ফেস বুকে দেখলাম কবীর সুমনের বাংলাদেশে একটা সলো কনসার্ট হওয়া নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে, সেখানে আগ্রহীদের জন্য অপশন রাখা হয়েছে তিনটি,
১/ যেতে পারি
২/ যাবো না
৩/ ভাবছি
আমাদের কৌশিক ভাই, জামাল ভাস্কর যাচ্ছেন সুমনের কনসার্ট দেখতে। আবার রাইসু ভাই, মাহবুব মোর্শেদ যাচ্ছেন না। যাই হোক, গ্রুপে যাবোনার দল কিন্তু সবচেয়ে ভারী। একটু বোঝার চেষ্টা করলাম, যারা যাবেনা , কেন যাবে না? আবার এও বোঝার চেষ্টা করলাম, যারা যাবে, কেন যাবে?
১০ বছর পর কবীর সুমনের গান আমাদের কি আগের মতো মুগ্ধ করবে, আমাদের কি আগের মতো জাগাবে? নাকি মানবতাবাদী স্বামীর স্ত্রীর ক্যানসারে দূরে থাকাকে মনে করিয়ে দিবে। তখন কি আমাদের খুব অভিমান হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

