ফলে যেটা হয় সেটা হলো ফটোটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যায়। আমরা অনেকেই এগুলা রিমুভ করতে ভুলে যেতে পারি। ফলে অনেক সময় এটা অনেক বিব্রতকর পরিস্থিতির কারন হতে পারে।
যারা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে না চান অর্থ্যাৎ ডাউনলোড না করেই ফেসবুক মোবাইলে ফুল সাইজ ফটো দেখতে চান, তাদের জন্য এই পোস্ট।
একটা মোবাইল বুকমার্কলেট দিয়েই কাজটা করা যায়। এটি পাবেন এখানে ।
যারা অপেরা মিনিতে বুকমার্কলেট কখনও ব্যবহার করেননি তাদের জন্য একটু লেখা যাক।
নিচের ধাপ গুলো অনুসরন করুন।
১। অপেরা মিনি দিয়ে এই লিঙ্ক এ যান। বক্স থেকে বুকমার্কলেটটি কপি করুন।
২। #7 চাপুন। বুকমার্কের অপশন আসবে। adress এর ঘরে লেখাটা পেস্ট করুন। title টা রিনেম করুন FB Photo Viewer নামে। সেভ করুন।
ব্যাস !! আপনার কাজ শেষ।
এবার থেকে যেকোনো ফটো ফুল সাইজ দেখতে পারবেন। কোনো ফটোতে যান।
এবার *2 চাপুন এবং FB Photo Viewer এ ক্লিক করুন।
ব্যাস !!
পেয়ে গেলেন ফুল সাইজ ফটো। জুম করে দেখতে পারবেন। ডাউনলোড হওয়ার ভয় নেই ।
পোস্টটি কাজে লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন । ধন্যবাদ।
পুনশ্চঃ মোবাইল ফোনে বাংলা লিখতে ভিজিট করুন http://banglay.hexat.com
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


