আমার প্রিয় পোস্ট

ভাঙাশ্লেট

১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০০

শেয়ারঃ
0 0 0

কতগুলো মৃতপাহাড় কচ্ছপের মতো বসে আছে বুকে
মালগাড়ি মনে করে যাদের পিঠে তুলে দি-ই আজো
সিগারেটের বাক্স, দেশলাই---তুলে দি-ই ডাক্তারের
নিষেধাঞ্জা, মায়ের অনুরোধ


আটালির মতো বসে থাকা অদ্ভূত মালগাড়িটা পুরনো স্টেশনের
কোনো এক মধ্যদুপুরের মতো ---আমাকে নি:সঙ্গতার গান গেয়ে শুনায়

মনেপড়ে একদিন কচ্ছপ মারতে গিয়ে ভেঙে ফেলেছি
প্রিয়শ্লেট, খড়িমাটি

কে জানে সেই ভাঙাশ্লেটেই তোমার নাম লিখা ছিলো কি-না!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৬
প্রাকৃতজন বলেছেন: কে জানে সেই ভাঙাশ্লেটেই তোমার নাম লিখা ছিলো কি-না! লাইনটাতো বিখ্যাত হ্ওয়ার যোগ্য!
২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৪
সাইমুম বলেছেন: তুমি এতো দু:খের মাঝেও কবিতা কি করে লিখ? দু:খ না থাকলে কি কবিতা বের হয় না? যাই হোক সমস্যাগুলো সত্যিই ভীষণ জটিল। কবিতা ভালো হয়েছে।
৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৫
প্রাকৃতজন বলেছেন: সাইমুম ভাই, ঠিক বলেছেন।
৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৬
আপন মাহমুদ বলেছেন: ধন্যবাদ। সাইমুম ভাই ও প্রাকৃতজনকে।
৫. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৬
কালপুরুষ বলেছেন: চমত্কার লেখা। খুব ভাল লাগলো।
৬. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৬
আপন মাহমুদ বলেছেন: কালপুরুষ, ধন্যবাদ।
৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪০
কৌশিক আহমেদ বলেছেন: ভাল লেগেছে। মানে অনেক ভাল লেগেছে।
৮. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
আপন মাহমুদ বলেছেন: কৌশিক আপনাকেও ধন্যবাদ
৯. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৬
মৃদুল মাহবুব বলেছেন: কী আপন চলে তো এলাম।
১০. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১৬
মৃদুল মাহবুব বলেছেন: বহু বহু দিন পর আপনার কবিতা পরলাম। অনেক ভালো লাগলো।
১১. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৬
আপন মাহমুদ বলেছেন: অভিনন্দন মৃদুল। আপনি এসছেন, তবু কার যেন আসার কথা! কে যেন আসেনি?
১২. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৩
মৃদুল মাহবুব বলেছেন: ধিরঃ ধহফ নব পড়ড়ষ. ংযব সঁংঃ পড়সব...........
১৩. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৯
এহসানুল ইয়াছিন বলেছেন: ভাঙ্গা শ্লেটে কি কবিতা ছিল না? নাকি শুধু একজন...
১৪. ২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৫
আপন মাহমুদ বলেছেন: ভাঙা শ্লেটে সবই ছিল....

 

মোট সময় লেগেছে ০.৯০৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার জগতটা কল্পনার । আপাতত এখানে সাহিত্যের পাশাপাশি নারী খুব ঝামেলা করছে। আমার পৃথিবীতে রঙের দাপটটাও খুব বেশি।সে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ