গত আওয়ামী সরকারের আমলে আমাদের ফেনী জেলায় গৃহ যুদ্ধের মতো অবস্থা হয়েছিলো, সরকারিদল আর বিরোধী দল দুই দলের ক্যাডাররা সব সময় হাতিয়ার সাথে নিয়ে গুরতো, প্রকাশ্যে বন্দুক নিয়ে হাটতো। সাধারন মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিলোনা। সরকারি দলের সাথে ছিলো পুলিশ বাহীনি, এমন ও দেখা গিয়াছে ছাত্রলীগের ছেলেরা পুলিশের গুলি দিয়ে গুলি করে মানুষ খুন করেছে। কোলের শিশুকে অগুনে পুড়ে মেরেছে।
আওয়ামী সরকার পতনের পরে সেই তত্বাবদায়ক সরকারের সময় হাজারীর পতনের মাধ্যমে সন্ত্রাসীদের পতন হয়। তারপর বি এন পি জাময়াত জোট ক্ষমতার পর মঈনুলের দুই বছর এবং আওয়ামীলীগের গত এক বছর এবং এখনো প্রায় নিরাপদ আছে ফেনীবাসী। প্রায় আট বছর ভালোই দিন কেটেছে ফেনীর মানুষ। বর্তমান ফেনীর আওয়ামীলীগ এক বছরে অনেক সুনাম অর্জন করেছে। তারা বিরোধী দলের সাথে কোন রকম সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়ায়নি। কিন্তু বর্তমান দুই এক দিনের মধ্যে প্রবাস থেকে নিজ এলাকায় ফোন করে যা জানতে পারতেছি, তা খুবই ভয়ানক। অনেক ছোট ছোট দুই চার জন ছেলে পেলে, যাদের কাজ হচ্ছে সিগারেট এবং ফেনসিডেল খাওয়া এবং কুকুরের পালের নেয়ায় সারাক্ষন রাস্তাগাটে গুরে বেড়ানো, যাদের কে দেখেছি বিএনপি সরকারের সময় মিছিল মিটিংয়ের জন্য মানুষ জোগাড় করতে, যাদের কে দেখেছি বিএনপির মিছিলের অগ্রভাগে থেকে মিছিলের শ্লোগান দিতে, এখন তারাই নাকি আওয়ামীলীগ ছাত্রলীগের নেতা হয়েছে, এবং মসজিদের ইমাম মোয়াজ্জিনদের কে হুমকি দিচ্ছে, যে ইমাম মোয়াজ্জিনের পিছনে তারা নামাজ পড়ে তাদের কে হুমকি দিচ্ছে....!! খুবই ভয়ানক ব্যপার মেরে পেলবে বা এলাকা ছাড়া করবে এমন হুমকি, যে হুজুরদের সামনে এই ছেলে গুলো কখনো সিগারেট ফুকেনি, যখন দেশে ছিলাম এই ছেলে গুলোকে দেখেছি খুব ছোট এবং ভদ্র , বড়দের কে ইজ্জত করতো, যখন তারা সিগারেট ফেনসিডেল আসক্ত হয়েছে তখনও এলাকার মুরুব্বীদের ইজ্জত করতো, বর্তমানে নাকি তারা খুব বেপরোয়া আচরন করিতেছে।
সরকারের উচিৎ জনগনের জানমালের নিরাপত্তা দেওয়া, কিন্তু সরকার নিরাপত্তা না দিয়ে মনেহচ্ছে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে...!!
২০০১ এর নির্বাচনে আওয়ামীলীগ সরকারে না আসার কারণ হিসেবে সবাই বলে, হাজারী, শামীম ওসমান, তাহের এদের সন্ত্রাসী কর্মকান্ডের জন্যেই। আমি ফেনীর মানুষ হিসেবে তখন আমি ফেনীতে যা দেখেছি, বর্তমানে পেপার পত্রিকায় যা দেখছি, মনেহচ্ছে আওয়ামীলীগ সরকার তখনকার আওয়ামীলীগ নেতা হাজারী থেকে শিক্ষা নিয়াছে। সত্যিই আমরা প্রবসীরা দেশকে নিয়ে খুব সঙ্কিত। দেশের পরিস্থিতি কি গৃহ যুদ্ধের দিকে যাচ্ছে? আওয়ামী সরকার কি বিরোধীদের উৎখাত করে, সারাজীবনের জন্য নিজেরা সরকার পরিচালনা করতে চায়? নাকি মুলা তুলা যাকে বলে, একবারই ক্ষমতার সাধনিয়ে বিদায় হতে চায়? আসলে দেশে কি হচ্ছে, আমরা বাংলাদেশীরা কি কখনো শান্তিতে থাকতে পারবোনা? এমনিতে দেশের বাহিরে শুধু বাংলাদেশী বলে আমাদের মানব অধিকার হরন করা হচ্ছে, এখন মনেহচ্ছে যেখানে আমরা নিজদেশে কুকুরের ন্যায় কামড়া কামড়ী করছি, যেখানে আমাদের দেশেই আমাদের দেশের মানুষরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে আমরা বিদেশের মাটিতে কিসের অধিকারের আশা করতে পারি...!!! আমরা কি পৃথিবীর মাটিতে বাংলাদেশী হিসেবে কখনো মাথা উচু করে বাচঁতে পারবোনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


