আজিরা দিনপঞ্জী....হুদাই কাবার দুইটা দিন
২৮ শে জুলাই, ২০০৮ ভোর ৪:২৭
গত দুইদিন ধইরা অফিস নাই, কি আনন্দ আকাশে-বাতাসে। মনে মনে ভাবছিলাম অফিসের কাম গোল্লায় যাক, এই উইকএন্ডগুলা কিছুতেই কামলা দিমু না.. দেই ও নাই। পরথম দিন আমি, ফাহদ আর লগে ফাহদের এক নরওয়েজিয়ান দোস্ত হেলগে ঘন্টা তিনেক হাঁটছি হুদাই। রাণীর প্রাসাদের সামনের সোজা ঢাল বেয়ে যেই রাস্তাটা গেছে, ওইটা এক্কেরে অসলো সেন্ট্রাল স্টেশনের নাক বরাবার শেষ হইছে। পুরাটা হাঁটছি, অসলো বাস টার্মিনালেও গোসলাম, এরপরে আরো কই কই জানি আজিরা ঘুরান দিসি। এরপরে হোটেলে ফিরত আইসা রান্না বান্না, আমাগো লগে হিলজা'রেও দাওয়াত দিসলাম। মজা হইলো হেয় খাওনের চে ধইন্যাপাতা'রে বেশি পছন্দ করসে, তরকারী থেকে বাইছা বাইছা ওইটাই মুখে দিছে। হেরে খাওয়াইছি তাই হেয় আমরারে ভ্যানিলা আইসক্রিম খাওয়াইলো। বিকালে গেলাম ব্যাটম্যান এর নতুন সিনেমা, "দ্য ডার্ক নাইট" দেখতে। যাওনের কথা পাঁচটায়, আমরা রওয়ানাই দিছি পাঁচটা পাঁচ এ, আর গেছি হাঁইটা, পনের মিনিটেরও বেশি লাগছে যাইতেই, তয় সিনেমা শুরু হইছে আমারা যাওনেরও পাঁচ মিনিট পরে। বালাই আছে, যদিও টিপিক্যাল গুড-ব্যাড এর দ্বন্ধই দেহাইছে মূলত। ফিরত আইসা আবার রানছি, খাইছি, কিছুক্ষণ গপ্পাইছি, মইন মামু ডেবিড এর লগে পার্টিতে গেলো, আর আমি ঘরে আইসা বই পড়লাম কিছুক্ষণ, কখন জানি ঘুমাইয়াও গেসলাম। সকালে ঘুম ভাংছে দশটায়, এরপরে ব্রেকফাস্ট সাইরা রুমে আইসা একগাদা জামা-কাপড় ধুইয়া, গোসল করছি, নিচে গিয়া ইনস্ট্যান্ট নুডলস বানাইছি তিনজনের লাঞ্চ এর জন্য, খাইয়া উপরে আইসা কইষা ঘুম। ঘুম থেকে উইঠা আমাগো নিরুদ্দেশ যাত্রা আবার শুরু। ঘুরাঘুরি কইরা এক জায়গা থেকে চেরী আর প্লাম কিইন্যা এক পার্কে বইসা খাইলাম, ঘাসের উপরে বইলাম, শুইলাম, আবার হাঁইটা মায়ূরস্টুয়েন ট্রিক স্টেশনে উইঠা ট্রিকে কইরা আকের ব্রিগ্যা, ওইহানে এক কাবাবের দুকানে নরওয়েজিয়ান সাইজের কাবাব খাইয়া একেকজনের বারোটা বাজছে। তিনজনে মিল্যা দুই প্লেট মোটে নিসলাম, খাইয়া শেষ করতে একেকজনের বারোটা বাজছে। এরপরে আবার খানিকদূর হাঁইটা ট্রামে কইরা রোজেনবর্গ, ওইহান থেকে হাঁইটা হোটেল, আর এহন হোটেল রুমে বইসা ঘুম আইতাছে না... কালকে অফিস যাওন লাগবো ভাইবাই কান্দন আইতাছে.........
আনিকা বলেছেন:
আইলসা.. দুইদিনে কম হইলেও দশ মাইল হাঁটছি, তিনবেলা রানছি, আমারে আইলসা কইলা??? আমি খেলুম না... দেশেও আমু না.. আমারে আইলসা কইছে........ এ এ এ এ... ই ই ই ই ই ই ই
রাতমজুর বলেছেন:
লেখক বলেছেন: আইলসা কইলা কেনে?
লেখক বলেছেন: মুটেই না, এমনি আমারে দেখতে ভীম সেনের আম্মার মতো দেহায়, আর কানলে লাগে ঘটোকচত এর বইনের মতো
অনন্ত দিগন্ত বলেছেন:
আপনি তো বেশ ভালোই আছেন আপি ..... উইকএন্ডের দিন গুলো আমার তো নরমাল দিনের চেয়ে বেশী ব্যাস্ত সময় কাটে ....... অবশ্য রাত গুলো কাটে " নেটে " এ জন্য দিনগুলো ছোট হয়ে যায় .....আপনার ভ্রমন কাহিনী পড়ে মনে হচ্ছে ওখানের আবহাওয়া এখন চমৎকার ..... বেড়ানোর জন্য বেশ ভাল .... তাই কি ?
লেখক বলেছেন: হুমম.. ইচ্ছা থাকলে চলে আসেন।
অনন্ত দিগন্ত বলেছেন:
এবার হবে না যে, সিডিউল অন্যদিকে সেট করা আছে ....... সামনের বছর দেখি আপনাদের ওদিকে যাওয়ার চেষ্টা করা যাবে ...... আমন্ত্রনের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: সামনের বার আমি নিজেই এইকানে থাকমু না.. ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
আহারে!
ভোরের আলো বলেছেন:
তেবর পেরতিবাদ আপুকে আইলশা কওয়ার জইন্য!!!
লেখক বলেছেন: ![]()
ফয়সাল আকরাম বলেছেন:
" লেখক বলেছেন: মুটেই না, এমনি আমারে দেখতে ভীম সেনের আম্মার মতো দেহায়, আর কানলে লাগে ঘটোকচত এর বইনের মত"তোমাকে জীবনেও ভীম সেনের আম্মার মতো দেহায় না । তবে মাঝে মাঝে স্পাইডার ম্যানের আম্মার মতো লাগে এইটা ঠিক
আর কানলে জীবনেও ঘটোকচত এর বইনের মত লাগে না। কানলে মনে হয়, "একটা ছোত্ত বাবু যার কোন আইসক্রীমটা হাত থেকে পরে গেছে আর আম্মু ঝাড়ি দিতে পারে তাই আবার চাইতে সাহস হচ্ছে না, আবার আইসক্রীমটার কথা ভোলাও যাচ্ছে না.... তাই একটু পর পর ঠোট উল্টে কান্না আসছে.." এই রকম ।
লেখক বলেছেন: তুমি তো কইবাই.... বউ এর ঝাড়ি কে না ডরায়?
আনিকা বলেছেন:
কোন লাইনটা??
ফয়সাল আকরাম বলেছেন:
বউ এর ঝাড়ি .. সেইটা আবার কি জিনিষ ? আমার বউ তো জীবনে ঝাড়িইই দেয় নাই ... ডরামু কেমতে ?
আনিকা বলেছেন:
খালি তো দৌড়াদৌড়ি করছি, এর ছবি দেয় কেমতে???
পীরসাহেব বলেছেন:
মুহতারমা, যারা আপকি তসবির চিপকাইয়ে, ফির হাম সামঝেঙ্গে আপকি সুরত ক্যায়সি হ্যায়।
লেখক বলেছেন: আমার তসবির এই ব্লগে বহুত জায়গায় আছে, ইচ্ছামতো দেইখা লন
ইকরাম বলেছেন:
শুক্রবারের রাইত আইলেই আমারো কান্দন আহে, শনিবারে অফিসে যাইতে হইবো বইলা
আনিকা বলেছেন:
কান্দেন... সকল কামলাজীবী মানুষের একলগে বইয়া কানতর পারলে ভালো হইতো
মৈথুনানন্দ বলেছেন:
তোমার বউকে ছোত্ত বাবু কেমন করে দেখায় গো? ছেলেদের তো বাবু বলে আর মেয়েদের পিচ্চি - তাই না?
@ ফ আ



















হা হা হা, আপনি সত্যই আলসে, আপু। দেশে আসছেন কবে?