আমার প্রিয় পোস্ট

আমার বোকা আব্বু এবং চুইংগাম

০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮

শেয়ারঃ
0 0 0

বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার সৌভাগ্য আমার কমই হয়েছে। দেখা গেছে, যেদিন গেছি সেদিন সন্ধ্যায় ফিরে আসতে হয়েছে। এর জন্য অনেকটা আমার স্বামী দায়ী। ট্রেন, বাসে করে আমাদের বাড়িতে যাওয়ার অনেক ঝক্কি তাই সে গাড়ি ছাড়া যাবে না। তার আবার নিজের গাড়ি নাই। গাড়ি ভাড়া করতে হয়, গাড়ি ভাড়ার আবার সব সময় টাকা থাকে না, এইসব। লাটসাব আর কি!

একদম যে থাকিনি এমনও না, অনেক সময় সপ্তাহ ১০ দিনও থাকতাম। তো, একবার বাড়ি গেলাম। সপ্তাহখানেক থাকলাম। অনেক আনন্দ করলাম। যেন কোন পিছু টান নেই, কোত্থেকে আমার ২টা পাখা গজিয়েছে, কেবল উড়ি আর উড়ি! কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না।

ও হঠাৎ না বলেকয়ে চলে আসল। ওর আবার সারপ্রাইজ দেয়ার বাতিক আছে। আমি আকাশ থেকে ধপ করে মাটিতে পড়লাম। আমার ডানা খসে পড়েছে। যথারীতি ও একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে, এই গাড়ি দিয়েই ফেরা হবে। আমি ওকে বলতেও পারছি না আর কয়েকটা দিন থাকি কারণ আবার ওকে একগাদা টাকা খরচ করে গাড়ি নিয়ে আসতে হবে। লাটসাহেবের আবার টাকার টানাটানি!

কি আর করা, মন খারাপ করে সব গোছগাছ করছি। পারতপক্ষে আমার মা, বোনদের চোখের দিকে তাকাচ্ছি না। মন দুর্বল হয়ে যায় তখন এদের ছেড়ে যেতে ইচ্ছা করে না। কিন্তু যেতে তো হবে, হায় সংসার!

আমরা চলে আসছি। আব্বু আমাদের সাথে এগিয়ে দিতে আসছেন, সামনের রাস্তায় নেমে যাবেন। মেয়ের সঙ্গে আরও কিছুক্ষণ থাকার লোভ। কিন্তু আব্বুর ফিরতে কষ্ট হবে ভেবে আমার স্বামী বলল, বাবা, আপনার কষ্ট হবে ফিরতে, আপনি এখানেই নেমে যান।
গাড়ি যখন ব্রেক করল আমার বুকটা ধক করে উঠল। আমার চোখে কান্না জমছে।
আব্বু অনেক ভেবে নেমে গেলেন। আমার চোখে মেঘ দেখে তিনি এপাশ ওপাশ উদভ্রান্তের মত তাকাচ্ছেন। তাকে কি অসহায়ই না লাগছিল। রাস্তার পাশের দোকানে এক দৌড়ে গিয়ে আবার ফিরে আসলেন। আব্বুর দুহাত ভরা চুইংগাম। আমার হাতে দিয়ে বললেন, মামনি, চুইংগাম খাও।
ঝপ করে আমার চোখে অন্ধকার নেমে আসল, এইবার জমে থাকা মেঘ ঝরে পড়ল। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল। আব্বু তুমি কি ভেবেছ এখনও তোমার এই মেয়েটি সেই ছোট্ট খুকিটিই আছে, যার হাতে চুইংগাম ধরিয়ে দিলে সে কান্না ভুলে যাবে? কি বোকা আমার আব্বু!
আব্বুকে রেখে গাড়ি এগুচ্ছে। আমার বোকা আব্বুটা ছোট হতে হতে পুতুলের মত হয়ে হারিয়ে গেলেন। আমিও কি বোকা, ঘাড় ব্যাথা হয়ে গেছে তবু্‌ও ফিরে ফিরে আব্বুকে দেখার চেষ্টা করি।
আমার স্বামী বলল, আহ, কি করো, ড্রাইভার তাকিয়ে আছে। আর কি কান্ড, বাবা, কি মনে করে এতগুলো চুইংগাম কিনে দিলেন?
আমি কান্না চাপতে চাপতে বললাম, এটা তুমি এখন বুঝবে না।
ও বলল, তাই, তা কখন বুঝব?
যখন বাবা হবে, তখন...।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১০
সেতূ বলেছেন:
হৃদয় ছুয়ে গেল +++
০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ

০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২০
ক্যামেরাম্যান বলেছেন: আমার এক বন্ধুও বউ বাবার বাড়ীতে গেলেইসখুশ করতো। ভাবী তখন বলতো মেয়ের বাবা হয়ে নাও তারপর বুঝবা। প্রোফাইল পিক দেখে তো মনে হচ্ছে আপনার ভদ্রলোক বাবা হয়ে গেছেন।

লেখাটা ভাল লাগলো।
০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: হ্যা, ভদ্রলোক বাবা হয়ে গেছেন। এখন মেয়ের একফোঁটা রক্ত দেখলে মাথা খারাপ হয়ে যায়, রাতের পর রাত জাগতে সমস্যা নাই। কেবল লাটসাহেব ভুলে যান, আমিও কারও মেয়ে...।

৬. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪
বৃত্তবন্দী বলেছেন: একেবারে মনের ভিতরটা স্পর্শ করে গেলো লেখাটা...
০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: বৃত্তবন্দী, ধন্যবাদ

০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ, ভুরিদত্ত

৮. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭
মুহিব বলেছেন: আমার আব্বা মোটামোটিভাবে বদমেজাজী ছিল। আমার বোনের বিয়ের রাতে তার হাউকাউ কান্না দেখে অবাক হয়েছিলাম। তারপর থেকে তার মন এত কোমল হল যার সাথে আমরা পরিচিত না।
০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: বাবারা এমনই, মুহিব

৯. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
হোদল রাজা বলেছেন: আমার ৫ বছরের একটা মেয়ে আছে। মনটা খারাপ করে দিলেন!
০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: মন খারাপ করার কিছু নাই। কেবল মনে রাখলেই হয়, আপনার মেয়ের মারও একটা বাবা আছে, হোদল রাজা

১০. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩
আরিফ আমীন বলেছেন: বাবা হতে ইচ্ছে করছে
১১. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫
আনন্দময় বলেছেন: আরিফ আমীন, আপনার ইচ্ছা পূরণ হোক।
১২. ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০
সবুজ অঙ্গন বলেছেন: কি বোকা আমার আব্বু!
লেখাটা মর্মস্পর্শী।
০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ উজ্জ্বল হোসাইন। আমার আব্বুর এমন বোকামীর অনেক উদাহরণ আছে

১৩. ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
রেজোওয়ানা বলেছেন: আমার বাবাকে এখনও প্রতিদিন অফিস থেকে ফিরে ফোন দিতে হয়, বাবা আমি নিরাপদে বাসায় পৌছেছি।

বাবা মেয়ের সম্পর্কটাই আসলে অন্য রকম।

অনেক সুন্দর লিখেছেন আপু, খুব ভাল লেগেছে।
১৪. ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
রেজোওয়ানা বলেছেন: আপনার বাবু এরা?
গুল্লু গুল্লু দেখতে।
০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: হ্যা, আপুনি। মেয়েটা দুষ্টের শেষ, এর বাবার জন্য একে কিছুই বলা যায় না। আপনার কোলের পিচ্চিটাও সুইট

১৫. ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
মোহাম্মদ লোমান বলেছেন: দারুন সম্পর্ক। দারুন অনুভূতি। অকৃত্রিম ভালবাসা।

আমিও এক বোকা বাবা। দেখুন-

Click This Link
০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: আপনি তামীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তামীর বিয়ে হলে এই কবিতাটা খুব সুন্দর করে বাধাই করে দেবেন। এটা হবে তার কাছে পৃথিবীর সেরা উপহার।

১৬. ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
পারভেজ বলেছেন: একদম ঠিক বলেছেন!
আশা করছি, বাবা হবার পর এখন বুঝেছেন তিনি :)
০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: বুঝল কিন্তু অনেক দেরী করে

১৭. ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
বড় বিলাই বলেছেন: বাবা-মেয়ের এ এক অদ্ভুত সুন্দর সম্পর্ক, অন্য কোন কিছুর সাথে যার তুলনা হয় না।
০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: আসলেই এ এক অদ্ভুত সম্পর্ক, এখানে অন্য কারও জায়গা নাই।

০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ, কঁাকন।

১৯. ০৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৮
হোদল রাজা বলেছেন: "আসলেই এ এক অদ্ভুত সম্পর্ক, এখানে অন্য কারও জায়গা নাই।" ---- এই কথাটাই বউরে বুঝাইতে পারি না। খালি কাবাব মে হাড্ডি হইতে চায়!! মাঝে মাঝে হিংসার জোয়ারে ভেসে আমাদের বলে "হুহ: আমার বাবাও আমাকে এমন আদর করতো !!"

আপনিই কন কুন এক ভদ্দরলুকের ৩ মাইয়া। বাপে খেদানো-মায়ে তাড়ানো মাঝখানের মাইয়াটার জন্য কতটুকু আদর থাকতে পারে? আমার শুধু একটা মেয়ে। ওর জন্য যে আদর সেই আদরের সাথে যদি ঐ মাঝখানের মেয়ে যদি পাল্লা দিতে আসে তইলে আপনি হাসবেন কিনা? বলেন?

ভাবসে আমরা দুইজন আবুল!! বুজিনা কিছু! আপনিই কন " ভালো পাইলে কুন বাপ আদরের মাইয়ারে সাত সমুদ্র-তের নদীর পারে নির্বাসনে পাঠাতে পারে? আমি তো পাঠামু না আমার মাইয়ারে ইভেন শহরের বাইরে!!''

শেষ লাইন: সব বাবার মত আমিও মুনে করি আমার মেয়েটা Special!!এরকম মেয়ে একটাই হ্য়। অন্য সবার মেয়ের সাথে আমারটার তুলনা কইরা লাভ নাই!!
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: অবশ্যই আপনার কাছে আপনার মেয়ে Special!! আপনি অবশ্যই আপনার মেয়ের কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সবই ঠিক আছে, কিন্ত আমার মেয়ের বাবা, লাটসাহেব কেন ভুলে যান আমিও কারো মেয়ে।

২০. ০৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:০০
অনন্ত দিগন্ত বলেছেন: অসাধারন ভালোলাগা একটা লেখা পড়লাম ... সত্যি মন ছুয়ে গেল আপনার বাবার ভালবাসার অকৃত্রিম প্রকাশ ... আপনার বাবার জন্য অনেক শুভকামনা।
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ, অনন্ত দিগন্ত।

২১. ০৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১২
নীরজন বলেছেন: একদম গভীরে ছুঁয়ে গেল............খুব ভালো থাকবেন...........
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন, নীরজন।

 

মোট সময় লেগেছে ০.৯০২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই