শততম পোস্ট : আমার সামহোয়্যার বিহার!
১০০তে ৭৬ পাওয়ার গল্প!
আমি অংকে কখনোই পাস করতে পারতাম না। যাও কখনো পাস করতাম, বিশেষ বিবেচনায়। জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং পরীক্ষা এস এস সি তে ঘটলো অন্য একটা বিস্ময়। অন্তত আমার জন্যতো বটেই! আমি অংকে ১০০ তে পেলাম ৭৬! লেটার মার্ক পেতে ব্যর্থ আমি কিন্তু অনেক অনেক খুশি হলাম! কারণ, আমি অংক খাতায় ৭৬- ই এ্যানসার করেছিলাম। আমার চেয়ে খুশি এ পৃথিবীতে আর কেউ হয়নি। তারপর জীবনে কেন জানি ১০০ তে ১০০ পাওয়ার আনন্দ লোভে আর মাতিনি। যতোটুকু চেয়েছি, ততটুকু যেন পাই- তাতেই যেন আমি রাজা! ৭৬-এ ৭৬!
২.
এটা কখনো আসলে আমার শততম উত্বেজনা অথবা আমার শততম শিথিলতা, বা শততম উচ্ছ্বাস, শততম বিষন্নতা!
হয়তো তোরা কেউ বলবি, আমার শততম আপোষ, সৃষ্টির জন্য থাকা আমার শততম উপোস। হয়তো, কেউ বলে থাকবেন, আমার শততম বর্জ্য, আমার শরীরের শততম ক্ষত নিঃসৃত পুঁজ!
আমার শততম ভুল, আমার শততম হুলুস্থুল! তীর হারানো কূল!
৩.
আমার একটা প্রিয়গান দলছূটের "জোছনা বিহার"। আর সামহোয়্যারে লেখাজোঁকা হলো আমার "সামহোয়্যার বিহার"। গানে এবং লেখাজোঁকাতেই নিজেকে সবচেয়ে বেশি হারাই, বেশি খুঁজে বেড়াই। আর বারবার প্রিয় গানটি হাওয়ায় ওড়াই-
রাতকে বলি চোখ বুঁজে তুই থাক,
যে আসে যায় চমকে সে না যাক,
রাতকে বলি রাতে আসে কে,
সাবধানী চোখ রাখতে বলি যে,
অনেক দিনের অনেক পরিচয়ে,
আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ নেই , কেউ নেই।
ধরতে গিয়ে হেরে গেছি,
দেখতে গিয়ে থেমে গেছি,
হাত বাড়ালেই কেউ নেই, কেউ নেই
একা নিজেই!
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।