somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বায়ন: আমাদের ভাষা

২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৫ ফেব্রুয়ারি ২০০৮ বিটিভির একুশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, ২০৫০ সাল নাগাদ ইংরেজির দাপটে বিশ্বের ৬০ শতাংশ ভাষা বিলুপ্ত হতে পারে । মাত্র ৪০ কোটি লোকের মুখের ভাষা ইংরেজি হলেও বিশ্বের ১০০ কোটি মানুষ ইংরেজি শেখার জন্য পাগল।
বিশ্বায়নের কারনে ইংরেজি প্রীতি দিন দিন বাড়ছে। ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা বৃদ্ধিই তার প্রমাণ। ভাষা-পরিস্থিতি কোনো দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষা-পরিস্থিতিরও পরিবর্তন ঘটে। 'বিশ্বায়নের সর্বব্যাপী প্রভাব ভাষাকেও স্পর্শ করেছে।'
ভাষা কাল সৃষ্টি করে, ভাষা যুগ সৃষ্টি করে, ভাষা পরিবেশ সৃষ্টি করে, ভাষা ব্যক্তি সৃষ্টি করে, আবার ভাষা মতাদর্শ সৃষ্টি করে। দেশ ও জাতির ব্যক্তিত্ব নির্মাণের জন্য তার স্বাতন্ত্র্য-স্বরূপকে চিহ্নিত করার জন্য ভাষার রূপকে পরিকল্পিতভাবে সৃষ্টি করা যায়। বিশ্বায়নের কবলে পড়ে বাংলা ভাষার মর্যাদা যাতে কমে না যায় সে জন্য প্রয়োজন নানাবিধ উদ্যোগের।
বাংলাদেশে ভাষা পরিস্থিতি এখন চরম নৈরাজ্য ও বিভ্রান্তিকর অবস্থার মধ্যে যা থেকে আমাদের পরিত্রাণ নেই সহজে যদি না আমরা মাতৃভাষা নিয়ে হীনমন্যতা পরিত্যাগ করতে পারি। রক্তের আলপনা এঁকে যে ভাষাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি বাংলাদেশের রাজকীয় ভাষারূপে, বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে। সেই ভাষার শুদ্ধ প্রয়োগ এবং বিশুদ্ধ উচ্চারণে আমাদের অনীহার অবসান এখনো হয় নি।

বিশ্বায়নের নেতিবাচক প্রভাব থেকে আমাদের প্রিয় বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। এ বাংলা আমাদের শুদ্ধভাবে বলতে হবে, শিখতে হবে, লিখতে হবে। সে জন্য সকলেরই প্রয়োজন মতো, সতর্ক থাকতে হবে। ভাষা ব্যবহারের সময়, এটা আমাদের কতর্ব্য। কারণ আমরা ভালবাসি আমাদের ভাষাকে।
বাংলা ভাষার জন্য গৌরববোধের পাশাপাশি এ ভাষার প্রতি আমাদের বেশ কিছু দায়িত্বও যে রয়েছে, সেটা সবসময় মনে রাখা দরকার। আমরা সবাই বাংলায় কথা বলি। কিন্তু দুঃখের কথা, এই ভাষার বর্ণগুলোর সাথে জ্ঞানের রাজ্যে ঢোকার সিঁড়ি হচ্ছে শিক্ষা, মাতৃভাষায় সবার জন্য শিক্ষা।
বিশ্বায়নের চ্যালেঞ্জের মুখে পড়েও আমাদের ভাষা সংক্রান্ত কার্যকর পদক্ষেপ নেই। আমাদের দেশের বিদ্যালয়ে ভাষা শিক্ষার প্রণালী ত্রুটিপূর্ণ। ইংরেজি মাধ্যম স্কুদেল বাংলা ভাষা অনেকখানি অবহেলিত। অশুদ্ধ বানান, অশুদ্ধ শব্দপ্রয়োগ, অশুদ্ধ বাক্যগঠন সর্বত্রই দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় যত্ন করে বাংলা ভাষা শেখা।
প্রবাসী বাংলাদেশি শিশুদের নিয়ে আমরা যখন বিচলিত ভাবনায় আকুল। ওদের বাংলা ভাষা চর্চার জন্য যত পরামর্শ, উপদেশ দিচ্ছি শত বিড়ম্বনা প্রতিবন্ধকতাকে জয় করে শিশু মনে বাংলা ভাষা এবং কৃষ্টি-সংস্কৃতির দীপ্তি ছড়িয়ে দেবার যত রকমের কৌশল, ব্যবহারবিধি প্রয়োগ করছি। সেখানে দেশে স্বদেশে ঘরে ঘরে শিশুরা যে হিন্দি গান, সিরিয়াল, কার্টুনের প্রতি আকৃষ্ট হয়ে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি অনাগ্রহী হয়ে উঠছে, সেক্ষেত্রে আমাদের আতঙ্কিত হবার কোনো কারণই কী নেই? একটা সময় এমন হবে নাতো ঘরেই পরবাসী হয়ে আছে মাতৃভাষা-বাংলা ভাষা।
বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষার মাধ্যমে ক্রমে ক্রমে ইংরেজি ভাষায় রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশে বাংলা ভাষার মাধ্যমে পরিচালিত একটিও বেসরকারি বিশ্ববিদ্যারয় নেই। প্রশাসনিক ক্ষেত্রে মোটামুটি বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে কিন্তু বিচার ব্যবস্থায় বিশেষত উচ্চ আদালতে এখনও বাংলা ভাষা অপাংক্তেয়। স্বাধীনতার ৩৬ বছর এ কোন দেশ সৃষ্টি করলাম যে দেশের রাষ্ট্রভাষা বাংলা অথচ রাষ্ট্রের সমাজ জীবনের ভাষা বাংলা নয়?
বিদ্যমান বাস্তবতায় সম্ভবত বাংলাদেশে নতুন এক বিতর্ক সৃষ্টি হতে যাচ্ছে যে এদেশের মানুষের মাতৃভাষা কী ইংরেজি না বাংলা? এর উত্তর সম্ভবত আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে খুঁজে পাওয়া যাবে। সম্ভবত এমন উত্তর পাওয়া যেতে পারে যে, উচ্চবিত্ত শ্রেণীর মাতৃভাষা ইংরেজি, মধ্যবিত্ত ও নিম্নবিত্তশ্রেণীর মাতৃভাষা বাংলা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×