আমার প্রিয় পোস্ট

সৌদি মহিলারা কেমন আছে।

১০ ই জুন, ২০১০ রাত ৮:২৩

শেয়ারঃ
0 2 0

আমি সৌদি আরবে আছি, এখানে যা দেখতেছি তা কোন কোন ক্ষেত্রে সৌদি পুরুষদের চাইতে সৌদি মহিলারা এগিয়ে। হাসপাতাল কলেজ ইউনিতে চাকুরি এবং ব্যবসার দিকে সৌদি মহিলারা অনেক অগ্রসর।

বর্তমানে , এখন আমাদের কোম্পানির অফিসে দেখছি নতুন করে ডেকর করা হচ্ছে , জানতে পারলাম মহিলাদের জন্য আলাদা কক্ষ বানানো হচ্ছে এবং ঐ কক্ষ মহিলাদের রুচি সম্মত। মহিলারা যে রং পছন্দ করেন ঐ রুমে ঐ রকম রং করা হচ্ছে, মহিলাদের জন্য আলাদা টয়লেট, আলাদা ক্যাপটেরিয়া। ঐ অফিসটা আমাদের বিশাল অফিসের মধ্যে আরেকটা অফিস। মহিলারা ঐ খানে স্বাধীন ভাবে নিজেদের ইচ্ছামতো অফিস করতে পারবেন, কোন রকম ইভটিজিংয়ের শিকার হবেন না। আর তারা যদি কোন কাজে পুরুষদের সাথে তাদের যোগাযোগের প্রয়োজন হয় তার জন্যে টেলিফোন এবং কাগজ আনা নেওয়া করার মতো জায়গা রাখা হয়েছে। বাহির থেকে কোন পুরুষ ঐ রুমের বিতরে দেখার অথবা প্রবেশ করার সুযোগ নাই। এমন কি বাহির থেকে মহিলারা তাদের অফিসে প্রবেশের সময় ও কোন পুরুষের সামনে পরবেনা, বাহির থেকে তাদের জন্য আলাদা দরজা করা হয়েছে।

এমন পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যেখানে মহিলারা খুব আনন্দের সাথে কাজ করে যেতে পারবে। বাংলাদেশে দেখা যায় স্ত্রী অফিসে কাজ করে আর স্বামী খুব টেনশানে থাকে যে অফিসে না আবার স্ত্রী পরকিয়া শুরু করেদেয়। একই রকম স্ত্রীরা ও টেনশান থাকে যে তার স্বামী অফিসের কলিগের সাথে ইটিশ পিটিশ করতেছে কিনা। কিন্তু এইখানে যে পরিবেশ, ঐ রকম টেনশান করার কোন রকম প্রয়োজন হবেনা। যে কোন পরিবারের মেয়ে, বউ অথবা স্ত্রী খুব সহযে কোন রকম টেনশান ছাড়া কাজ করে যেতে পারবে।
মহিলাদের জন্যে অফিস এবং মহিলাদের নিয়োগ দেওয়া হয়েছে কিনা সৌদি বলদিয়ার লোক এসে দেখে যাবে। নির্ধারিত সময়ের পর বলদিয়ার লোক এসে যদি দেখে যে মহিলাদের জন্য অফিস এবং মহিলাদের নিয়োগ দেওয়া হয়নি, তাহলে কোম্পানির জরিমানা করবে, এবং কোন কোন ক্ষেত্রে কোম্পানির লাইসেন্সও বাতিল করে দিতে পারে। এই জন্যে আমাদের অফিসে দেখালাম খুব দ্রুত কাজ করানো হচ্ছে।
সৌদি সকল কোম্পানিতে কত % নাকি নির্ধারন করে দেওয়া হয়েছে মহিলাদের জন্য, যেটা বাধ্যতা মুলক।
সৌদি আরবের সৌদিদের ব্যবসা করতে কোন সমস্যা হয়না, এইখানে নাই হরতাল, নাই কোন আন্দোলন, নাই প্রতিমাসে যে কোন অযুহাতে ছুটি, নেই কারেন্ট চলে যাওয়ার ভয়। তাই যে কোন ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা নাই বললেই ছলে। আর ব্যবসার ক্ষেত্রে সৌদি মহিলারা অনেক অগ্রসর। আর হাসপাতাল গুলোতে সৌদি পুরুষদের চাইতে সৌদি মহিলারা অনেক এগিয়ে।
কোম্পানীগুলোতেও সৌদি পুরুষদের জন্য কোটা রাখা হয়েছে, ঠিক একই ভাবে মহিলাদের জন্যও কোটা করা হলো। আমি যা দেখছি, আমাদের দেশ এবং যারা নারীদের অধিকার নিয়ে গলা পাঠান তাদের দেশের চাইতে অনেক এগিয়ে সৌদি আরবের নারীরা এবং তারা পর্দার মধ্যে থেকেই তা সম্ভব করেছে।

সৌদিআরবের নারীরা পৃথিবীর অন্যান দেশের নারীদের তুলনায় এতো অগ্রসর হওয়ার পরও কিছু লোক বেহায়ার মতো সৌদিআরবের নারীদের অধিকার নিয়ে কথা বলেন, শুধু তারা পর্দার মধ্যে থাকেন এই জন্যে। যারা অসব্যের মতো নারীদের কে বেপর্দা করার জন্যে, সৌদিআরবের নারী অধিকার নিয়ে চিৎকার করছেন, তাদেরকে বলবো সৌদিআরব এসে নিজ চোঁখে দেখেন। এবং শিক্ষানেন এই দেশের নারীরা পর্দার মধ্যে থেকে কি ভাবে অনেকটা পুরুষের চাইতে এগিয়ে যাচ্ছে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নারী ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জুন, ২০১০ রাত ৮:২৯
বিপ্লব কান্তি বলেছেন: বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক অবস্হা মোটেই ওদের মত নয় । তাই বাংলাদেশকে উদাহরনে নেয়া ঠিক নয় ।
১০ ই জুন, ২০১০ রাত ৮:৪৫

লেখক বলেছেন: বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা যে খানে ভালো আছে সেখানেও কি এই রকম করা হচ্ছে। অনেক পর্দানশীল পরিবারের মহিলারা চাকুরী করার আগ্রহ থাকলেও তাদের জন্যে ঐ রকম ক্ষেত্র তৈরি না হওয়াতে তারা আগ্রহ হারাচ্ছে।

আর সরকারী অফিস গুলোতে সবকিছুতে তাদের মতো পয়সা খরচ না করেও, নারীরা সাচ্ছন্দে অফিস করতে পারেন ঐ রকম অফিস তৈরি করা সম্ভব।

২. ১০ ই জুন, ২০১০ রাত ৮:৫৯
নাজেহাল নাগরিক বলেছেন: প্রবাসে এসে দেখি মধ্যপ্রাচ্য এর মেয়েরা জুম্মার নামায পরার পর গাড়ি হাকিয়ে চলে যায়।কিন্তু পরদা করা থাকে ঠিকিই। ভাল ভাল পজিসন এ আছে।আর আমরা.....................
১০ ই জুন, ২০১০ রাত ৯:০৭

লেখক বলেছেন: তারপরও ইসলামের পর্দাকে, ইসলাম বিরুধীরা নারী জাগরনের অন্তরায় বলে বেশ প্রচার করে যাচ্ছেন।

তাদেরকে চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন, পর্দাকরে নারীরা কি ভাবে এগিয়ে যাচ্ছে।

৩. ১০ ই জুন, ২০১০ রাত ৯:০৫
ক্যাটস-আই বলেছেন: ভাই সৌদি আরব হচ্ছে চির শান্তির দেশ কারন সেটা রাসূলের দেশ। আপনি কিসের সাথে কি মেলান । আমাদের দেশ জীবনেও এরকম শান্তির দেশ হতে পারবে না। আর যদি হতোই তাহলে এরকম নারী নির্যাতন, হত্যা, রাহাজানি হতো না।
১০ ই জুন, ২০১০ রাত ৯:৪১

লেখক বলেছেন: আল্লাহ এবং রাসুলের পথে থাকলে সবখানেই সম্ভব।

১০ ই জুন, ২০১০ রাত ৯:১১

লেখক বলেছেন: আপনার মন্তব্যে অন্যকে আক্রমন করে লিখেছেন, যা আমার পোষ্টের সাথে যায়না।

দয়াকরে অন্যকে আক্রমন না করে , আবার মন্তব্য করেন।

৫. ১০ ই জুন, ২০১০ রাত ৯:০৮
বাবুল হোসেইন বলেছেন: তথ্যবহুল লেখা। ভালো লাগলো
৬. ১০ ই জুন, ২০১০ রাত ৯:৫১
ধ্রুবমেঘ বলেছেন:
@ক্যাটস আইঃ ভাই সৌদি আরব হচ্ছে চির শান্তির দেশ কারন সেটা রাসূলের দেশ।
কথাটা মানতে পারলাম না। সৌদি যুবকদের লাইফস্টাইল কিন্তু সুবিধার না। দেশটাও শান্তির না। আমার কিছু রিলেটিভ থাকেন। তাদের মুখে শোনা কথা। ওরা খিস্তিখেউড়, পানাহার, মেয়েবাজী করে বেড়ায়। ছিনতাই, রাহাজানিও চলে।

হয়তোবা শান্তির দেশ হতো যদি ওরা রাসূল (সঃ)'র নির্দেশিত পথে চলতেন।
সৌদির নাম শুনলেই ভক্তিতে গদগদ হওয়ার অভ্যাস ত্যাগ করুন।


৭. ১০ ই জুন, ২০১০ রাত ১০:১৯
০০৭৭৭৭৭ বলেছেন: আমরা পর্দা বিরোধী নয় আমরা কুসংস্কারে আবদ্ধ...........।
ভাল থাকবেন
৮. ১০ ই জুন, ২০১০ রাত ১০:২২
যুদ্ধবাজ বলেছেন: সৌদির বদমাইশ পোলাপাইন গুলারে পাইলে ধইড়া কুপাইতে মুঞ্চায়।
৯. ১০ ই জুন, ২০১০ রাত ১০:২৬
বন্ধন ১৯৮৩ বলেছেন: ভালো পোস্ট। ভালো লাগলো।
১২. ১১ ই জুন, ২০১০ রাত ৩:০৩
ইফতেখার বাশার মাহমুদ(পলাশ) বলেছেন: হ উদ্যোগটা ভালো, তয় মহিলাগুলার কি কোনো স্বাধীঁনতা নাই............?
১৩. ১১ ই জুন, ২০১০ রাত ৩:২১
'লেনিন' বলেছেন: উদ্যোগটা ভালো তবে সমস্যা হচ্ছে অফিসের অবকাঠামোগত ব্যয় অনেক অনেক বেড়ে যাবে।
১৫. ১১ ই জুন, ২০১০ ভোর ৬:৫২
সাফির বলেছেন: তথ্যবহুল লেখা। ভালো লাগলো :D
১৬. ১৮ ই জুন, ২০১০ ভোর ৫:০৬
aarifur rahmaan বলেছেন: ভালো লাগল তথ্যগুলো জেনে।।
১৭. ২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৪
পয়গম্বর বলেছেন: লেখাটি পড়ে ভাল লাগলো। কিন্তু লেখকভাই যে বললেন, " কিন্তু এইখানে যে পরিবেশ, ঐ রকম টেনশান করার কোন রকম প্রয়োজন হবেনা।" এ ব্যাপারে বলতে চাই, আজকের জুগে ইন্টারনেট আর মোবাইল ফোন থাকলে ইটিশ-পিটিশের জন্যে শুধু 'পরিবেশ' দিয়ে কাজ চলবেনা। :)
১৮. ২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:২২
মোসারাফ বলেছেন: ব্যাপারটা এখন পজিটিভ দিকেই আছে। কিন্তু পরে নাও থাকতে পারে। রোকেয়া সাখাওয়াতের নারী আন্দোলন আর আজকের নারী আন্দোলন এক না রে ভাই।
১৯. ২৬ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩৪
প্রতািরত বলেছেন: আমাদের দেশে এখন ইসলামকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।

 

মোট সময় লেগেছে ০.৯৮২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি মানুষ । আমি মুসলমান ।আমি বাংলাদেশী। আমি বাঙ্গালী ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ