ক্লোজআপ ওয়ানের ক্যাম্পেইন নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম এতোদিন। ব্লগে ঢুকতে পারিনি, এমনকি চোখ বুলাতেও পারিনি। মনে মনে একটা অপরাধবোধ কাজ করেছে, কি ঠিক করছিতো? শরৎ, কৌশিকভাই, বাকীভাই, ভাস্কর দা সবার কাছে টুকটাক খোঁজ খবর পেয়েছি, কিন্তু ওরাও ভীষণ নাখোশ! মুখে মুখে ব্লগের খোঁজ খবর নেয়ার ব্যাপারটা আমাকে নাকি মানায়না! আমার ব্যস্ততা, আমার দোহাই!
এর মধ্যে আবার একটা মিক্সড এ্যালবাম প্রজেক্ট নিয়ে কাজ করছি। সেখানে আছে ৭টি ব্যান্ড ও ৫টি সলো শিল্পীর গান। এ্যালবামের নাম রাখা হয়েছে "বন্ধুতা" ! আমার ব্যান্ড কার্নিশে ম্যাগপাই-এর "ওসামা" গানটিও থাকছে এখানে। ব্যান্ড ছ'টি হলো -
১/ দলছুট
২/ শিরোনামহীন
৩/ কার্নিশে ম্যাগপাই
৪/ মিথ
৫/গ্রুপ ট্র্যাপ
৬/ মনস্বরনী
৭/ ডি-মাইনর
আর সলো -
১/ তাহসান
২/ কনক
৩/ মিলন মাহমুদ
৪/ অর্ণব
৫/ তপু
তবে এ্যালবামের কো-অর্ডিনেটর ও কার্নিশে ম্যাগপাইয়ের আরেক সদস্য জুয়েল জানালো, সলো শিল্পীর সংখ্যা আরো দু'এক বাড়তে পারে। আর সাথে একটা সম্মিলিত কণ্ঠের গান থাকছে আমাদের প্রিয় সঞ্জীব দার স্মরণে।
ইতিমধ্যে আমাদের গান ফোরামে এই প্রকাশিতব্য এ্যালবাম নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। এ্যালবামের জেনার, শিল্পী বাছাই, শ্রোতাদের পছন্দ অপছন্দ, এ্যালবামের ধরণ ক্যামন হওয়া উচিত, মিক্সড এ্যালবামে ব্যান্ড ও সলো শিল্পীদের সংমিশ্রণ গ্রহণযোগ্য কিনা...ইত্যাদি বিষয় নিয়ে সেখানে চলছে নানান তর্ক-বিতর্ক! আগ্রহীরা অংশগ্রহণ করতে পারেন! বা এখানেও জুড়ে দিতে পারেন আপনার মতবাদ,মন্তব্য, পরামর্শ।
আমাদের গানের লিংক :
Click This Link
আর ক্লোজআপ ওয়ানের এবারের বিজ্ঞাপন ক্যামনে লেগেছে বা ক্লোজআপ ওয়ান নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন। সকল ব্লগার বন্ধুদের শুভেচ্ছা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

