somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবে মিলবে নারীমুক্তি????

৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময়ে নারীদের স্বাধীনতা বা মুক্তির ক্ষেত্রে সম্ভাব্য সমাধান হিসেবে নারীর শিক্ষা, আর্থিক ক্ষমতায়ন ইত্যাদি বিষয়কে মূল নিয়ামক বলে ধারণা করা হয়। হ্যাঁ, এর মাধ্যমে নারীরা এগিয়ে আসছে বটেই, সমাজে নারীদের অবস্থান এগিয়েছে অবশ্য। কিন্তু মূল যে সমাজ বা সমাজের আচার-নীতি ধ্যান-ধারণা সেগুলো এখনো আগের পর্যায়ে রয়ে গেছে। তাইতো একজন এফসিপিএস ডাক্তার মেয়েকেও যৌতুকের কারণে জীবন বলি দিতে হয়।

Click This Link

Click This Link

মেয়েটি শিক্ষিত, চাকুরে, তাতে কি? এতে কি আর শ্বশুর বাড়ির মন ভরে? একটি মেয়ে শিক্ষিত হোক বা কম শিক্ষিত হোক, সুন্দরী হলেও বা কি, বিয়ের সময় তার বাপের বাড়ি থেকে কি কি দেয়া হলো, মেয়েজামাইকে কতটা জমজমাট জামাই-আদর করা হয়, বিয়ের পরেও জামাইকে ব্যবসার জন্য অর্থ দেয়া বা চাকুরীতে পদোন্নতিতে মেয়ের পরিবার কতটুকু সহযোগিতা করছে ------ আজো এসবের উপর ভিত্তি করে নির্ধারিত হয় একটি মেয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন কি রকম আচরণ করবে?

আজকাল মেয়েরা সচেতন হচ্ছে, যৌতুকের বিরুদ্ধে, অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ঐ মেয়েটিও হয়তো তাই করেছে। তাই তাকে বরণ করে নিতে হয়েছে মৃত্যু। সে যদি তার ননদদের মতো হতো!! দুঃখজনক হলেও সত্যি অপরদিকে কিছু শিক্ষিত মেয়ে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ঠিকই বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে শ্বশুরবাড়িতে দিচ্ছে। যেমনটি ঐ মেয়েটির শ্বাশুরী তার দুই মেয়েকে দিয়েছেন। দুটো ফ্ল্যাট বাড়ি কিনে দিয়েছেন। তা না হলে হয়তো ঐ ননদ দুটোকেও একই পরিণতি বহন করতে হতো। তাই তিনি ছেলের শ্বশুর বাড়ি থেকেও সেরকম দাবী করছেন, যদি কিছু পুষিয়ে নেয়া যায়!! এ যেন একটা চক্র। এর থেকে মুক্তির উপায় কি?

অনেক ছেলেরা শিক্ষিত হলেও তাদের মন-মানসিকতা পরিবর্তন হচ্ছে না। মাসহ মিলে স্ত্রীর উপর নির্লজ্জ অত্যাচার করছে যৌতুকের জন্য। এটা কি তার বোনদের উপর করা অন্যদের অত্যাচারের প্রতিশোধ?? এক অন্যায় হজম করতে গিয়ে আরেক অন্যায়?? একটি শিক্ষিত পরিবারকে নতুন করে বোঝাবার মতো কোন কিছু বাকী থাকে না। তারা সবই বোঝে, কিন্তু উপলব্ধি করতে পারে না। কবে এ জাতীয় অন্যায়গুলো বন্ধ হবে? মানুষের মন-মানসিকতার উন্নতি কিভাবে করা সম্ভব? এ পরিবর্তনতো নিজেরা করা ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব না। আমরা কি আদৌ কোনদিন সভ্য হতে পারবো? নাকি ইতরশ্রেণীর সাথে আমাদের পার্থক্য শুধু কথা বলতে পারা, না পারার মধ্যে? বাকী সব ব্যাপারে আমরা আজীবনই বন্য !?
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৪
২৩টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×