আমাদের ইস্পিশাল কেক
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৪
গত শুক্রবার আমি আর ফাহদ গেলাম সুপারমার্কেটে, ডিনার কিনবো আর শনিবার কি খাবো তার প্ল্যানিং। কি মনে হতে আমরা দুজনে ঠিক করলাম কেক খাবো, একজায়গায় স্পঞ্জ বেস ছিলো, উঠায়ে নিলাম, ফিলিং এর জন্য.... ফিলাডেলফিয়া ক্রিম চিজ, ক্যালরিহীন সুগার, ক্রিম, স্ট্রবেরী জ্যাম, আর স্ট্রবেরী কিনলাম। এর পরের দিন চিজ, ক্রিম আর ক্যালরীহীন চিনি দিয়া দিলাম ব্যাপক ঘুটা, বেশ মাখনাই রং এর একটা আইসিং তৈরী হইলো.. এরপরে কেকের ভেতরে এক লেয়ার স্ট্রবেরী জ্যাম, আরেক লেয়ারে এই ফিলিং আর স্লাইসড স্ট্রবেরী, আর সবার উপরে, আবারো দ্বিতীয় লৈয়ার কপি মাইরা, একটু হুইপড ক্রিম.. এরপরে ফ্রিজে রাইখা একটু ঠাণ্ডা করে নিলাম.. ব্যস কি একখান কেক হইলো, সবই অলমোস্ট রেডিমেড জিনিসপাতি... মাগার খাইতে নেহায়েত খারাপ হয় নাই... আমরাও খাইলাম, আরো কিছু হোটেলবাসী আর হোটেলে রিসেপশনের ভদ্রলোককেও খাওয়াইলাম...
কঠিন কি কইছিলাম বুঝলাম না.. হগ্গলের অবগতির জন্য ডিটেইলস রেসিপি দিতাছি...
উপকরণ:
একটা স্পঞ্জ কেক (বাংলাদেশেও বানানো কিনতে পাওয়া যায়, নাইলে নিজে বানাইয়া লন)। পাতাইল্যা তিন টুকরা করবেন। বড়ো ছুরি দিয়া জবাই দিবেন আর কি।
২৫০ গ্রাম ক্রিম চিজ ( বহুত জায়গায় পাওয়া যায়)
আধা কাপ চিনি , অল্প একটু পানি দিয়া ঘন সিরা বানাইয়া লইবেন। (আমি কনডেন্সড ক্যালরী ফ্রি চিনি দিসলাম)
আধা কাপ ননী(ক্রিম, চাইলে মাখনও দিবার পারেন)
স্ট্রবেরী দিসি আমি, আপনি আনারস দিবার পারেন, পাতলা কইরা টুকরা কইরা নিলেই হবে।
স্ট্রবেরী বা আনারসের জ্যাম বা জেলী এক কাপ
পরথমে একটা বড়ো বাটিতে চিজ, চিনি আর মাখন/ক্রিম ঢাইলা, একটা চামুচ দিয়া (এগ বিটার থাকলে আরো ভালো হয়)সমানে ঘুরাইয়া ঘুটা দিবেন যতোক্ষণ পর্যন্ত মসৃণ না অয়।
এরপরে লেয়ার করা কেকের উপরে জ্যাম/জেলী লাগাইবেন, এরইপরে আরেকটা বসাইবেন.. তার উপরে ওই মাখনের মিশ্রণ দিবেন. পাতলা কইরা কাটা স্ট্রবেরী/আনারসের টুকরা বসাইবেন... এরপরে আরেকটা লেয়ার বসাইয়া .. আবারো আগের স্টেপ পুনরাবৃত্তি করবেন.. এরপরে ডিপে রাইখা দিবেন আধাঘন্টা.. ব্যস কাম শেষ....
তয় এতো কষ্ট করনের শখ না থাকলে আমারে দাওয়াত দিয়া পান্তাভাত, দেশি মরিচ, শুটকির ভর্তা আর ডিমভাজি খাওয়ান.... আপনের কেক আমি বানাইয়া দিমু ফর সিউর
মিলটন বলেছেন:
দম বন্ধ করে পড়লাম, কিন্তু ঠিক বুঝতে পারছিনা।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
এইবার একটু শান্তি লাগতাসে, আমি মনে করসিলাম , আমি ই মনে হয় খালি ক্ষেত থিকা উইঠা আইচি, তাই বুঝবার পারতাসি না...অখন দেখি কেউ ই পারে না...
আহা কি আনন্দ আকাশে বাতাসে ...
অরণ্যচারী বলেছেন:
আমিও কিছু বুঝি নাই। গায়ে এখনো কাদা লাইগা আসে।
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন:
একা একা খাওয়ার জন্য মাইাচ
লেখক বলেছেন: একলা খাই নাই... আমি, ফাহদ, মইন, টিপু, দুইটা নরওয়েজিয়ান পিচ্চি, হেরার মা, রিসেপশনিস্ট হগ্গলতে খাইছে.. মাইনাসও হগ্গলরে দেওয়া লাগবেক.. নাইলে খেলুম না
এফ আই দীপু বলেছেন:
মিলটন বলেছেন: দম বন্ধ করে পড়লাম, কিন্তু ঠিক বুঝতে পারছিনা। আহারে কি ধৈর্য পরীক্ষা!!!
আনিকা বলেছেন:
কেমনে কি বুঝাই.. পরথমে একটা স্পঞ্জ কেক কিনসি, ডেইটারে তিনটা স্তরে ভাগ করা ছিলো... এরপরে ক্রিম পনির, চিনি আর দুধের মালাই দিয়া ঘুটা দিয়া একটা মাখন মাখন জিনিস বানাইছি.. এরপরে একেক স্তরের ভিতরে একেকটা লাগাইছি... খুব কঠিন কি কইলাম???
লেখক বলেছেন: চাইলে ডিটেইলস রেসিপি দিবাম.. স্পঞ্জ বানানো সুদ্ধা
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
এহনও বুঝবার পারি নাই ...বাদ দেন আপামনি ...
আমগোর মত ক্ষেতি মানুষ এর বুঝানো আপনের কাম না ...
আমারে দুইডা পান্তা ভাত আইনা দেন, সাথে কাচা মরিচ, আর ইট্টু লবন, ডইল্লা মইল্লা খায়া বাসাত যাইগা ...
আমার রেসিপি বুঝসেন তো?
আনিকা বলেছেন:
আহা! কত্তোদিন খাই না পান্তভাত.... পারলে আমারে আইনা দেন... মরার এইখানে মইচের মইদ্যে ঝাল নাই.... লেখক বলেছেন: হি হি.. মাইনষে ভাবছে বাংগাল হইয়া বিদেশী খাওনের বিজ্ঞাপন দিসি... হি হি...
অরণ্যচারী বলেছেন:
আমার বাসায় আজকে শুঁটকির ভর্তা ছিল....
লেখক বলেছেন: পাঠাই দেন.. আম্মা...... আমি শুটকির ঝাল ভর্তা খামু
লেখক বলেছেন: আপনারেও মাইনাচ... মিয়া ... দেশে বইসা কতো কিছু খাইতাছেন!!!!
ফ্রুলিংক্স বলেছেন:
আমি কেক খাই না। এতো পুষ্টি রাখার জায়গা নাই তাই। সারাজীবন তো ভাত খাইছো। এখন কিছু পাতা (সালাদ) চাবাও।
লেখক বলেছেন: ধূর হগ্গলেই মরবো.. এট্টু খাইয়াই মরি...
লেখক বলেছেন: এইহানে আসো.. নির্ঘাত খাওয়ামু
লেখক বলেছেন: দেশে আইসা স্ট্রবেরী কই পামু? আনারস দিয়া টেরাই দিমুনে.. হাছাই বানাইয়া খাওয়ামুনে
লেখক বলেছেন: এর মইধ্যে বড়োলোকিডা কইত্যে আইলো? টেহা তো কোম্পানী দেয়।
আমার একদম প্রথম দিকের একটা লেখায় বলেছিলুম...তাই জানো না মৌস্ট প্রব্যাব্লে...২০০০ থেকে বিশেষ ব্যক্তিগত কারণে বাংলা বই পড়া ও বাংলা গান শোনা ছেড়ে দিয়েছিলুম...এখনো শুধু বাংলা গান শুনি নেটে...ব্লগ ছাড়া বাংলা পড়ার সাথে আর কোনো সম্পর্ক নেই...যে কথা বলছিলুম...শেষের দিকে শুধু ভ্রমণকাহিনী পড়তুম।
আর আমার এতো কথা বলার একটাই কারণ...তুমি ট্র্যাভ্ল-সিরিজের সবগুলো লেখা নিয়ে যে বইটা বের করছো সামনের একুশে...তার এক কপি অবশ্যই পাঠাবে আমায়।
লেখক বলেছেন: বই???? আমি???? হে হে হে... আমার পকেটে এতো টেহা নাই.... আর নিজের বই দিয়া ট্যিসু বানানোর দুর্বুদ্ধ এহনও হয় নাই
চিকনমিয়া বলেছেন:
২২ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩১লেখক বলেছেন: দেশে আইসা স্ট্রবেরী কই পামু? আনারস দিয়া টেরাই দিমুনে.. হাছাই বানাইয়া খাওয়ামুনে
____________________
মনে রাকলাম আফা


















আমি ভাই কিষান টাইপ এর মানুষ, আপনাদের এত হেডিং ফেডিং বুঝি না ...