[ডিস্ক্লেইমারঃ এ পোস্ট কিছুটা পুরুষদের বিরুদ্ধে যেতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।]
ইদানীং পত্রপত্রিকায় মায়ের পরকীয়াজনিত শিশুহত্যার ঘটনা দেখতে পাচ্ছি। ভাবতে ভালই লাগছে, আমরা আধুনিক হচ্ছি, প্রগতিশীল হচ্ছি, সাথে দুর্গতি বয়ে আনছি।
যেসব বিবাহিত নারী-মা সংসারের নানারকম জটিলতায় বা খাসলতের কারণে পরকীয়ায় জড়িত হচ্ছেন, তাদেরকে একটু বলি যারা দেশে অবিবাহিত নারীর কোন অভাব না থাকা সত্ত্বেও আপনার মতো বিবাহিত ও সন্তান থাকা নারীদের প্রতি আকৃষ্ট হয়, তাদের অবশ্যই বদ মতলব থাকে। এর মাঝে আপনাকে ব্ল্যাকমেইলিং করে আপনার স্বামীর টাকা-পয়সা দখল এবং ধরি মাছ না ছুই পানির মতো নোংরাভাবে আপনাকে ভোগ করা উল্লেখযোগ্য। আর ওইসব সুসময়ের কোকিলেরা নিজেরাও যদি বিবাহিত হন, তারও যদি স্ত্রী-সন্তান বর্তমান থাকে, তাহলে বুঝবেন উনি একজন ভাদাইম্যা। যে নিজের স্ত্রী-সন্তানকে অবহেলা করে, সে আপনাকে আর আপনার সন্তানের দায়িত্ব নিবে এমন ভাবাটা মারাত্মক ভুল চিন্তা। পুরুষেরা এতো ভাল না, হাতে গোণা কয়েকজন থাকতে পারে, সেটা প্রেডিক্ট করা আপনার মতো বোকা মেয়ের পক্ষে সম্ভব না। কেন আপনি বোকা মেয়ে? কারণ, আপনার সাজানো-গোছানো, আপনার ও আপনার সন্তানের জন্য নিরাপদ আশ্রয়স্থল তছনছ করার যে হীন চেষ্টা করেছে আপনার প্রেমিক, সেটা বোঝার মতো বুদ্ধি আপনার নেই।
আর যদি একান্তই অবৈধ প্রেমের আবেগ সামলাতে না পারেন হয় আগে স্বামীকে ডিভোর্স দেন, সন্তানকে স্বামীর হাওলা করে দেন। তা করতে যদি সাহসে না কুলায়, গোপনে পালানোর চিন্তা করেন, তখনো পারলে সন্তানকে স্বামীর ঘরেই রেখে আসুন বা বাবা-মার ঘরে অথবা কোন এতীমখানায়। কারণ, সুযোগসন্ধানী প্রেমিকরা আপনার মতো বোকা না যে মায়ের সাথে তার সন্তানদেরও দায়িত্ব নিবে, ঐ সন্তানতো তার ঔরসজাত নয়! কি ঠেকা তার? নিজের অবৈধ প্রেমের সাফল্য পেতে সন্তানকে হত্যা করার বা হত্যার সুযোগ সৃষ্টি করে দেয়ার কোন অধিকার আপনার নেই। আর সন্তান হত্যা করে আদৌ কি সুখে সংসার করতে পারছেন? খুন করে কি ঘটনা চেপে রাখা যায়? কেউ পেরেছে এ পর্যন্ত তা করতে? প্রেমে পড়লে মানুষ এতোই স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি হারিয়ে ফেলে??!!! ধিক্কার ঐসব স্বার্থপর মাদের।
আর ভীষণ রকমের ঘৃণা ঐসব পরকীয়ার সুযোগসন্ধানী পুরুষদের, নিজের সংসারকে অবহেলা বা অন্যের সংসারকে তছনছ করার জন্য।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



