিভাবে স্কুলে যেতে হয় , কিভাবে ছেলেরা রাস্তায় বাজে মন্তব্য করলে চুপচাপ মাথা নিচু করে ঘরে ফিরে আসতে হয় , কিভাবে কষ্টের জ্বালা সহ্য করতে না পেরে মাঝরাতে নিঃশব্দে কেঁদে বুক ভাসাতে হয়।
প্রতীতি আজকে এসেছে। সাদা রঙের একটা সালোয়ার-কামিজ পরণে। বেশ-ভূষা আহামরি কিছু না , তারপরও মন্টুর কাছে ওকে কেন জানি সবার চেয়ে আলাদা লাগে। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে ফেলে। মেয়েদের বুদ্ধি ছেলেদের চেয়ে অনেক বেশি , কি জানি চোখ দেখেই হয়তো ধরে ফেলবে। ইতোমধ্যে ধরেও ফেলেছে কিনা কে জানে , তা হলেই তো সর্বনাশ।
ক্লাস শেষে মন্টু ফাঁকা একটা ক্লাসরুম খোঁজে। নতুন একটা কাজ পেয়েছে। কোচিং সেন্টারের পরীক্ষার খাতা দেখার কাজ। প্রতিটা খাতার জন্য সাড়ে তিন টাকা করে পায়। এই ব্যবস্থাটা এক দিক দিয়ে ভালো , টাকাটা সাথে সাথে পাওয়া যায়। টাকাটা পেলে আজকে মিলির জন্য এক পাউন্ডের একটা কেক নিয়ে যাবে। জীবনে ছোটবোনটাকে এক বুক ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারেনি , বছরের একটা দিন , গরীব বলে কি একটা সামান্য কেক ও কিনে দিতে পারবে না ! সে একটা দিনমজুর , দিনে কাজ করে দিনে টাকা আনে , এই সত্যটা যেন কিছুতেই ক্লাসের ছেলেরা না ধরতে পারে সেজন্য লোকচক্ষুর আড়ালে যাবার জায়গা খোঁজে। এমন সময় নির্ঝরের ডাক শোনে "এই মন্টু শোন"
: বল।
: তোর এলগরিদম খাতাটা একটু দে তো।
: কেন ?
: আগের চারটা লেকচার তুলিনি। আমি এখানেই থাকবো , ঘন্টাদুয়েক পরে আইসা নিয়া যাইস।
মন্টু না বলতে পারে না। গরীবদের কখনো না বলতে হয় না। নিতান্তই অনিচ্ছায় খাতাটা তুলে দেয়। মনে এক ধরনের আশঙ্কা , নির্ঝর যদি ....
সবগুলো খাতা দেখে দু ঘন্টা পরে ফিরে আসে। এখানে এখনো এতো ভীড় কেন বুঝতে পারেনা। ক্লাসের কমবেশী সবাই ব্যালকনিতে দাড়ানো , মেয়েদের হাসাহাসির চাপা আওয়াজ শোনা যাচ্ছে। সবাই ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চিড়িয়াখানার জন্তু দেখছে। কেন বুঝতে একটু দেরি হয়।
এলগরিদম খাতার যেখানে "প্রতীতি" শব্দটা একশো এক বার লিখে রেখেছিলো সেই ছেড়া পৃষ্টাটা হাতে নিয়ে নির্ঝর দাড়িয়ে আছে , মন্টুর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। সাথেসাথে মন্টুর প্রতীতির দিকে চোখ পড়ে। রাগে কাঁপছে। একসময় মন্টুর সামনে এসে দাড়ালো। মন্টু নিষ্পলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে , মানুষের নিষ্পাপ দুটি চোখ যে এতো খানি ঘৃণা ধারণ করতে পারে কে জানতো। যে মেয়েটিকে সে তার জীবনের চেয়ে ও বেশী ভালোবেসেছে তার চোখে নিজের জন্য এতোটা ঘৃনা দেখে ক্ষণিকের জন্য কিছু অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলে।
খানিকক্ষন বাদে মন্টুর নিথর দেহটা নতুন বিল্ডিং এর সিড়ি বেয়ে নেমে আসে। পা চলতে চাইছে না , খুব কষ্ট হচ্ছে। সে যে আসলে একটা কীট , মানুষের ভালোবাসা পাওয়া তো দূরের কথা , কাউকে ভালোবাসার অধিকার পর্যন্ত তার নেই , এই সামান্য উপলব্ধিটা এতোদিন কেন করতে পারেনি তার জন্য নিজেকে ধিক্কার দেয়।
বাইরে বৃষ্টি নেমেছে। শ্রাবন মাসের অঝোর বৃষ্টি। এই বৃষ্টিতে অনেক প্রেমিক প্রেমিকার হাত প্রথম বারের মতো ধরবে , হাতে হাত ধরে ভিজবে , অনেকে প্রথম কদমফুলটা জোগাড় করে নিয়ে আসবে প্রিয়াকে মুগ্ধ করার জন্য। বৃষ্টি মানুষকে দেয়া সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার। মানুষ বৃষ্টির সময় কাঁদতে পারে , চোখের জলের সাথে বৃষ্টির জল একাকার হয়ে যায়। মন্টু বুকফাটা কান্না আটকাতে চায় , খুব ইচ্ছে হয় বৃষ্টিতে ভিজে ভিজে বুকের বোঝাগুলো কমিয়ে ফেলতে , বৃষ্টির পানিতে বুকের সব কষ্টগুলো ধুয়ে ফেলতে। পারে না। ওর পড়নে তৌফিকের দেয়া শার্টটা , এটা পড়ে বৃষ্টিতে ভেজা যাবেনা , তিলা পড়ে যাবে।
বৃষ্টি থামলে ফেরার প্রস্তুতি নেয়। মেঘহীন আকাশের দিকে তাকায়। দূর আকাশের উপর জগতের সবচেয়ে বড় গল্পকার বসে আছেন। ইচ্ছে মতো চরিত্রগুলোকে নিয়ে নাড়াচাড়া করছেন। মন্টু নামের একটা কীটের সামান্য কষ্টের বিনিময়ে উনার অনেকগুলো সৃষ্টি নির্মল আনন্দ পেয়েছে , নতুন বিল্ডিং এর ব্যালকনিতে দাড়িয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। সৃষ্টির আনন্দ মানে স্রষ্টার আনন্দ। আজকের দিনটি আনন্দের।
একটা এক পাউন্ডের কেক নিয়ে মন্টু বাসায় ফেরে। অপ্রত্যাশিত উপহারটি পেয়ে মিলি কেঁদে ফেলে । একটু পরে দেখে মন্টুর চোখে ও পানি। চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করে
: কাঁদছো কেন ভাইয়া ?
: এমনি রে বুড়ি , আনন্দে কাঁদছি।
আজকের দিনটি আসলেই আনন্দের। সচরাচর ওদের জীবনে এতোখানি আনন্দের দিন আসে না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাস্তবতা, বাস্তবতা ;
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আশিক মাসুম বলেছেন:
সুন্দর।
লেখক বলেছেন: আগেরটা মনে হয় পড়েন নাই ![]()
ধন্যবাদ
লেখক বলেছেন: বিস্তারিত অবশ্যই পরে ![]()
কমেন্ট কইরা ভরাইয়া ফেলান ![]()
লেখক বলেছেন: সেইটা আমি ও জানি ![]()
এইটাই প্রথমটার সার্থকতা ![]()
লেখক বলেছেন: হুদা ভালো হইসে ..........
কষ্ট পাইলাম।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
মিয়াতো পুরা সহিত্য লেখা শুরু করলা। ব্রাভো ব্রাভো............
লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
সাহিত্য আর দিমু না ... বহুত কষ্ট
![]()
লেখক বলেছেন: জান টুকু বাইর হইয়া গেসে গা
সে নো টু সাহিত্য ![]()
শেরজা তপন বলেছেন:
ভাল লাগছে- পরের পর্ব গুলো পড়ে মন্তব্য করব।
লেখক বলেছেন: আপনে হয়তো খেয়াল করেন নাই , এইটা কীটের শেষ পর্ব ![]()
পরের পর্ব আর নাই , এখানেই কমেন্ট করেন ![]()
লেখক বলেছেন: না ভাই , সবার জমানোর ক্ষমতা থাকে না , আমারটা ওই পর্যন্তই ....
আশাহত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
শেরজা তপন বলেছেন:
চোখের সমস্যা নিয়ে ভীষন বিপদে আছি। আরেকজনের পোস্টের মন্তব্য মনে হয় আপনারটায় করে ফেলেছি। দভূষন দুঃখিত।
লেখক বলেছেন: আপনের চোখের সমস্যা দেইখা আমার কান্দন আইতাসে ![]()
~স্বপ্নজয়~ বলেছেন:
তাড়াহুড়া করে শেষ করছেন, আরও কিছু কথা বাকি ছিলো বলার, সে জন্য সৈজন্যমূলক কমেন্ট করছি। ভাল হইছে অবস্যই। ভালো না লাগলে শুধু একটা ইমো দিয়া যাইতাম গা
লেখক বলেছেন: তাড়াহুড়া করে শেষ করি নাই , আমার আসলে অতোটুকুই লেখার ইচ্ছে ছিলো।
আশাহত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
ছেড়া_আকাশ বলেছেন:
প্রত্যাশিত সমাপ্তি হয়নি...তবুও ভালো লেগেছে। ছোট মুখে বড় কথা মানায় না তারপরও বলি, আপনার লেখা ভাল কিন্তু মাঝে মাঝে কোথায় যেনো হুমায়ূন আহমেদ স্যার-এর প্রভাব প্রকট হয়ে পড়ে।
লেখক বলেছেন: আমি হুমায়ূন আহমেদ স্যার-এর কঠিন ফ্যান , যদি তার প্রভাব বিন্দুমাত্র আসে তাহলে নিজেকে ধন্য মনে করবো।
প্রত্যাশিত সমাপ্তি না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। I AM NOT A GOOD FINISHER.
লেখক বলেছেন: অামি জানি শেষটা ভালো হয় নাই। প্রত্যাশিত সমাপ্তি না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
শত রুপা বলেছেন:
সুন্দর।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
হাসান বায়েজীদ বলেছেন:
শেষ ভালো তার সব ভালো যার...
লেখক বলেছেন: শেষটা ভালো হয়নি , আমি নিজেও জানি। আন্তরিকভাবে দুঃখিত।
"মুক্ত বয়ান" টাইপের শিশু ছুইরা ফেলানো কিছু নাই
আমি গল্প লেখলে তোমার মতোই লেখতাম ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
প্রতিতি সাথে দেখা করতে মন্চায় .. মেয়েটা কেন যে ভুল বুঝে ?
১০০ বার লেখতে গেলো কেন ??
বেশী প্রেম ভালো না ~~~
লেখক বলেছেন: প্রতীতী ভুল বোঝে নাই , ফকিরের বাচ্চারে ঠিক বোঝার কিছু নাই। গল্পে যা আসছে বাস্তবে হয়তো তাই হতো।
লেখক বলেছেন: তুমার সেই বয়স আইতাছে বাছা ... দেখো কি হয় ![]()
আই লাভ ব্লগিং বলেছেন:
এ প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ
ইন্টারমিডিয়েট পর্যন্ত "এ প্লাস" পান্তাভাত , ঠেলাডা এরপর থেইক্কাই শুরু হয়।
ফিনিশিং টা ভালো হয় নাই ... সরি।
লেখক বলেছেন: নিলাম। অশেষ ধন্যবাদ।
লেখক বলেছেন: কারো জন্য জীবন থেমে থাকে না ... কক্ষনো না
আর এইটা বলার কিছু নাই। আমি নিজে ও জানি "I AM NOT A GOOD FINISHER."
লেখক বলেছেন: তোমার মনে হয় গল্প পইড়া মজা লাগসে।
আমার সবচেয়ে বড় স্বার্থকতা আমার ফানপোস্ট দেয়া লাগে না , সিরিয়াস জিনিস লেখলেও পাবলিক মজা পায়
![]()
আই লাভ ব্লগিং বলেছেন:
ফিনিশিং ভালো হয়েছে কিনা সেটা আপনি নিজে বিচার করবেন, কিন্তু তার জন্য দুঃখ প্রকাশের কিছু নেই। পাঠকের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ, তবে লেখক যদি পুরোপুরি পাঠকের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করেন তাহলে তার নিজস্বতা থাকে না। একজন ভালো লেখকের বৈশিষ্ট হল - নিজের লেখার ধরন ঠিক রেখে তার দিকেই পাঠককে আকৃষ্ট করা। স্বকীয়তা বজায় রেখে লিখতে থাকুন। সাফল্য আসবেই।
লেখক বলেছেন: ফিনিশিং এ যদি প্রতীতী আর মন্টুর মিল দেখাইতে পারতাম তাহলে আমার কাছে ও যার পর নাই ভালো লাগতো ... কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত হত।
তবে হয়তো এইটাই আরেকটু ভালোভাবে দেয়া যেত।
রুমানা বৈশাখী বলেছেন:
ছোট ভাই এইটা খেয়াল করে না যে শ্রদ্ধেয় বড় আপা(???!!!) কতদিন ব্লগে আসে না???তার তো অসুখ-বিসুখ হইতে পারে....পারে না???ভালো মন্দ না জিগাইয়া আজাইরা ঝারি!!!!আরেকটা কথা,আপনে আমার ছোট ভাই-এইটা কে বললো??? জন্ম তারিখ শুদ্ধা প্রমাণ চাই.....ওইটা হইবো বড় আপু হওয়ার সার্টিফিকেট(আমারে কেউ বড় কয় না,খালি পিচ্চি পিচ্চি করে। সার্টিফিকেট তাই অতীব জরুরী!!!))
লেখার জন্যে পিলাচ....
লেখক বলেছেন: আপনেরে গিয়া যে কয়বার খুইজা আসছি তার তো খবর ও নিলেন না ![]()
শরীর খারাপ ছিলো নাকি ??
আপনে আমার বয়নে বড় , Without any doubt ![]()
লেখক বলেছেন: সম্ভব না।
আল্লাহ মানুষদের আশরাফুল মাখলুকাত বানিয়েছেন , কীটের কষ্ট শুধুই কীটের জন্য।
তালকানা বলেছেন:
এত দ্রুত শেষ হয়ে যাবে ভাবিনি।ফিনিসিংটা ভালো লাগলো এই করনে যে আপনি সিনেমার মতো করে শেষ করেননি।প্রতীতিরা যে আধরা,তাদের নিয়ে যে স্বপ্ন দেখতে হয় না তা কিন্তু বেশ ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন।
লেখক বলেছেন: প্রতীতীরা অধরা , তারা কীটের জন্য না।
লেখক বলেছেন: আমি কষ্টে মরি , আর আপনে হাসেন
![]()
রোবোট বলেছেন:
প্রতীতীরা অধরা
লেখক বলেছেন: পয়সাওয়ালাদের জন্য কথাটা সত্য না।
প্রতীতীরা AVAILABLE ![]()
~স্বপ্নজয়~ বলেছেন:
কষ্ট পাওয়ার কিছু নেই শুভ। গল্প আসলেও ভাল হয়েছে। আপনি এভাবে মুখ চোখ কুঞ্চিত করে থাকলে কিন্তু ভবিষ্যতে খবর আছে চালায় যান ভাই, সাথে আছি
লেখক বলেছেন: অবশ্যই চালাইয়া যাবো
এক ফ্লপে ডরে না বাঙালী ![]()
কিশোরবালক বলেছেন:
এই, ছোটভাই, তুমি তো বেশ ভাল লেখ, চালিয়ে যাও....... সিএসই পড়ে এত রসকস কোথায় পাও? রাখ, সামনের টার্মে তো OS আছে। NACHOS এর ঠেলায় রসকস যে কই যাবে................
লেখক বলেছেন: ভাইরে সবাই OS এর ডর দেখায় ক্যান ??
![]()
অন্ধকারের রাজপুত্র........ বলেছেন:
শেষ পর্ব!!!!!আমি মনে করেছিলাম এটা ধারাবাহিক!যাই হোক খুব ভালো লেগেছে...........
লেখক বলেছেন: না ভাই , খুব বেশীদূর টেনে নিয়ে যাবার জন্য যে মানের লেখক হতে হয় আমি ওই পর্যন্ত এখনো যাইনি।
যদি কোনোদিন যেতে পারি , অবশ্যই কন্টিনিউ করবো .. অন্য কোনো সিরিজ।
লেখক বলেছেন: প্রথম পর্বটা মনেহয় একটু বেশী ভালো হয়ে গিয়েছিলো
কি বলেন ??
কিশোরবালক বলেছেন:
আরে শুধু কি ওএস? এআই, প্যাটার্ন, এইগুলা কি কম যায়? আরো আছে কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং। মাইক্রো প্রসেসরে বাঁইচা যাইতে পার, যদি ডিএলডি কিছু মনে থাকে।শুধু অ্যাকাউন্টিং এই একটু শান্তি পাইতে পার। দেড় দিন পইরা এ প্লাস পাইসিলাম....
তৈরি থাকো..........
লেখক বলেছেন: নাউজুবিল্লাহ ..........
তামিম ইরফান বলেছেন:
শেষ করে দিলা!!!!!!!!!.........।ভালোই তো চলতেছিলো........গল্পের ফিনিশিংটা ভালো লাগলো........তবে অন্যভাবেও লেখা যাইতোলেখক বলেছেন: হুম ... ইচ্ছা করলে আরো চালানো যাইতো ... করলাম না।
আপনের ফিনিশিংটা ভালো লাগসে !!! ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
চোখ বুলালাম।
লেখক বলেছেন: ধন্যবাদ
হাসান মাহবুব বলেছেন:
ওরে..তোকে দিয়ে হবে।
লেখক বলেছেন: ঘোড়ার ডিম হইবো।
আর্ গল্প-টল্প দিমু , সবাইরে দিয়া সবকিছু হয় না।
লেখক বলেছেন: বলেন কি ????????????
আচ্ছা , অবশ্যই অবশ্যই চেষ্টা করবো।
~স্বপ্নজয়~ বলেছেন:
লেখক বলেছেন: অবশ্যই চালাইয়া যাবোএক ফ্লপে ডরে না বাঙালী
==============
এইটা ফ্লপ না, গল্প ভাল হইছে তো রে ভাই। কিন্তু আপনে যেমনে শুরু করছিলান, প্রত্যাশা বেড়ে গেছিলো। তাই মনে হইছে যে দ্রুত শেষ করছেন। এখন দুইটা এক সাথে আবার পড়লাম, বেশ ভাল লাগলো।
থ্যাঙ্কু ...
লেখক বলেছেন: আমি ও তাই মনে করছিলাম।
পাবলিকদের আপিল তৈরি করা যতটা কঠিন তার চেয়ে ঢের বেশী কঠিন সেইটা বজায় রাখা , এইটা এইবার টের পাইসি।
প্রথম পর্বটা মনেহয় আসলেই অনেক বেশী ভালো হয়ে গেসে
জেরী বলেছেন:
+++(২টা পর্বেই)
লেখক বলেছেন: ধন্যবাদ
একটা নিরীহ নিরপেক্ষ মন্তব্য দেনতো , শেষটা তেমন ভালো হয় নাই , তাই না !!
লেখক বলেছেন: আমি প্রথম এবং দ্বিতীয় পর্বের তুলনাটাই চাচ্ছিলাম , এই সমালোচন্টা আমার দরকার অন্তত পরের লেখাগুলোর জন্য।
এখন ১ম পর্ব আর ২য় পর্বে তুলনা করে বলুন কেমন হলো বা কেমন হলে ভালো হত ??
আকাশনীল বলেছেন:
"ভাল হোয় নাই ভাল হয় নাই" কইয়া পোলাডা কান ফাটায়া দিলোরেবহুত ভাল হইসে। আসলে আগের পার্ট পরে ভাবসিলাম লম্বা সিরিজ হবে, সেটা না হোয়ায় কষ্ট পাইসি। এখন বুঝলাম ছোট গল্প
@কিশওরবালোক, আপ্নে একান থেকে বাইর হন। সাহিত্যের পোস্টে ওএস? এআই, প্যাটার্ন এসব ফাউল জিনিস নিয়া আসছে। খামাখা পোলাপ্ন্রে ডর দেখায়।
শুভ তোমারে কইতাসি, ৩-২ এর সেশনাল আমার ভাল্লাগসে, আর থিওরীরে তো কেয়ার ই করি না। সো সাহিত্য চলুক
লেখক বলেছেন: আসলেই সিরিজটা আরেকটু বড় করা উচিত আছিলো। ব্যাপার না , প্রথমবার তো , বুঝি নাই , এর পরের বার থেইক্কা পুরা একতা কাপুরের সিরিয়াল শুরু করমু , একবার শুরু করলে আর শ্যাষ করার নামই নিমু না , পাবলিককে বিরক্ত কইরা ছাড়মু ইনশাল্লাহ ![]()
@কিশোরবালক : আপনে অফ যান। ভালো ছাত্রদের প্রধান সমস্যা , যেখানে সেখানে OS , Computational Geometry র আলাপ শুরু কইরা দেন। এইখানে ভালো ছাত্র এলাউড না , আমরা সব খারাপ
লেখক বলেছেন: আমার আসলে খুব দুঃখের একটা প্লট দেবার ইচ্ছা ছিলো , সাহিত্যজ্ঞান অতিমাত্রায় কম থাকার কারনে পারি নাই।
বাস্তবতা আরো কঠিন হয়।
মেঘাচ্ছন্ন বলেছেন:
যে যাই বলুক, আমার কাছে গল্পটা খুবই ভালো লাগসে...সাবলীল লেখনী...। কয়েকটা লাইন তো বেশী জটিল...।ভাবলাম, অনেক কিছু....।
আচ্ছা, মন্টু-মিলিদের মতো, অনেক প্রতীতীরাও যে এক ধরনের কীট সেটা কি আমরা উপলব্ধি করি !!?
লেখক বলেছেন: প্রতীতীরা কখনোই কীট হয়না , তারা সবার বাছ থেকে মূল্যায়ন পায় , সবাইকে অবহেলা করতে পারে শেষে তাদের এন.আর.বি র সাথে বিয়ে হয়। তারা হইলো এলিট। আল্লাহ প্রতীতীদের সুখে রাখুক।
ব্যার্থতার কাব্য বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: ওরে..তোকে দিয়ে হবে।১৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৩
লেখক বলেছেন: ঘোড়ার ডিম হইবো।
প্রশ্ন হচ্ছে কয়টা ঘোড়ার ডিম হবে?
প্রতীতিরে দেয়ার পরে ২-১টা বাকি থাকলে আমাকে দিয়েন...আমার কালেকশনে না একটাও ঘোড়ার ডিম নাই...আফসোস
লেখক বলেছেন: সামনে একটা হাসির সিরিজ দিমু , সবাই আনন্দ পাইবো। আমি সবাইরে সুখী দেখতে চাই।
ঘোড়ার ডিম হোক আর যাই হোক নিজের জিনিস , মানষের হাতে দেই না ব্রাদার ![]()
লেখক বলেছেন: বুঝলাম না আপনে আনন্দ পাইলেন কিসে ?
দেবার মানে কি ??
আফসোসের ব্যাপার আমি এখনো মাইনাচ খাইলাম না , আমি যাই লিখি ২-৪ টা মাইনাচ কনফার্ম , তবে কি জামাতীরা আমার পোস্ট পড়া ছাইড়াই দিলো ![]()
আিমওআমরা বলেছেন:
আমার তো ফিনিশিংই ভাল লাগলো!
লেখক বলেছেন: বলেন কি !!!!!
জনৈক আরাফাত বলেছেন:
ভাল লেগেছে। প্রথমে ধারণা করেছিলাম ফিনিশিং এ একটু হোঁচট খেতে পারো। সেটা হয়নি দেখেই ভাল লাগলো! আরেকটা কথা, যেহেতু এখন অনেক কমেন্ট পাচ্ছো, ভালো লিখছো বলেই, তোমার দ্বায়িত্ব বেড়ে গেছে অনেক। বানানে দু’য়েক জায়গায় কিন্তু পিছলে পড়েছো! ইঞ্জিনিয়ার বলে কী বানানে অবহেলা করলে চলে?
ভালো থেকো, যেখানেই থাকো!
লেখক বলেছেন: বানান যে পিছলে যাচ্ছে তা তো আমি ও টের পাচ্ছি , কিন্তু সমস্যা হলো কোন কোথায় যে পিছলে যাচ্ছে তাই তো ধরতে পারছি না
লেখক বলেছেন: অসাধারন হইসে ![]()
নিয়মিত লিখে যান ......
লেখক বলেছেন: আপনের সাথে ব্যাপক ঝগড়া আছে , মেইল বক্স চেক করেন আগে ![]()
নুশেরা বলেছেন:
এত সুন্দর লেখাটায় এই বানানগুলো ভুল রাখা ঠিক না:কেক কাঁটা--> কেক কাটা
পড়নে--> পরণে
নিস্শব্দে--> নিঃশব্দে
অঝড়--> অঝোর
ঘৃনা--> ঘৃণা
ধারন--> ধারণ
ক্ষনিক--> ক্ষণিক
বুক-ফাঁটা-->বুকফাটা
(মুছিতব্য)
লেখক বলেছেন: অবশ্যই মুছিতব্য না , কারন এই ভুলগুলান আমি পরেও করমু ![]()
হাল্ক বলেছেন:
+কমেন্ট করতে দেরি হল, সরি।
প্রথম অল্প হিসাবে কিন্তু ভালো হইছে। তুমি নিশ্চয় আশা করো না, শুরুতেই ফাটাইয়া দিবা। নিজেকে একটু সময় আর সুযোগ দাও।
লেখক বলেছেন: ফাটানোর আশা কোনোকালেই ছিলো না , ব্লগপাঠকদের ফাটাইতে হয় না , নিষেধ আছে
![]()
রেজওয়ান শুভ বলেছেন:
অচেনা সৈকত আইসা মাইনাচ দিয়া গেসে লেডি ও একবার অামার সবচেয়ে প্রিয় পোস্টটা নোংরা করে দিয়ে গেছিলো , তখন মন খারাপ করসিলাম , কিন্তু এখন আর মন খারাপ হয় না
এইসব দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে
লেখক বলেছেন: অভ্যাস হয়ে গেছে , অভ্যাস হয়ে গেছে
![]()
~স্বপ্নজয়~ বলেছেন:
নুটুন গলফো কবে আসপে?
লেখক বলেছেন: অনেক দিন পড়ে
![]()
আপাতত মাথায় কিছুই নাই ...........
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ , আমিতো আপনাকে আরো আগে এক্সপেক্ট করছিলাম ![]()
লেখক বলেছেন: ও আচ্ছা ... তাই বলেন
![]()
হাল্ক বলেছেন:
অচেনা সৈকতের সাথে লাগছো ক্যানো?
লেখক বলেছেন: অচেনা সৈকতের সাথে লাগার কিছু নাই , উনি জটিল এর ব্লগের পর আমার পিছে লাগসে। আর ছাড়তেসে না
![]()
জিনাত বলেছেন:
খুব ভালো লেগেছে ....আরো লিখুন
লেখক বলেছেন: অবশ্যই লিখবো তবে একটু সময় লাগবে। কয়েকদিন পর থেকে আবার নিয়মিত লিখবো।
েজবীন বলেছেন:
গল্পের দু'টা পর্বই পড়লাম, ভালো লিখেছেন, আর ভালো লেখার জন্য এত্তো পাবলিসিটি করার প্রয়োজন নাই এমনিই সবাই পড়বে........
আরো লিখুন ......
লেখক বলেছেন: খোঁচা মাইরা দিয়া গেলেন ![]()
যাইহোক , আমি এইটাকে ফিডব্যাক হিসেবে ধরে নেবো।
দু:খের কথা হইলো পাবলিসিটি না দিলে আমার লেখা কেউ পড়ে না , আপনাদের মতো লেখার হাত এখনো হয়নি
![]()
তামিম ইরফান বলেছেন:
নতুন লেকা কে লেকবে?
লেখক বলেছেন: অনেকেই লেকবে।
আমি খুবই ব্যস্ত আছি , ব্যাস্ততা কেটে যাওয়া মাত্র অাবার লিখব ![]()
লেখক বলেছেন: মন অসম্ভব রকমের খারাপ রে ভাই , ক্যান খারাপ জিজ্ঞস কইরেন না। একটু ভালো হইলেই দিবো
![]()
সময়ের সাথে সবসময় বলেছেন:
লেখাটা অনেক ভাল হয়েছে.
লেখক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
সময়ের সাথে সবসময় বলেছেন:
Click This Link(তিতিয়ানাতান্তার পোষ্ট পড়া শেষে মন্তব্য পড়তে গিয়ে দেখি আপনাকে ব্লক করেছে। আমি পোষ্টে মন্তব্য করতে যেয়ে দেখি আমাকেও ব্লক করেছে! কি আজব তাই না?
লেখক বলেছেন: কি জানি , মেয়েটার মাথায় সমস্যা আছে মনে হয়
![]()
আই লাভ ব্লগিং বলেছেন:
আমারে ছেপ মারা হইসে
লেখক বলেছেন: অবিনন্ডন .........
নতুন লেকা ডিয়া বলগ বরিয়া ফালান ![]()
েজবীন বলেছেন:
আরে! না, সত্যিই খোচাঁ মারতে কথাটা বলিনি, অনেকেই বিরক্তি প্রকাশ করছেন দেখলাম এটা নিয়ে তাই বলা। মনে কষ্ট দিয়ে থাকলে সরি.....লেখা কিন্তু আপনার ভালো, লিখতে থাকেন পাবলিসিটি লাগবে না মোটেই, আপনাতেই সবাই আসবে......
লেখক বলেছেন: আচ্ছা , ঠিক আছে ![]()
কে কে খোঁচা মারসে একটু কষ্ট করে বলেন তো ...
![]()
লেখক বলেছেন: মুন ক্যাডা ?? মুন নামে কাউরে তো চিনি না
![]()
চানাচুর বলেছেন:
Valo legeche onek. Apni habijabi general howa type post baad diye valo kore likhe jan. Apnar modhdhe somvabona ache valo lekhok howar...লেখক বলেছেন: pulay koy kee ??
![]()
vaalo kotha , general hoya post ta amar 2nd favourite post chilo ![]()
অক্ষর বলেছেন:
কি ভাই, নতুন পোস্ট যে আর আহে না
লেখক বলেছেন: মাথা পুরা খালি , কি দিমু
![]()
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আপনার "কীট" দুই পর্বই অসাধারন হয়েছে।
লেখক বলেছেন: তাই নাকি ? কি বলেন ??
ভালো কথা .. তিতিয়ানা কি আপনাকেও ব্লক করেছে নাকি ??
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
শুভ ভাই """""তিতিয়ানাতান্তা"""" আপনার সাথে সাথে ঐ দিন আমাকেও ব্লক করেছে! অদ্ভূত লাগছে ব্যপারটা !!!!!!! কি যে, হলো ওর কিচুই বুজতেছি না।
লেখক বলেছেন: ওর স্ট্যাটাস পড়েন। অনেক অল্পতেই মন খারাপ করে। আসলে আমাদের কথাটা বুঝে নাই , উল্টা মন খারাপ করসে
![]()
মুক্ত বয়ান বলেছেন:
শূন্য আরণ্যক বলেছেন: আমার কাছে ভালোই হইছে .."মুক্ত বয়ান" টাইপের শিশু ছুইরা ফেলানো কিছু নাই
আমি গল্প লেখলে তোমার মতোই লেখতাম .
আমি আছিলাম না, এই সুযোগে... !!!
মাইরালামু শূণ্যরে!!
গল্পের শেষ ভালা হয় নাই। তাড়াহুড়া হইছে।
লেখক বলেছেন: জানি
![]()
I AM NOT A GOOD FINISHER.
কিন্তু , দোস্ত , চালাইয়া নিয়া যাবার জন্য ও তো , অনেক ভালো লেখার হাত দরকার
![]()
আমার ওইটা থাকলে অবশ্যই সাহস করতাম।
আমি বুঝতে পারতেসি , যাদের কাছে শেষটা ভালো লাগে নাই তারা আমার কাছে অনেক কিছু আশা করে। আমার এইটা দেইখা আনন্দ লাগতেসে যে ব্লগে মানুষ এখন আমার কাছ থেকেও কিছু না কিছু আশা করা শুরু করসে ![]()
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
অসাধারণ একটা লেখা।।।
লেখক বলেছেন: ধন্যবাদ
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: আবারো ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: অশেষ অশেষ ধন্যবাদ ![]()
অগ্নিকন্যা বলেছেন:
ভালো লিখছ।আরো লিখ পড়ার অপেক্ষায় থাকলাম.........।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ ...
কি ব্যাপার , বিজি নাকি ?? ব্লগে আর আসেন না ??
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























