কেক খাইওনা ধরবে গলা, বৌ-রে আমার বৃথাই বলা।

০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৫

শেয়ারঃ
0 0 0

বড়দিনের দিন আমার পন্ডিত (অর্ধাঙ্গিনী) কইল কেক বানাইমু । বাজার কইরা আইন্যা দেও ।
আমি কইলাম কি কি লাগবো কও ।
হ্যায় ফিরিস্তি দিল ।
আমি কইলাম কেক বানাইবা কিসে?
ক্যান, আভেনে ।
আমি কইলাম,আভেনে তো কেক হয়না বইলাই জানি।
হ্যায় কইলো, হয় আমি কাইল টিভিতে দেখছি।
আমি কইলাম কি জানি, কিভাবে হয় তুমিই ভালো জানবা।
আমি ফিরিস্তি তামিল কইরা অফিসে চইলা গেলাম।

ঠিক ভর সন্ধ্যা বেলায় আমার মোবাইলে মধুর আওয়াজ আইলো। (আমার পন্ডিতের রিং-টোনটা আলাদা দিয়া রাখছি। আপনারাও দিছেন আমি জানি)
পন্ডিত জিগাইলো, কখন আইবা। (পিতলা আলাপ)

আমি কইলাম, ক্যান, দেরী আছে। এখন খুব বিজি ।

হ্যায় কইলো, না এমনি জিগাই।

পরপর দুইবার ফোন আইলো । দুইবারই জিগাইলো কখন বাড়ী যামু।

সব কাম ফালাইয়া বাড়ী গেলামগা। (আপনারাও যান,আমি জানি)

বাড়ী আইতেই কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ পাইলাম। ঘরে ঢুকতেই, পন্ডিতের মুখখানি দেখি ভার ভার ।

কইলো, টিভি বেইচ্যা দেও।

ক্যান অমন সাধের প্লাজমা টিভি বেইচ্যা দিমু ক্যান!!

টিভিতে যেইরকম দেখাইছিলো সেইরকম কইরাইতো কেক বানাইছি । কেকতো হইলোইনা, আমার আভেন পুইরা গেছে, কেকের বাটিটাও পুইরা গন্ধ বাইরাছে, পাড়ার বেবাক লোক উঁকি মারতাছে।

আমি কইলাম কাম সারছে।

আভেনের মিস্ত্রিরে ফোন লাগাইয়া হক্কল বিত্তান্ত কইলাম । মিস্ত্রি কইলো পরশু সকালের আগে আসতে পারুমনা। অনেক আভেন পোড়ার রিপোর্ট পাইতাছি , হক্কলেই কেক বানাইতে গিয়া আভেন পোড়াইয়া ফালাইছে। কোন একটা টিভিতে কেক বানানো দেখাইছে আর আমার কাম বাড়ছে ।

আমি কইলাম টিভিতো তাইলে বেচনই লাগে।
সারাটা সন্ধ্যা আমার পন্ডিতে টিভির সামনে বইসা বইসা সিরিয়াল গিলে আর কি কি সব শিখ্যা প্রাকটিস কইরা খাওনের বারোটা বাজাইতাছে । এখনতো আভেনটাই গ্যাছে।

কাইল সকালে আভেনের মিস্ত্রি আইয়া আভেন দেইখ্যা কইলো - না কিছু হয় নাই । বাইচ্যা গেছেন। আসলে হিটটা বেশী দিয়া ফালাইছিলেন, তাই বাটীটা পুইড়্যা গেছে।

দ্যান, আমি আপনারে কেক বানাইয়া দেখাইতাছি ম্যাডাম, কেক কি কইরা বানাইতে হয় তা টিভির ছোটো চুলের মাইয়ারা জানবো কি কইরা?

আবার কি কাম সারে কে জানে, আমি বাড়ী থেইক্যা চইলা গেলাম।

সন্ধ্যা বেলায় আইয়া, কফির লগে একখানি কেকের টুকরা পাইয়া আইতকা উঠলাম , হায়রে কি জানি কি হইছে।

দেখো কি সুন্দর কেক হইছে ।
আমি কইলাম, আর টিভি দেইখ্যা কাম নাই, কি কও ।
(আপনারা কি কন?)

 

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৮
সু-শান্ত বলেছেন: ভাই, আপনাকে কতো টা + দিব বুঝতে পারছি না। বউদের জালায় থাকা দায়। কিছুই বুঝতে চায় না:)
০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: বিয়া করছেন তাইলে!!

২. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪০
ড. শামীম বলেছেন: এক কথায় চমৎকার ।
০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪২
নেহার পুরকায়স্থ বলেছেন: আপনার জন্য +
আপনার উনার জন্য -
০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: এক যাত্রায় পৃথক ফল...

০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৮
ফ্লোরা ফেরদৌসী বলেছেন: বৌ কে কি দিলেন? এত কষ্ট করলো আপনায় কেক খাওয়াবে বলে।
০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: আভেনটা দিলাম যে!!

৭. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫১
বহুরূপী মহাজন বলেছেন: ভাই বিয়া করুম নাকি ভাবতাছি.........সাহসে কুলায় না
০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: করেন তবে, টিভির সাথে আভেন কিনেন না। যেকোন একটা।

৮. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫২
মনের কথা বলেছেন: এই কেকটার ভাগ তো আমি পাই নাই!!!
৯. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫২
আবু সালেহ বলেছেন: বউ নাই তাই ঝামেলাও নাই.....

আপনারে ++++
০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: না থাকলেও ঝামেলা আছে

১০. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৭
মদন বলেছেন: পুরা টাস্কি! ;)
জটিলসসসসসসসসসসসসসসসসস
++++++++++++++++++++++++++++++++++++
১১. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৮
অন্যরকম বলেছেন: শেষ পর্যন্ত টিভিটার কি হইল???
০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: টিভিটা ভাল তবিয়তে আছে। ঐটা বেচলে খবর আছিল।

১২. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০১
হলদে ডানা বলেছেন: মিস্ত্রির জন্য +
১৩. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০১
মনের কথা বলেছেন: টিভিটা বেচলে আমি নিতে পারি
০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: তোর মাথা খারাপ!! আমার পন্ডিতকে চিনিস না!!

১৪. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
`হাসান বলেছেন:
বউ নাই তাই ঝামেলাও নাই. অবশ্য কেকও(পুরা বা ভালো) নাই
১৫. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
অন্যরকম বলেছেন: হলদে ডানা বলেছেন: মিস্ত্রির জন্য +
১৭. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হা হা হা


আপনারে কি দিমু? কি চান? কন?
১৮. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
ভাইপার বলেছেন: লেখক বলেছেন: করেন তবে, টিভির সাথে আভেন কিনেন না। যেকোন একটা।

প্লাসাইলাম।
১৯. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
একরামুল হক শামীম বলেছেন: লেখাটা পুরাটা মনোযোগ দিয়া পড়ছি। বহুত মজা টেক করছি।
ধন্যবাদ।
২০. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
শওকত হোসেন মাসুম বলেছেন: আমার বউও কইছে রেসিপি দেইখ্যা কি কি যেন বানাইবো। ভয়ে আছি। +। প্রিয়তে রাখলাম
২১. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
রোবট রাজকন্যা বলেছেন: এক্কেবারে প্লাসে প্লাস :)

আপনিতো পুরাই হিট ।

আর আপনার পন্ডিত নামকরণ টা একদম সার্থক হইছে ।
২২. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
মানুষ বলেছেন: ডাবল প্লাস দিলাম। কেক খাওয়ার চাইতেও বেশি মজা পাইছি।
২৩. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
সত্যদা বলেছেন: আমি কইলাম, আর টিভি দেইখ্যা কাম নাই, কি কও ....

আমরাও তাই কই,
২৪. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: হাহাহা , মজা পাইলাম +++++
আহা শান্তি !! বউ নাই , চিন্তাও নাই
০২ রা মার্চ, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: আল্লার কাছে দোয়া করি আপনি যেন তাড়াতাড়ি বিপদে পড়েন।

 

মোট সময় লেগেছে ০.৯০৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনুমান
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই