নির্জনতাই সবচেয়ে ভালো সঙ্গী ... প্রতিদিন নির্জনতার হাত ধরে ঘুরে আসি পৃথিবীর এপাশ ওপাশ ...

কবিতা - রঙছুট
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩২
এক পশলা বৃষ্টির পর রামধনু উঠলে পরে,
ভাবি,একটি রঙও যদি ছিনিয়ে নিয়ে আনতে পারতাম।
পুরনো প্রাসাদের স্যাঁতসেঁতে দেয়ালের দিকে তাকিয়ে রই ,
ভাবি , এত গাঢ সবুজ হয় কি করে ?
গলাগলি করে মেঘেরা উড়ে যায় ,
চেয়ে রই ,ভাবি ,এমন সফেদও হতে পারে কিছু ?
আলটপকা দেখা যাওয়া রক্তজবা দেখি ,শিহরিত হই ,
লাল এমন আগুনের মতও হতে পারে !!
সাদাকালোকে আমার বড় ভয় ,
চোখ মুদলেই ওদের আমি দেখি অহর্নিশ।
আমার স্বপ্নের ক্যানভাস যে একেবারেই রংছুট !
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: স্পেসটা একটু দৃষ্টিকটু ঠেকছে কি !
যাই হোক ,পড়ার জন্য অনেক ধন্যবাদ।
হাসান মাহবুব বলেছেন:
চমৎকার, অনিন্দিতা। আমার স্বপ্নের ক্যানভাসও রংছুট।"এক পশলা "বিষ্টি"র পর রামধনু উঠলে পরে"
"বৃষ্টি" হবে। ঠিক করে নিয়েন। অনেক শুভকামনা রইলো।
লেখক বলেছেন: পরামর্শ গৃহীত হল
।
লেখক বলেছেন: ধন্যবাদ ।
সুদীপ চৌধুরী বলেছেন:
::পড়তে ভালো লাগলো। যদিও কালো আমার প্রিয় রঙ।
টাইপো গুলো ঠিক ঠাক করা গেলে আশা করি দেখতেও ভালো লাগবে।
লেখক বলেছেন: পড়তে ভাল লেগেছে এটাই আমার সার্থকতা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
লেখক বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন।
কালপুরুষ বলেছেন:
"আলটপকা দেখা যাওয়া রক্তজবা দেখি......" - একটু পড়ে দেখুনতো কেমন লাগছে। এখানে একটু হাত বুলাতে পারেন। এবার দেখুনতো-
এক পশলা বৃষ্টির পর রামধনু উঠলে পরে,
ভাবি- একটি রঙও যদি ছিনিয়ে আনতে পারতাম।
প্রাসাদের স্যাঁতসেঁতে দেয়ালের দিকে তাকিয়ে রই,
ভাবি- এত গাঢ় সবুজ হয় কি করে?
গলাগলি করে মেঘেরা উড়ে যায়, চেয়ে রই;
ভাবি- এমন সফেদও হতে পারে কিছু?
আলটপকা দেখা পাওয়া রক্তজবা- দেখি, শিহরিত হই;
লাল এমন আগুনের মতও হতে পারে!!
সাদাকালোকে আমার বড় ভয়,
চোখ মুদলেই ওদের আমি দেখি অহর্নিশ।
আমার স্বপ্নের ক্যানভাস যে একেবারেই রংছুট!
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য
লেখক বলেছেন: ধন্যবাদ
সাদা কালো এবং ধূসর বলেছেন:
হুমমম ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: এরকম উৎসাহ দিয়ে গেলে অবশ্যই পাবেন।
শাওন৩৫০৪ বলেছেন:
খুব সুন্দর...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
সৈয়দ নাসির আহমেদ বলেছেন:
খুব ভালো লাগলো,
লেখক বলেছেন: প্রীত হলাম ।
রুদ্র'৭১ বলেছেন:
অনিন্দিতা
সুন্দর নাম সুন্দর লেখা অথচ মন্তব্য -- তাও আবার ইতিবাচক মন্তব্য করাকে ব্লক করে নিরুৎসাহিত করছেন কেন?
শুভেচ্ছা
লেখক বলেছেন: খুবই খুবই দুঃখিত ,এটা নিতান্তই অনিচ্ছাকৃত ,আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ভাবি,একটি রঙও যদি ছিনিয়ে নিয়ে আনতে পারতাম।
কেমন হলো!
আর এই লাইনটি আমি সত্যিই বুঝিনি -আলটপকা দেখা পাওয়া রক্তজবা- দেখি, শিহরিত হই
কবিতার কথা বলি, ভাবাবেগের চমৎকার প্রকাশ।
***আর আমার ব্লগে কবিতার বাইরে অন্য কিছু লিখতে চাই না, তবু বিরক্ত হয়ে আর প্রসাঙ্গান্তরে অন্য লেখা লিখলাম, নিশ্চয়ই পড়ে দেখবে..! এবং আমার কবিতাদেরও!! শুভকামনা।
লেখক বলেছেন: ভাল লিখেছি ,বলছেন ,সত্যিই খুব খুব খুশি হলাম ।
ভাবি,একটি রঙও যদি ছিনিয়ে নিয়ে আনতে পারতাম।
কেমন হলো!
আর এই লাইনটি আমি সত্যিই বুঝিনি -আলটপকা দেখা পাওয়া রক্তজবা- দেখি, শিহরিত হই
কবিতার কথা বলি, ভাবাবেগের চমৎকার প্রকাশ।
***আর আমার ব্লগে কবিতার বাইরে অন্য কিছু লিখতে চাই না, তবু বিরক্ত হয়ে আজ প্রসাঙ্গান্তরে অন্য লেখা লিখলাম, নিশ্চয়ই পড়ে দেখবে..! এবং আমার কবিতাদেরও!! শুভকামনা।
গত রাতে একজন লেখক (জলদাস) এর একটি লেখা ডিলিট করা হয়েছিল। লেখাটির প্রসঙ্গ ছিল শুক্রবারে রাস্তা বন্ধকরে ঢাকা শহরে জুম্মার নামাজ পড়া। লেখকের অনমনিয় উপস্থাপন লেখাটিকে বিতর্কিত করে ফেলে। কিছু পাঠক এর প্রতিক্রিয়া লেখাটিকে ডিলিট এর দাবি তোলেন। এবং কিছু না বলে কয়ে লেখাটিকে ডিলিট করা হয়।
আমি খানিকটা অবাক হই। এবং এই প্রথম কবিতার বাইরে অন্য ধরনের একটা লেখা লিখি। এবং এ লেখাটিই তোমাকে পড়ার আহবান করি। আমার লেখায় আমার চাওয়া ছিল, বিতর্কিত লেখা সরাসরি ডিলিট না করে উন্মুক্ত আলোচনা-সমালোচনার সুযোগ যেন রাখা হয়। কারন অতিমাত্রায় অবুঝ পাঠকদের উত্তেজিত পাঠকদের চিৎকার শুনেই যদি সামু কতৃপক্ষ লেখা ডিলিট করে দেয় তাহলে সে কতৃপক্ষ অবোধ।
স্বভাবতই সামু কতৃপক্ষের লেখাটি পছন্দ হয়নি। তাই খুব দ্রুত আমার লেখাটি ডিলিট করে দেয়।
এবং আমাকে এ ধরনের লেখা প্রকাশের নিষেধাজ্ঞা জারী করে।
অতপর, আমি এই ব্লগে আমার আত্মহত্যার সিদ্ধান্তটি নিয়ে ফেলি!
খুব অল্প সময়ের মধ্যে আমি আমার সমস্ত লেখা মুছে ফেলব। এবং আমার লেখা ডিলিটের প্রতিবাদে একটা পোস্ট দিয়ে বিদায় নিব।
প্রিয় সুহৃদ।
নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও!
ওহ, চাইলে আমায় ফেসবুকে এড করতে পারো

সুলতানা শিরীন সাজি বলেছেন:
"আমার স্বপ্নের ক্যানভাস যে একেবারেই রংছুট !"
সুন্দর লেখা অনিন্দিতা।
লেখা চলুক।
শুভকামনা।
লেখক বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

.jpg)

তবে প্রতিলাইনের মাঝে স্পেস ভালো লাগছে না।
শুভরাত্রি, অনিন্দিতা