রাজেশ দা সকালে অফিসে আসতেই আমাকে তার কিউবিক্যলে নিয়ে এ্যালবামটা হাতে তুলে দিলো। সিডি কাভার দেখে হোঁচট খেলাম! কাহিনী কি? এতো আড়ম্বড়হীন অথচ কৃষ্ণসুন্দর ছিমছাম কাভার ডিজাইন আমার কৌতুহল আরো বাড়িয়ে দিলো। প্রচ্ছদে শিল্পীর ঠোঁটে লিপস্টিক দেয়া আবেগী ছবি নেই, বড়ো করে অমুক তমুক প্রোডাকশন্স হাউজের নাম নেই! একদম সাধারণ কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা রং এর ১৫ সাইজের ফন্টে শুধু লেখা "সায়ানের গান" !!
এ্যালবামে মোট ১০টি গান আছে। গান নিয়ে বিস্তারিত এখনই লিখতে চাইছি না। আমি কেবল শুনছি আর শুনছি। মুগ্ধ হয়ে শুনছি!!
শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান-এর বয়স খুব বেশিনা। বত্রিশ! আর তার গানের রয়েছে পরিপক্ক মেজাজ! কন্ঠে রয়েছে মিহি সুরের হার নামানা, ঘুরে দাঁড়াবার সুতীব্র অস্থিরতা!!
নিজের গান নিয়ে সায়ান বলেছেন এভাবে,
" সব মানুষই তার নিজের ভাবনার কথা কোথাও না কোথাও, কাউকে না কাউকে বলে। অনেকটা তেমন করেই আমারও এখানে এসে বলা। এই গানগুলো তাই কেবল মাত্র আমার রাগ, আমার দু:খ,আমার মিনতি, আমার ভালোবাসা, ইত্যাদি। এই গানগুলো কেবলই একজন মানুষের অনুভূতির গল্প, কারোর জন্য প্রস্তাবিত আদর্শমালা নয়!"
আগ্রহীরা নিজেরা শুনে সায়ানের অনুভূতিগুলো আরো ভালো উপলব্ধি করতে পারবেন বলে আমি মনে করি।
"সায়ানের গান"
প্রযোজক ও পরিবেশক : গান পোকা ডিস্ট্রিবিউশানস্ , দোকান নং ১২, নিচতলা, রাজমনি ঈশা খাঁ কমপ্লেক্স,৮৯/৩ কাকরাইল, ঢাকা।
ফোন : ৯৩৩৭৯৬৫, ০১৭১২৬৩৭৯৫৭
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।