somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা বলা ছবি (৪) : যুদ্ধঅপরাধীদের বিরুদ্ধে স্বাক্ষরযোদ্ধারা

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বইমেলার পশ্চিমে সংকীর্ণ ও নিরিবিলি একটি স্থানে, কাঁচাপাকা বাড়ির উঠোনে চলছিল গণস্বাক্ষর গ্রহণের কার্যক্রম। দর্শনার্থীদের চোখে পড়া মাত্রই স্বাক্ষর করতে এগিয়ে আসছে। গণস্বাক্ষরের ব্যানারটি চোখে পড়া মাত্রই সাহসে তাদের চোখ যেন চকচক করে ওঠে, শোক-শক্তি ও ক্রোধে দুআঙ্গুলের মধ্যে চেপে ধরে কলম!


আমরা যতক্ষণ সেখানে ছিলাম, কাউকে ডাকিনি। ...আসেন ভাই, স্বাক্ষর দেন!! আসলে ডাকলে ডাকা যেত! আমি ব্যক্তিগতভাবে দল-মত নির্বিশেষে দেখেছি স্বাক্ষরকারীদের মধ্যে স্বতঃস্ফুর্ততা, অপার অগ্রাহ! তারা বিশ্বারকরে, যুদ্ধঅপরাধীরা এখনও সক্রিয়, তারা এখনো মনে করে...যুদ্ধঅপরাধীদের শাস্তি হওয়া সম্ভব।


একজন স্বাক্ষরদাতা বলেন, এটা করে কি হবে! আমরা বললাম, সবার চাওয়া এক করছি এবং যুদ্ধঅপরাধী শাস্তি ইস্যুটি জনমনে ছড়িয়ে দিতে চাইছি। স্বাক্ষরদাতা বললেন, সারা বাংলাদেশে হচ্ছে এটা? আমরা বললাম, ক্রমান্বয়ে হবে। ১ কোটিও বেশি লোকসংখ্যার ঢাকা থেকে জাস্ট যাত্রা শুরু করলাম। স্বাক্ষরদাতা বললেন, কে না চায় ওদের বিচার হোক! সবাই চায়। এখন সময় এসেছে এক্সিকিউট করার!!


বইমেলার বাইরে গণস্বাক্ষরের ব্যানার কেন নেই জানিনা। একাডেমী তথ্যকেন্দ্র থেকে সস্তা ও জনপ্রিয় বইগুলোর প্রচার ঘোষণার পাশাপাশি কেন গণস্বাক্ষর কার্যক্রমের বিষয়টি প্রচার হচ্ছেনা, জানিনা!


আমার ভাবতে ভালো লাগছে, বাংলাদেশের পনেরকোটিতম লোকটি যখন স্বাক্ষর দেয়া সম্পন্ন করবে তখন বাংলাদেশীরা হবে যুদ্ধঅপরাধীমুক্ত জাতি! আর যখন বিচারকার্য সম্পন্ন হবে তখন বাংলাদেশ হবে যুদ্ধঅপরাধীমুক্ত দেশ!
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×