একই দিন ...
২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একই দিন ...
একইভাবে অ্যালার্ম ক্লকের ঝনঝনানিতে ঘুম ভাঙা ... নাশতার টেবিলে মা'র একইরকম পীড়াপীড়ি ... মুখভর্তি খাবার নিয়ে আর্লি রাইজিংয়ের ওপর বাবার সেই একই একঘেয়ে লেকচার শোনা ... কিছু মানুষের মতো দেখতে প্রাণীর লোভী দৃষ্টি উপেক্ষা করে চাতক পাখির মতো বাসের জন্য দাঁড়িয়ে থাকা ... বাসে কিছু মধ্যবয়স্ক সন্তানের জনকদের দ্বারা আমার শরীর আর মনের পবিত্রতা হরণ ... কন্ডাক্টরের মুখ থেকে সেই একই অশ্রাব্য বাণীর মুহুর্মহু বর্ষণ ... জানালার ফাঁক দিয়ে একই ভঙ্গীতে ট্রাফিক সার্জেন্টের উপরি উপার্জন করবার দৃশ্য মুখ বুঁজে দেখা ... ক্লাসে ঢুকে প্রতিদিনের দেখা কতগুলো একই চেহারা ... তাদের মুখে প্রতিদিনকার একঘেয়ে বস্তাপচা আলোচনা ... স্যারদের ঘুম ধরানো লেকচার ... একইভাবে ক্লাসের শেষ হওয়া ... মেয়েদের কেন বাড়িতে থাকা উচিত জাতীয় গজগজ শুনতে শুনতে আবার বাসে ওঠা ... বাসে পুরুষ সিট মহিলা সিট নিয়ে জাতীয় বিতর্ক ... বাস থেকে নেমে ফেরার পথে বখাটেদের ছুঁড়ে দেওয়া বিষাক্ত হুইসিল ... বাসায় ফিরে উদর পূর্তির পর প্রতিদিনের সেই একই বিছানায় ফিরে যাওয়া ... একই সময়ে ঘুম ...
তারপর ....
তারপর সকালে আবার সেই একই দিন ....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন