somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোপন তথ্য সংগ্রহের লক্ষ্যে ভূমধ্যসাগরের নিচে টেলিস্কোপ

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
প্রায় আধা মাইল দীর্ঘ একটি টেলিস্কোপ বসছে ভূমধ্যসাগরের ২ মাইল নিচে। মহাবিশ্বের গোপন তথ্য সংগ্রহের লক্ষ্যে এ টেলিস্কোপ বসাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের গবেষকরা। ২১ কোটি পাউন্ড খরচ করে তৈরি করা এ টেলিস্কোপটি মহাশূন্য থেকে পৃথিবীতে আসা নিউট্রিনো কণা শনাক্ত করবে। এ কণা আমাদের পৃথিবীর মধ্য দিয়ে সোজা চলে গেলেও আমাদের দৃষ্টিগোচর হয় না। কিন্তু গবেষকদের ধারণা, নতুন এ টেলিস্কোপ সে কণার সন্ধান পাবে এবং সুপারনোভা, বিগ ব্যাংসহ মহাবিশ্ব বিষয়ে নতুন তথ্য জানাবে। গবেষকরা টেলিস্কোপটির নাম দিয়েছেন ‘মাল্টি-কিউবিক কিলোমিটার নিউট্রিনো টেলিস্কোপ বা সংক্ষেপে কেএম৩এনইটি।
ইউনিভার্সিটি অব সেফিল্ডের গবেষক ড. লি থম্পসন জানিয়েছেন, আমাদের মহাবিশ্বের জন্য নতুন জানালা উন্মুক্ত করতে যাচ্ছে কেএম৩এনইটি। আমরা বিশ্ব সম্পর্কে যতটুকু জানি তা বিভিন্ন তরঙ্গ বা দৃশ্যমান আলো এবং এক্সরে ব্যবহার করে দেখা ইলেকট্রোম্যাগনেটিক রশ্মির তথ্য। নিউট্রিনো ব্যবহার করে এ বিশ্বের তথ্য জানার এ পদ্ধতির পুরো বিষয়টিই এক নতুন ধারণা। তাই এটি নতুন কিছু আনতে যাচ্ছে।
গবেষক ড. লি থম্পসন আরও জানিয়েছেন, মহাবিশ্বে অনেক উত্স থেকেই নিউট্রিনো নির্গত হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু সেখান থেকে আরও এমন কিছু বের হচ্ছে যা বর্তমানে ব্যবহৃত টেলিস্কোপগুলো ধরতে পারছে না।
কেএম৩এনইটি টেলিস্কোপের ছোটো প্রোটোটাইপ ফ্রান্সে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তবে ভূমধ্যসাগরের নিচে বসানো বিশাল আকারের টেলিস্কোপটি আগামী তিন বছরের মধ্যেই তথ্য দেয়া শুরু করবে। টেলিস্কোপটিতে বিচ বল আকারের ১২ হাজার সেন্সর লাগানো হয়েছে যা পানির নিচে এক ঘনমাইলের মধ্যে সাজানো থাকবে। নিউট্রিনো হচ্ছে বৈদ্যুতিক চার্জবিহীন, দুর্বল সক্রিয় ক্ষুদ্র পারমাণবিক কণা। ধারণা করা হয়, এ ক্ষুদ্র কণা ভর শূন্য, এবং পদার্থের মধ্য দিয়ে অবিকৃতভাবে চলাচল করতে পারে অর্থাত্ নিউট্রিনো অর্থ হচ্ছে ‘ক্ষুদ্র নিরপেক্ষ কণা’। সেপ্টেম্বর ২০১১-তে গবেষকরা ঘোষণা করেন, নিউট্রিনো আলোক কণা থেকে দ্রুতগতিসম্পন্ন।
নিউট্রিনো কোনো কিছুর সঙ্গে প্রতিক্রিয়া না দেখালেও কখনও কখনও ভারি পরমাণুর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গবেষকরা পানির নিচে টেলিস্কোপ বসিয়ে নিউট্রিনোকে ধরার চেষ্টা করবেন। নিউট্রিনো কণার উত্স বের করে ডার্ক ম্যাটারসহ অনেক অজানা প্রশ্নের উত্তর বের করতে পারবেন বলেই গবেষকরা আশা করছেন। সূত্র : টেলিগ্রাফ অনলাইন।
তথ্যসূত্র-
Click This Link
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×