৩/৪ দিন আগে নাস্তিকের ধর্মকথার কোরআনে অসংগতির ব্যাপারে একটা পোস্ট দিয়েছিল। দুইদিন পর আমি সেটাতে একটা কমেন্টাকারে জবাব দিয়েছি, পরে আরো দুই তিনটি কমেন্ট দিয়েছি, সেখানে কিছু ডকুমেন্ট/ বইয়ের রেফারেন্সও ছিল সাহোশি৬-এর সাথে এর আগে আমার কিছু কথোপকথনের ভিত্তিতে। এখন দেখি পোস্টটা আর নেই।
আর আগে সূরা লাহাব নিয়ে তানভীরের পোস্ট মুছে ফেলার প্রতিবাদে নাস্তিকের ধর্মকথার আরেকটি পোস্টও দেখি অল্প সময় পরে উধাও হয়ে যায়, যেখানে ব্লগার শ্রাবণের ফুলের একটি সুন্দর কমেন্ট ছিল ঐ সূরার শানে-নূযুল হিসেবে।
তারও আগে বিপ্লব কান্তি ইসলামে স্ত্রী-প্রহারের বিষয়ে এক হুজুরের ওয়াজ সংক্রান্ত পোস্ট ছিল, সেখানেও প্রসংক্রমে কিছু ভাল কমেন্ট ছিল যেগুলো ইসলাম সম্বন্ধে যাদের ভ্রান্ত ধারণা আছে , তাদের সে ধারণাগুলো সংশোধন হবার সুযোগ ছিল।
আরো অনেকদিন আগে নাস্তিকের ধর্মকথার সূরা কাফিরূন নিয়ে একটা পোস্টও ২/১ দিনের মধ্যে গায়েব হয়ে যায়, সেখানেও প্রথম কমেন্টটি আমার ছিল।
এখানে একটু বলতে চাই , ইসলামের বিরুদ্ধে যে পোস্টগুলো আসে তার রেফারেন্সসহ জবাব দিতে গেলে অবশ্যই কমেন্টকারীকে কিছু লেখাপড়া করতে হয়, কিছু ডকুমেন্ট ঘাঁটতে হয়। এর জন্য সময় ও পরিশ্রম দুটোই খরচ করতে হয়। আর ঐ কমেন্টগুলো শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, পরবর্তী সময়েও যেন ব্লগাররা আর বিভ্রান্ত না হয় সে রকম একটা চিন্তা-ভাবনা থেকে কমেন্টগুলো লেখা হয়। কাউকে কাউকে দেখি বিরোধী পোস্ট থেকে ইসলাম সম্বন্ধে শেখে, এদের জন্য সত্যিই আফসোস হয়। মূলত নিজস্ব আগ্রহ থেকে এরকমের ব্লগারদের জন্যই কমেন্টগুলো করি। তা না হলে ব্লগে কিছু সময় কাটানোর জন্য, কিছু বিনোদনের জন্য এসে ঐ রকম ভারী ভারী কমেন্ট লেখার আর তেমন কোন কারণ নেই।
যখন ওই জাতীয় পোস্টগুলো গায়েব হয়ে যায়, সত্যিই বেশ খারাপ লাগে যে বৃথাই পন্ডশ্রম হলো বা পরিশ্রমের প্রভাবটা দীর্ঘস্থায়ী হলো না।
তাই আমি জানতে চাই ঐ পোস্টগুলো কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে বলে কি নোটিশবোর্ডই মুছে দিচ্ছেন বা ড্রাফটে পাঠাচ্ছেন? যদি তাই হয় তাহলে প্রথম অবস্থায়তেই তা কেন করা হয় না? যখন কাউন্টার যুক্তি দেয়া হয় তারপর কেন ডিলিট হয়? এরকম আরো পোস্ট আছে যেখানে ধর্মীয় বিভিন্ন কনসেপ্ট নিয়ে সমালোচনা, স্যাটায়ার ... সেগুলো এখনো ব্লগে আছে। সব পোস্ট তো ডিলিট হয় না? তাই যে পোস্টগুলোতে দুই পক্ষের যুক্তি থাকে সেগুলো মুছে দেয়াকে আমি সমর্থন করি না। এটা অনেকটা সত্যকে লুকোনোর চেষ্টা মনে হয়।
নাকি এগুলো পোস্টদাতারা নিজেরাই ড্রাফটে নিয়ে যান? তাই যদি হয় আপনাদের অনুরোধ করি পোস্টগুলো ফিরিয়ে আনুন, উদারতা এবং সাহসের পরিচয় দিন। আপনাদের কিছু প্রশ্ন বা আলোচনার ভিত্তিতেই কমেন্টগুলো করা হয়। তাই পোস্ট মুছে দিলে কমেন্টগুলোও মুছে যায়, এতে করে কমেন্টদাতারও অধিকার হরণ হয়। যদি কোন কমেন্ট আপনাদের কাছে অশ্লীল মনে হয় সেগুলো মুছতে পারেন বা সেই কমেন্টকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন, রিপোর্ট করা বা ব্লক করা। কিন্তু সুস্থ বিতর্কের দ্বার রুদ্ধ করা মনে হয় কেউ সমর্থন করে না, বিশেষ করে ব্লগে, যেখানে সবাই স্বাধীনভাবে মত দিচ্ছে।
আশা করি এ ব্যাপারে জবাব পাবো সংশ্লিষ্টদের কাছ থেকে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


