আমার প্রিয় পোস্ট

লালপাড় শাদাশাড়ি বলে কিছু নেই

১১ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৮

শেয়ারঃ
0 0 0

লালপাড় শাদাশাড়ি বলে কিছু নেই
সবই রঙের হুমকি-ধমকি, সবই রাত্রির চে' ছোট

পৃথিবীর তলপেটে ছুরি মেরে কি তুমি বোঝাও কৃষ্ণচূড়া!
কি তোমার গল্প পলাশ: দ্যাখো বেলি ফুলের মালা মাত্র দুটাকা

লালপাড় শাদাশাড়িতে কি এমন যায় আসে
যখন পৃথিবীর সব গান ফিরে আসে আম্বুলেন্সের কাছে

পায়ে আলতা পরে কি তুমি বোঝাও নৈর্ব্যাত্তিক বালিকা
আমি তো চলে গেছি সেই কবে রেললাইন ধরে
তোমার হাসির মতো অযথাই হেঁটে হেঁটে...
ফিরে আর আসি নি কারো ফুলতোলা বালিশে ঘুমোতে

লাল নীল শাদা দ্যাখো : রাত্রির মতো সুবিশাল শ্লেটে
সব কিছু কুয়াশা পর্যন্ত...


 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
সোমেশ্বর অলি বলেছেন: কুয়াশা যেভাবে আছে থাক...

কুয়াশা কোন পর্যন্ত গেছে?
২. ১৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৯
জুয়েল মোস্তাফি. বলেছেন: সবই রঙের হুমকি-ধমকি, সবই রাত্রির চে' ছোট ---ভালো লাগলো।
৪. ১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
আপন মাহমুদ বলেছেন: অলি কুয়াশা কুয়াশা পর্যন্তই গেছে
৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
সুতরাং বলেছেন: পৃথিবীর তলপেটে ছুরি মেরে কি তুমি বোঝাও কৃষ্ণচূড়া!
কী বোঝাও?
৬. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:১২
আমজাদ সুজন বলেছেন: সব দোষ আর দায়দায়িত্ব আপনি কেন কৃষ্ণচূড়াকে দিচ্ছেন কবি!
৭. ২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৪
আপন মাহমুদ বলেছেন: সুতরাং+ সুজন>> কৃষ্ণচূড়ার রক্তাত্ত হাসিতে আচাড় খেয়ে যে ছেলটি সময় মতো ঘরে ফিরতে পারেনি_আমি সেই। কৃষ্ণচূড়াকে দোষ দিচ্ছি না। তার হাসির অর্থ বুঝতে চাইছি
৮. ২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩১
যীশূ বলেছেন: আমাবস্যার আঁধারে জানি রং হারিরে যায়,
তবু সূর্য এলে রংধনু চমকায়। :)
৯. ২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২১
আলফ্রেড খোকন বলেছেন: আপন ক্ষ্যাইপা উঠলা!
১০. ২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৯
অ রণ্য বলেছেন: যখন পৃথিবীর সব গান ফিরে আসে আম্বুলেন্সের কাছে


এই লাইনটা ভীষণভাবে টানল
১১. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৫
আপন মাহমুদ বলেছেন: অরণ্য: ধন্যবাদ।

খোকন ভাই মাঝে মাঝে চিৎকার করে আকাশ ফাটিয়ে ফেলতে ইচ্ছে করে।
১২. ০৭ ই মে, ২০০৮ দুপুর ২:১০
মৃদুল মাহবুব বলেছেন: লালপাড় শাদাশাড়িতে কি এমন যায় আসে
যখন পৃথিবীর সব গান ফিরে আসে আম্বুলেন্সের কাছে

অদ্ভুত। ভালো লেগেছে কবিতাটি।
১৩. ০৭ ই মে, ২০০৮ দুপুর ২:১৩
মুহিব বলেছেন: যদিও কিছু বুঝি নাই তবে পড়ে ভাল লেগেছে
১৫. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৫৭
সফেদ ফরাজী...... বলেছেন: `আমি তো চলে গেছি সেই কবে রেললাইন ধরে
তোমার হাসির মতো অযথাই হেঁটে হেঁটে...' কোথায় চলে গেছস তুই? রেললাইন ও জীবন তো সমান্তরাল, বয়ে যায় কেবল। অজানায়। অজানায়। যা.......। আমিও যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি। অযথাই।
১৬. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৫৯
মজনু শাহ বলেছেন: apon

mail korio, kotha hobe.


valo theko
১৭. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:০৯
সুরিজত স্বপন বলেছেন: নামটা আমাকে ডাক দিয়ে নিয়ে এলো । কবিতা আলবৎ কবিতা।
১৯. ২৬ শে মে, ২০০৮ দুপুর ১২:২০
প্রাকৃতজন বলেছেন: তোমার কাছে তো শুধু এটাই চাই।
২০. ১০ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৫
আমজাদ সুজন বলেছেন: ওরে আপন, কবি, ভালো লাগলো কবিতাখানি।
২১. ১৪ ই জুন, ২০০৮ সকাল ১০:৩১
আপন মাহমুদ বলেছেন: সুজন

বহুদিন কবিতাঘনিষ্ঠ কথা হয় না/
বহুদিন হয় না কিছুই/ রাতের ঘুম বহুদিন পুড়ি না বিড়িতে/কেউ কারো কাঁধে হাত বহুদিন রাখি না/ বেদনা ভুলিতে...


আপনাদের ভালো থাকা হোক
২২. ১৪ ই জুন, ২০০৮ সকাল ১০:৪২
লাল দরজা বলেছেন: ভাই আপন মাহমুদ, আপনার কবিতার ভক্ত হইলাম। সুজনের উদ্দেশ্যে লাইন পাঁচ খান পড়ে আজ আবারো মুগ্ধ হইলাম। লাল পেড়ে কবিতাটা পড়ে গেছিলাম আরো অনেক আগেই। ভালোলাগাটা আর বলা হয় নাই হয়ত তখন। এমন আরো অনেক অনেক কবিতা লিখবেন যিনি তেমন কবি আপন মাহমুদ'র জন্য রাজ্যের শুভ কামনা। :)
২৩. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ২:১৯
আপন মাহমুদ বলেছেন: ভাই লাল দরজা
ধন্যবাদ
ভালো থাকবেন
২৪. ১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩২
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: এই তো ছিল চাওয়া... হঠাৎ নিরবতায় একটুখানি শব্দ তুলে যাওয়া।


শুভকামনা।
২৭. ১৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
মজনু শাহ বলেছেন: prothom jokhon lekhata poresilam, seisob diner rater kotha mone porlo. obosso amader dinrat silo na kokhono mone hoy, kebol sondha silo, hay sondhaguli....

 

মোট সময় লেগেছে ১.০৯৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার জগতটা কল্পনার । আপাতত এখানে সাহিত্যের পাশাপাশি নারী খুব ঝামেলা করছে। আমার পৃথিবীতে রঙের দাপটটাও খুব বেশি।সে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ