অবশেষে ঈদ করতে যাচ্ছি বাবার বাড়ীতে
০৩ রা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৪
অনেক বছরের মত ভাবতে ভাবতে ঈদ চলে আসছে। কিন্তু এবারের ঈদটা অন্যরকম। অনেক বছর পর এবার যাচ্ছি বাবার বাড়িতে ঈদ করতে।
এতগুলো ঈদ করলাম শ্বশুরবাড়িতে। ঈদের চাদ উঠে সবাই আনন্দে ভেসে যায় আর আমার ভেসে যায় গাল চোখের পানিতে। তখন চুপটি করে এসে নিজের রুমে বসে থাকতাম ।
বাসায় ফোন করলে দেখতাম আমার পরিবারের সবাই কাদছে, আমার বোনরা কাদছে। আমরা সব বোন একসাথে ঈদ করতাম, বিয়ের পর ছিটকে পড়লাম। বাবা মাকে বলতাম তোমাদের মেয়ে তো প্রথম না যে কিনা শ্বশুরবাড়ি ঈদ করছে অসংখ্য মেয়েই তাদের বাবার বাড়ি ছেড়ে ঈদ করছে।
অনেক অলিখিত নিয়মই তো এই সমাজে চালু হয়ে যায়, এই নিয়মটা হলে কি খুব বেশী অন্যায় হবে যে মেয়েরা একটি ঈদ করবে শ্বশুরবাড়ি একটি করবে বাবার বাড়ি।
আমার কথাই বলি যতবারই আমি ঈদ করতে যাব বলেছি তারা কি পরিমান যে খুশী হত আমি তা ফোনেই টের পেতাম।
যদিও কখনই আমার যাওয়া হয়ে উঠেনি কোন না কোন কারনে । আমার বাব মা যখন থাকবে না [তাদের আগে যেন আমি এই দুনিয়া থেকে চলে যাই] তখন আমরা কোথায় যাব কার কাছে যাব ঈদ করতে?
বাবার বাড়ি শব্দটাই যে ভুলে যেতে হবে! আমাদের যে একটি ভাইও নেই! ভাই থাকলে হয়ত বাবার বাড়ি শব্দটা জীবিত থাকত। আমার তো এখনই ভাবতে কষ্ট হয় কখনো না কখনো আমার বাবার বাড়ি যাওয়া হবেনা এবং গেলেও খুশি হওয়ার মত কেউ থাকবেনা।
আমার বাবা মার পুরো জগতটাই আমরা তিনটি বোন (প্রতিটি বাবা মাই এমন)।
আমার মাকে একবার বলেছিলাম; আমি আসলে তুমি এত খুশি হবে কিন্তু তুমি কি কখনো বিয়ের পর তোমার বাবার বাড়ি ঈদ করেছ? মাও কখনও তার বাবার বাড়িতে ঈদ করেন নি।
তাই আমি এবার ভেবেছি যদি আমার যাওয়া হয় তাহলে ঈদটা আমি করব আমরা সবাই মিলে নানুর বাড়ি। আমাদের বাড়ি আর নানুর বাড়ি খুব কাছাকাছি। মামা, খালামনিদের সবাইকে বলে দিয়েছি যে আমরা সবাই এবার এক সাথে ঈদ করব তোমরাও আসো। (সবাই যাবে মাঝে আমারই যাওয়া হবেনা মন বলছে)।
কারন এমনটিই হয়ে আসছে।
তবে এবার আমার খুব বেশী খারাপ লাগবেনা। এবার আমরা হারিয়েছি অনেক ।
ছোট ছোট কষ্ট গুলো হাওয়ায় উড়ে যাবে।
কত কত মানুষযে স্বজন হারা সন্তান হারা সন্তান, মাহারা সারা জীবনের জন্য তারা হারিয়ে ফেলল তাদের প্রিয়জনদের। আমি তো ভাবতেই পারিনা আমার প্রিয় মানুষগুলো কখনও....। যদিও আমার ভাবা না ভাবাতে কিছু যায় আসে না যখন হারিয়ে যাবে আমার সেই সাধ্য নেই তাদের ধরে রাখার। (শুধু আল্লাহর কাছে এই প্রার্থনা আমার প্রিয় মানুষগুলোর কিছু হওয়ার আগে যেন আমি চলে যাই দুনিয়া থেকে)।....
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আপনার ঈদ সবার সাথে আনন্দময় হোক।
মহা পাজি বলেছেন:
ঈদে কি কি মজা করলেন সেগুলো ব্লগে লিখতে ভূলবেন না কিন্তু.....
আবার দেখুননা একটু সময় করে নানা বাড়ি ঈদ করতে যেতে পারেন কিনা,বড় বেলার অন্যরকম ঈদ হবে এটা,ধন্যবাদ@অচেনা বাঙালি
লেখা লেখিটাই আমাকে দিয়ে হয়নারে ভাই,সবাই কি আর সব কিছু পারে বলেন,,তাই আমি শুধু ব্লগ পড়ি।ধন্যবাদ@মহা পাজি।ভালো থাকবেন।
আরিফুর রহমান বলেছেন:
গুডলাক!
প্রশ্নোত্তর বলেছেন:
সুখবর। সামাজিক কারনে কাজটা অবশ্য কঠিনই! যাই হোক, ঈদ মোবারক!
রাশেদ বলেছেন:
গুডলাক।
প্রশ্নোৎতর,
আমার জন্যতো এটা মহা সুখবর!দোয়া করি সবার ঈদ যেন কাটে মহা আনন্দে,আপনাকেও ঈদ মোবারক।
এবং সব্বাইকে ঈদ মোবারক[একটু বেশী আগে হয়ে গেলনা? হি .হি....।
মুনিয়া বলেছেন:
আপনার ঈদ আনন্দময় হোক এই কামনা করছি।
বাইত যামু বলেছেন:
এবারের ঈদে আমি যেতে পারিনি আমার শহরে। জীবিকার তাগিদে এই রোবটিক শহরেই আমার ঈদ উদযাপ করতে হয়েছে রোবটের মতোই। এই শহরে আমরা কোন বন্ধু নেই বড্ড অসহায় ভাবে ঈদকে বিদায় দিতে হল। আজ আমার প্রিয় শহরে আমার সকল বন্ধুরা এক হয়েছে দীর্ঘ্য ১০ বছর পর অন্নদা স্কুলের মাঠে। আমিও তাদের আয়োজিত এই উৎসবের আনন্দের আংশিদার হতে চেয়েছিলাম। ভেবেছিলাম ১০ বছর পর হয়তো আবারও ফিরে পাব হারিয়ে যাওয়া শৈশবের কিছুটা অংশ ক্ষণিকের জন্য হলে। হারিয়ে যাওয়া কোন এক বন্ধুকে জড়িয়ে ধরে বলব কি খবর দোস্ত কদিন কদিন দেখিনি .............. কিন্তু জীবিকা, ব্যস্ততা আর পারিবারিক দায়িত্ববোধের কাছে আত্নসর্মপণ করতে হল। প্রিয় শহর ব্রাহ্মণবাড়ীয়া ,
আমি তোমাকে ভুলিনি। প্রাণহীন এই শহরে যতবারই একটু সময় পাই আমি ছুঁতে চাই তোমার বুক। বড্ড রোবটিক হয়েগেছে আমার এই জীবন। অনুভূতিগুলো কেমন যেন ধূসর হয়ে যাচ্ছে। আনন্দকে প্রায়ই বাধ্য হয়েই কর্তব্য হিসেবে গ্রহণ করতে হচ্ছে।
আমার মত এই শহরে হয়তো অনেকেই আছেন। নিতান্ত বাধ্য হয়েই ঈদ উযাপন করতে হয়েছে। চার দেওয়ালের গন্ডিতে কম্পিউটার নামক যন্ত্রের সঙ্গে কিংবা টেলিভিশন নামক কৃত্রিম বিনোদন কেনা-বেচার বক্সটাকে সঙ্গী করে।
এত কিছুর পরও এই শহর নিয়ে আমার অভিযোগ নেই। কেননা এই শহর আমাকে দিয়েছে জীবিকা। দিয়েছে স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ। সবাইকে ঈদ মোবারক।
Click This Link
প্রীটি সোনিয়া বলেছেন:
আপনার প্রতিটি ঈদ হোক আনন্দময়...খুশিতে ভরে উঠুক আপনার জীবন...এই জীবনে অনেক কিছুই এইভাবে আমাদের কে মেনে নিতে হয়...
আমিও বাবার বাড়িতে ঈদ করিনি আজ প্রায় ১১ বছর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














....ভাল থাকবেন

শুভ কামনা।