বর্তমান ঢাকা : সংগৃহীত সেরা ১০
২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৯
১. এই শহরে প্রায় এক কোটি ৩০ লাখ লোকের বাস। এক বর্গকিলোমিটার জায়গায় ২৭ হাজার ৭০০ মানুষ বাস করে।
২. প্রতিদিন নতুন করে দুই হাজার ১৩৬ জন ঢুকে পড়ছে এই শহরে। আর বছর শেষে যুক্ত হচ্ছে সাত লাখ ৮০ হাজার নতুন মানুষ।
৩. প্রতিদিন ঢাকা শহরে শতাধিক নতুন গাড়ি নিবন্ধন নিয়েই রাস্তায় নামছে। বছর শেষে ৩৬ হাজার ৫০০টি নতুন গাড়ি যুক্ত হচ্ছে শহরের গাড়িবহরে।
৪. সারা দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ৮২টি, এর মধ্যে ৬০টি ঢাকা শহরে। ৩৮টি বেসরকারি মেডিকেল কলেজের ৩২টি ঢাকায়। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (মে, ২০০৯) তথ্য অনুযায়ী ছয়টি বিভাগে স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক কোটি সাত লাখ ৭৩ হাজারের কিছু বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। এদের মধ্যে সবচেয়ে বেশি ৩০ লাখ ৩০ হাজার (২৮ শতাংশ) শিক্ষার্থী ঢাকা বিভাগে। সবচেয়ে বেশি স্কুল চট্টগ্রাম বিভাগে (৭০৬টি), আর ঢাকা বিভাগে ৫৮৫টি। কিন্তু শিক্ষার্থীর সংখ্যা ঢাকায় বেশি। অন্যদিকে কলেজের সংখ্যা ঢাকা বিভাগে ২২২টি, যা যেকোনো বিভাগের চেয়ে অনেক বেশি।
৫. তৈরি পোশাকশিল্পের ১৮ লাখ শ্রমিক বাস করছে ঢাকা শহরে। এ ছাড়া আছে প্রায় ১০ লাখ নির্মাণশ্রমিক। আরও আছে পাঁচ লাখের মতো রিকশাচালক। ঢাকা সুযোগের শহর (সিটি অব অপরচুনিটি)।
৬. ২৫ বছরে ঢাকা শহরের মানুষ চার গুণ বেড়েছে। ১৯৮০ সালে মানুষ ছিল ৩২ লাখ। ২০০৫ সালে ছিল এক কোটি ২৫ লাখ। তিনি বলছেন, ২০১৫ সালে মানুষ হবে এক কোটি ৭৯ লাখ। বর্তমানে ঢাকা শহরে প্রতি বর্গকিলোমিটারে ২৭ হাজার ৭০০ মানুষ বাস করে।
৭. দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৪ শতাংশ। শহরাঞ্চলে এই বৃদ্ধির হার চার শতাংশ। আর ঢাকা শহরে এই বৃদ্ধির হার ছয় শতাংশ। এর অর্থ, আগামী বছর ঢাকা শহরের জনসংখ্যা হবে এক কোটি ৩৭ লাখ ৮০ হাজার। অর্থাৎ এক বছরে সাত লাখ ৮০ হাজার মানুষ বাড়বে এই শহরে।
৮. এই শহরের মানুষের জন্য প্রতিদিন ২ দশমিক ১ বিলিয়ন লিটার পানির প্রয়োজন। ওয়াসা ৪০০ গভীর নলকূপের মাধ্যমে ১ দশমিক ৪৫ বিলিয়ন লিটার পানি সরবরাহ করে। কিছু মানুষ শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার দূষিত পানি ব্যবহার করে। এ ছাড়া ব্যাঙের ছাতার মতো বেড়ে ওঠা বহুতল ভবনের মালিকেরা গভীর নলকূপ বসাচ্ছেন।
৯. বর্তমানে ৪৬ মিটার নিচ থেকে পানি উত্তোলন করতে হচ্ছে। আট বছর আগে ২৬ মিটার নিচে পানি পাওয়া যেত। আর ৩০ বছর আগে মাটির ১১ মিটার নিচ থেকে পানি তুলে ঢাকা শহরের মানুষ ব্যবহার করত।
১০. সারা দেশে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন হয়, এর ৪০ শতাংশ ব্যবহার করে ঢাকাবাসী।
প্রথমআলো ১২-১২-২০০৯
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মো: আটিকুর রহমান বলেছেন:
সুন্দর লেখা।ধন্যবাদ
মিলটন বলেছেন:
হায়রে ঢাকা!!! কি আছে এখানে? পুরা দেশ খালি হইলো এই ঢাকার মধুর জন্য।
মাহবু১৫৪ বলেছেন:
সব কিছুই এখন ঢাকা কেন্দ্রিক । আর ৫/৬ বছর পর অবস্থা ভয়াবহ হবে ।
১০০%বাঙ্গালী বলেছেন:
অপেক্ষা......পরিণতি ভয়াবহতা।
মেসবাহ য়াযাদ বলেছেন:
ঢাকাকে এখনই ঢেকে দেয়া উচিৎ... যাতে ঢাকার বাইরে থেকে আর নতনি করে লোকজন আসতে না পারে...
লবঙ্গলতিকা বলেছেন:
এই হারে চলতে থাকলে আর বেশি দিন না, মাত্র দশ বছর পরে আমাদের সাধের ঢাকা পরিত্যক্ত হবে (আমার মনগড়া না, গবেষকগণের কথা)।
ভিজামন বলেছেন:
ভালো লেখা।
টুমটি বলেছেন:
কোন্ সময় জানি মানুষের ভারে ঢাকা ফেটে যায় এই ভয় হচ্ছে।
লবঙ্গলতিকা বলেছেন:
Vi ki Andaman Nikobore choila gachen, reply dan na kila?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















