দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
পাঠ্যবইয়ের বাজারের দিকে এবার নজর পড়েছে অ্যাপলের। সংস্থাটির সিনিয়র মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট ফিলিপ স্কিলার বলেছেন, আইপ্যাডের জন্য আই-বুকস টু দিয়ে ছাত্রছাত্রীরা আরও গতিশীল, চিত্তাকর্ষক এবং প্রকৃত ইন্টারঅ্যাকটিভ পদ্ধতিতে পড়তে ও শিখতে পারবে। যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্য বহু দেশের বিদ্যালয়ে আইপ্যাডের ব্যবহার বেড়ে চলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৫ লাখ আইপ্যাড ব্যবহার করা হচ্ছে।
নিউইয়র্কের সুবিখ্যাত গাগেনহাইম মিউজিয়ামে এক সংবাদ সম্মেলনে স্কিলার এবং অ্যাপলের অন্য কর্মকর্তারা বিভিন্ন আই-বুকস টেক্সট-বুক থেকে নানা ধরনের ইন্টার-অ্যাকটিভ অ্যানিমেশন, ডায়াগ্রাম, ফটো ও ভিডিও প্রদর্শন করেন। তাদের মতে, ইলেকট্রনিক টেক্সট-বইয়ের বিশেষত্ব হলো দ্রুত, তরল নেভিগেশন, সহজেই দাগানো অথবা নোট নেয়া, সহজে সন্ধান এবং সংজ্ঞা; সেই সঙ্গে পাঠের পর্যালোচনা ও পাঠ্য বিষয়ের ইনডেক্স কার্ড রাখা।
উচ্চ মাধ্যমিকের ডিজিটাল টেক্সট বই প্রকাশের জন্য হাওটন মিফলিন হারকোর্ট, ম্যাকগ্র-হিল এবং পিয়ারসন ইত্যাদি প্রকাশনা সংস্থার সঙ্গে সহযোগিতার কথা ঘোষণা করে অ্যাপল। অ্যাপলের আই-বুক স্টোরে এসব বইয়ের দাম হবে ছাপানো পাঠ্যবইয়ের চেয়ে অনেক কম। অ্যাপল সেই সঙ্গে আই-বুকস অথর বা আই-বুকস লেখক নামের একটি নিঃখরচার টুল রাখছে, যার মাধ্যমে ম্যাকিনটশ কম্পিউটার ব্যবহারকারীরা তাদের নিজেদের আই-বুকস টেক্সট-বুকস সৃষ্টি করে অ্যাপলের আই-বুকস্টোরে সেগুলো প্রকাশ করতে পারবেন।
অ্যামাজন এবং অন্যান্য সংস্থাও ডিজিটাল টেক্সট বইয়ের বাজারে ঢুকতে আগ্রহী। এবার আরও বেশি নতুন কোম্পানি নতুন পণ্য নিয়ে পাঠ্যবইয়ের বাজারে আসবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সুবিশাল পাঠ্যবইয়ের বাজারের মাত্র ২.৮ শতাংশ হল ইলেকট্রনিক পাঠ্যবই।
আইপ্যাড, আইফোন এবং আইপড টাচয়ের জন্য অ্যাপল যে আই-টিউন্স ইউ অ্যাপ্লিকেশনের কথা ঘোষণা করেছে, তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নতুন পাঠ্যক্রম সৃষ্টি করতে পারবেন। শুধু অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ, হার্ভার্ড এবং স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নন, অ্যাপলের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের ছাত্ররাই এর ফলে উপকৃত হবে। সূত্র : ডিডব্লিউ।
তথ্যসূত্র-
Click This Link
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।