somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা যুদ্ধ বাধাবেই।

২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯২৯-এর গ্রেট ডিপ্রেশনের কথা আপনারা জানেন। আমেরিকার নিউ ইয়র্কের শেয়ার বাজারে বিরাট ধ্বস এবং তিরিশের দশক ধরে বিশ্বের বাজারে মন্দার চোটে হাজার হাজার মানুষের সর্বশান্ত হবার কাহিনী অর্থনীতির ছাত্রদের অজানা নয়। যদি বিশ্বযুদ্ধ না বাধতো মনুষ্য সৃষ্ট সেই মন্দা থেকে মুক্তি পেতে বিশ্বের অনেক দিন লাগতো।
সাম্প্রতিক আর্থিক সঙ্কট নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি/বলাবলি হওয়াতে আমি বোঝার চেষ্টা করছি কি থেকে কি হচ্ছে। আমার একটা অসুবিধা অর্থনীতিতে ব্যবহৃত ইংরেজী শব্দগুলো ভালো বুঝতে না পারা।
যে ধরনের লগ্নীর ওপর সুদ পাওয়া যায়না, লভ্যাংশ বা ডিভিডেন্ট পাওয়া যায় এবং ওঠানামা করে তাকেই শেয়ার, ইকুইটি বলে।
'ডেট ডিবেঞ্চার বন্ড' যাকে অর্থনীতিবিদরা কর্জপত্র বলছেন, এর বিনিময়ে ধার দেওয়া হয়ে থাকে। আবার আরেকটি কর্জপত্র 'মর্টগেজ বেসড সিকিউরিটি' নিয়ে খুব হই চই হচ্ছে। অর্থনীতিবিদরা নাম দিয়েছেন 'বন্ধকী তমসুক'। এর আবার একটি বিশেষ শ্রেণী আছে যাকে ইংরেজীতে 'ডেরিভিটিভ' বলে। অর্থনীতিবিদরা বলেন পরভৃত বা পরগাছা তমসুক। এটা নিকৃষ্ট মানের। ধরুন, একটি লোকের আয় আছে, কিন্তু কোনো বাড়ীঘর-সম্পত্তি নেই। তাকে বাড়ী করার ঋৃণ দেওয়া হোলো। তারতো বন্ধক দেওয়ারও কিছু নেই। সে তখন যে বাড়ীটি হবে সেটিকেই বন্ধক দিচ্ছে। (গাছে কাঁঠাল গোফে তেল)। কোনো অর্থ-সংস্থা বা মহাজনী সংস্থা এরকম প্রচুর ঋৃণ দিয়েছে। সেই সংস্থা এই ঋৃণগুলোকে বন্ধকীভিত্তিক লগ্নীপত্রে রূপান্তরিত করে শেয়ার বাজারে ছেড়ে দিল। আপনি সেই শেয়ার কিনলেন কিন্তু আপনি জানেন না বাড়ী করার জন্য কাদের ঋৃণ দেওয়া হয়েছে। এবার বেশী দাম পেয়ে আপনি আরেকজনকে সেই শেয়ার বেঁচে দিলেন। সেও আবার তাই করলো। এভাবে অনেকেই সেই শেয়ার কেনাবেঁচা করতে পারে। কিন্তি কেউই জানেনা যে কাকে বাড়ী করার জন্য ঋৃণ দেওয়া হয়েছে। এটাকে বলে ফাটকাবাজি।
শেয়ার বাজারের ওঠানামার সঙ্গে বাড়ে লগ্নী করার প্রতিযোগিতা। শেয়ারের দাম বাড়ছে তো ঠিক আছে। কিন্তু দেখা গেলো যারা ঋৃণ নিয়েছিলেন তারা ঋৃণের আসল এবং সুদ কোনোটাই শোধ করতে পারছেন না। বাড়ী-ঘরের দাম কমতে শুরু করলো।এবার যে সমস্ত সংস্থা বা ব্যক্তি এই পরগাছা বন্ধকী তমসুক নিজের অর্থে কিনেছিল তারা ডুবতে বসলো। বাড়ীগুলো বেচবেন? খরিদ্দার নেই। থাকলেও দাম নেই। ক্ষতি বাড়তে লাগলো। ফাটকায় আপনি ডুবলেন।
কিন্তু কথা হচ্ছে এর সঙ্গে আমেরিকার যুদ্ধ বাধানোর কি সম্পর্ক? এই প্রতিযোগিতাতে নেমে আমেরিকার ব্যাঙ্কগুলি দেউলিয়ার দশায়। বিশ্ববাজারে মন্দা। কেউ লগ্নী করছেনা। করবে কি করে মুলধনে ঘাটতি। আমেরিকা এই ফাটকা পুঁজিকে বাঁচাতে চেষ্টা করবে। এটাই ধনতন্ত্রের রীতি। ধনতন্ত্র মেরে ধরেই এগোয়। মারতে হলে, টাকার বাজারকে বাঁচাতে হলে মারধর চাই। চাই যুদ্ধ। যুদ্ধের জায়গা ঠিক করাই আছে। লাগিয়ে দিলেই হ্য়।
(ছবিটি 'পাগলাবাবু'র ফ্লিকার থেকে নেওয়া)
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×