somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাদের পাড়ার রাজাদা (২৫ তম কাহিনী)

২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই রাজাদা খুব কিপ্টে। পয়সা খরচের কথা শুনলে তার মেজাজ গরম হয়ে যায়। পয়সা বাদে আর যা কিছু বলো, তিনি খুব ভালো মানুষ । খুব ভালো ব্যবহার মাটির মানুষ। সোনা-রূপোর ব্যবসা করেন । শেয়ালদায় শো-রুম আছে। কারিগর আছে । নিজেও গয়না বানান। পয়সার অভাব নেই। সোনা-রূপোর কারবারীদেরতো পয়সার অভাব হয়না।

স্ত্রী উচ্চপদস্থ সরকারী চাকুরে।
এক ছেলে এক মেয়ের গর্বিত পিতা। ছেলে মেয়ে দুটো পড়াশুনায় খুব ভালো। মেয়ে লরোটো কনভেন্টে পড়ছে। ভোরে স্কুল শুরু হয়। বাসে যেতে হয়। প্রতিদিনই স্কুলে যাবার সময় হলে মেয়ে বাবার কাছে পয়সা চায়। বাবা না শোনার ভান করে খুরপি হাতে বাগান করতে চলে যায়। মেয়ের চেচামেচিতে, মা রান্নাঘর এসে বুঝিয়ে শুনিয়ে পয়সা দেয়। মেয়ে চলে গেলে, বাবার বাগানের কাজ শেষ হয়।

এর পরে শুরু হয় স্ত্রীর চেচামেচি। রাজাদা ততক্ষণে ব্যাগ হাতে বাজারে । বাজার আসবে কখন তা কেউ জানেনা। কাজের মাসীর কাজ হয়ে গেলে চলে যায়। বাজার আসেনা। বসে থেকে থেকে স্ত্রীর অফিসের সময় হয়ে গেলে তিনিও চলে যাবার জন্য তৈরী। বাজার তখনও আসেনি। কখন আসবে কেউ জানেনা।
স্ত্রী অফিস চলে গেলে প'র বাজার আসবে। শেষ বেলায় বাজারে একটু সস্তায় জিনিস পাওয়া যায়।
এরপর ছেলে স্কুলে যাবার জন্য তৈরী হয়। রাজাদার বুক কাঁপতে থাকে ।
তবে ছেলে বুদ্ধিমান আগেভাগেই মার কাছ থেকে পয়সা নিয়ে রাখে। রাজাদা হাফ ছেড়ে বাঁচে।
রাজাদা দোকানে যাবার জন্য তৈরী হন। টেবিলে রাখা খাবার শেষ হতেই ড্রাইভার ভয়ে ভয়ে গাড়ী লাগাবার কথা বলতেই রাজাদা ক্ষেপে লাল।
তোকে বলেছিনা আমার গাড়ী লাগবেনা।
ড্রাইভার আমতা আমতা করে বলে, বৌদিমনি বলেছেন যে আপনাকে দোকানে পৌছে দিয়ে দিদিভাইকে স্কুল থেকে নিয়ে আসতে।
রাজাদা ততোধিক চিৎকারে জিজ্ঞেস করেন - তুই কি বৌদিমনিকে অফিসে পৌছে দিয়ে এসছিস?
না, তবে বৌদিমনি বলেছেন বিকেলে দাদাভাইকে আনতে যাবার সময় একবার বৌদিমনির অফিস হয়ে আসতে-ওনার হয়ে গেলে ওনাকেও নিয়ে আসতে।
রাজাদার রক্তের চাপ বেড়ে যায়।
বৌদিমনিকি তেলের দাম জানেন?
হ্যাঁ- বৌদিমনিইতো তেল কেনেন - ড্রাইভারের অকপট স্বীকারোক্তি।
রাজাদার কথা সরেনা, রাজাদা তেল কেনার পয়সা কবে দিয়েছেন মনে করতে পারেন না।
হ্যাঁ তুই বেশী জানিস, রাজাদার আঁতে ঘা লাগে। তেল কেনার পয়সা কে দেয় তা তোকে জানতে হবেনা। তুই গাড়ী বের করবিনা।
কিন্তু বৌদিমনি দিদিভাইকে ফোনে বলে দিয়েছেনযে। দিদিভাই আবার আমার জন্য অপেক্ষা করবে। দাদাভাইও অপেক্ষা করেবে।
রাজাদার বুকে ঢিপ ঢিপ শুরু। গাড়ীটা স্ত্রীর, তিনি কিনেছেন। ড্রাইভারের বেতন তিনিই দেন। তেল ও অন্যান্য খরচ তিনিই মেটান।
রাজাদা কি বলবেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না ।
তোদের যা খুশি কর বলে তিনি লোকাল ট্রেন ধরতে চলে গেলেন।
ড্রাইভার কি করবে বুঝে উঠতে না পেরে অগত্যা বৌদিমনিকে ফোন করতে ব্যস্ত হয়ে পড়লো ।

এরপর গয়না বানাবার কথা বলতে গেলে আরেক কাহন হয়ে যাবে। সেটা পরে আরেকদিন বলবো।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×