somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গলা ফাটাইয়া ঝগড়া কইরা যান, বোঝলেন?

৩১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে কাম করতাছিলাম, সন্ধ্যা বেলায় বড় সাহেব হঠাৎ ডাইকা কইল, ওমুক জায়গায় আইন শৃঙ্খলার প্রবলেম হইছে, এখনই যাইতে হইবো।
খাইছে, এই সন্ধ্যা বেলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলেতো রাত্রে বাড়ী ফিরা হইবো কিনা কে জানে ?
বড় সাহেবের হুকুম, কি করি যাইতেই হইবো ।
বাড়ীতে খবর করা লাগে । মোবাইল ফোন টিপপা টিপপা হয়রান হইয়া গেলাম । ফোন ধরলইনা । চইলা গেলাম ।

আদিবাসী ও স্হানীয় বাসিন্দাগো লগে জমি লইয়া বিবাদ । তীর ধনুক দা কুড়াল লইয়া ঝগড়া । যাইহোক ঝগড়া মিটাইয়া সকালে বাড়ী ফিরতেই তুমুল হইয়া গেল । আমি কই মোবাইলে তোমারে ফোন কইরা কইরা হয়রান হইয়া গেছিলাম, তুমি তো ফোন ধরই নাই, আমি কি করুম।
কে কার কথা শুনে, ঝগড়া চলতাইছে তো থামেনা আর।
আমি কইলাম, ফোন ধরবা কেন, আমি মরলে তো তুমি খুশী হও ।
তুমি এত তাড়াতাড়ি মরবা না ।
আমি কইলাম, আমার লাইফ ইন্সুরেন্সের নমিনি আইজই পাল্টাইয়া দিমু। আফিসেও কইয়া দিমু।
কাম সারছে, কি ভাইববা কি কইলাম, আর কি হইল।
হ্যায় ইনাইয়া বিনাইয়া কইতে লাগল আমি তো তা করুমই। অফিসে নতুন নতুন মাইয়া কামে জয়েন করছে তাগো লগে আমি নাকি ফষ্টিনষ্টি চালাইয়া যাইতাছি। তাই হ্যারে আমার আর পছন্দ না ।

আমাগো অফিসে মাইয়া কয়টা জয়েন করছে, কিন্তু তাগো কাম করার কথা কেউ কয়না । একে মাইয়ারা কাম তো করেইনা, কামের কথা কইলে কয় অমুক সাহেব আমারে ইঙ্গিত কইরা কথা কইছে, ব্যস, যৌন হেনস্তা আইনের প্যাঁচে পইরা জান কয়লা হইয়া যাওয়ার ভয়ে কেউই মাইয়াগো কামের কথা কয়না ।

এই কথাটা তো হ্যারে বুঝানো যায়না । তার আজাইরা পেচালে কান না দিয়া কিছু না পাইয়া সকালের কাগজখান লইয়া পড়তে লাগলাম।


কাগজে দেখি, মার্কিন বিজ্ঞানীরা সতেরো বছর ধইরা গবেষণা কইরা বাইর করছে যে যেইসব দম্পতিরা যত বেশী ঝগড়া করে তারা তত দিন নিরোগ শরীরে বাঁইচা থাকে । ফাটাফাটি ঝগড়া হইলেই নাকি সবচেয়ে ভাল। মনের রাগ মনে জমাইয়া রাখলে রক্তচাপ বাইড়া যায়। হৃদযন্ত্রে ব্যাঘাত ঘটে । সুতরাং ফাটাফাটি ঝগড়া কইরা যাও।

হঠাৎই রান্নার দিদি আইয়া কইল - অফিস যাইবেন না, খাবার ঠান্ডা হয় যে।
আমি তখনকার মতো বাঁইচা গেলাম। কোনোমতে নাকে মুখে গুইজা অফিস চইলা গেলাম। অফিসে আইবার সময় ঝগড়াইটা দম্পতি-র খবরটায় লাল কালি দিয়া দাগাইয়া দিলাম। আমি জানি দুপুর বেলায় বিছানায় শুইয়া শুইয়া হ্যায় খবরের কাগজ পড়ে।

আমি জানতাম একখান ফোন আমি পাইমুই পাইমু। ফোনের অপেক্ষায় কোনো কামেই মন লাগেনা। মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া চোখ ব্যাথা হইয়া গেল।

আমার ষ্টেনো কয়, স্যার আপনার কি কোনো জরুরী ফোন আইবো ?

আমি লজ্জা পাইয়া ফোনের রিং টোন পাল্টাইয়া ফেলাইলাম (বিশেষ রিং টোন দেওয়া থাকতো)।

দুপুরের পরে ফোন খানি পাইলাম, কিগো, তুমি কি খবর পইরা আমার লগে ইচ্ছা কইরা ঝগড়া করছো ?
আমি কই, হ ।
কখন আইবা ?

বুঝলেন, ফাটাফাটি ঝগড়া কইরা যান। ইচ্ছা কইরা পায়ে পা দিয়া ঝগড়া করেন । নিত্য নৈমিত্তিক দাম্পত্য কলহের কথা কইতাছি । বাঁচবেন বহুত দিন । বুকে আবেগের জল জমাইয়া রাখবেন না, থ্রম্বসিস হইতে পারে । কারন ঝগড়াইটা দম্পতিই বেশী দিন বাইচা থাকে এইটা মার্কিন বিজ্ঞানীরা আবিষ্কার করছে।
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×