somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এপিটাফ

২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৪ সালে খুব আকস্মিকভাবে আমার বাবা মারা যান। এর কিছুদিন পর আমরা পারিবারিকভাবে তার স্মৃতি নিয়ে একটি বই প্রকাশ করি যেখানে আমার একটা লেখা ছিল। সেই লেখাটাই এখানে তুলে দিলামঃ

এই বইটির কোন ভূমিকা নেই। সব বইয়ের শুরুতেই একটি ভূমিকা থাকে, লেখকের কথা থাকে। এখানে নেই। কারণ এই বইয়ের শুরুতো এখানে নয়। এই বইয়ের ভূমিকা শুরু হয়েছিল দীর্ঘ ৫৯ বছর আগে। ১৯৪৪ সালের ২৫শে ডিসেম্বর, জামালপুর শহরে।

জামালপুর থেকে ঢাকা, নয়াটোলা থেকে ঢাকেশ্বরী, তারপর গ্রীণ রোড, এভাবেই একটু একটু করে দীর্ঘ সময় ধরে লেখা হয়েছে সেই গল্প, আসলে গল্পের ভূমিকা। গল্পটা লেখা শুরু হয়েছিল মাত্র, কাহিনী জমে ওঠার আগেই লেখক যেন হঠাৎ উদাসীন হলেন, অন্যমনস্ক টানে ছিঁড়ে ফেললেন লেখার কাগজটা, বন্ধ করে দিলেন গল্পের খাতা।

কিন্তু যতটুকু লেখা হয়েছিল, সেখানে ছিলাম আমরা সবাই। কেউ কম, কেউ বেশী। সেই অসম্পূর্ণ লেখায় আমরা চিনেছিলাম একজনকে। মোঃ ইকবাল হোসেন, আমার বাবা।

তাঁকে কতটুকু চিনেছিলাম বা বুঝেছিলাম সেটা নিয়ে ভাবতে গিয়েই শুরু হল এই বই। অনেক জন- বন্ধু, আত্নীয়, সহকর্মী লিখলেন তাঁর সম্পর্কে যতটুকু জানেন, যেভাবে জানেন সেই কথা। আমিও লিখেছিলাম। যেটা লিখেছিলাম সেটা এ লেখা নয়। কারণ লিখতে গিয়ে বুঝেছিলাম, আসলে ভালো করে চেনা হয়নি বাবাকে, ভালো করে দেখাও হয়নি। এই বইয়ের লেখাগুলোর ভেতর দিয়ে অনেকটা চেনা যায় তাকে। অনেকটা- সবটা নয়।

আমিও আমার বাবাকে কিছুটা চিনেছিলাম। তবে যতটুকু চিনেছিলাম, লিখতে গেলে এই বইয়ের অনেক লেখার পুনরাবৃত্তিই হবে। আর আমি সকলের বোঝার মত করে লিখতে পারবোও না। তাই আমার ঐ লেখাটাও আরেকটা অসম্পূর্ণ লেখা হয়ে পড়ে রইল।

তারপরও বলি, বাবাকে যতটুকু দেখেছি। তিনি বইপত্র নিয়ে আমাকে শেখাতে বসেননি কোনদিন, তবুও আমার জীবনের সব শিক্ষাই তাঁর কাছ থেকে পাওয়া। বাঙময় ও নির্বাক ভাষায় তিনি আমাকে শিখিয়ে গেছেন। তিনি আমাকে শিখিয়েছিলেন কেমন করে নাটকের মঞ্চে আলোর কাজ করতে হয়, আমি তাঁকে দেখে জেনেছি মনের গহনকে কি করে আলোকিত করতে হয়। পিতৃত্বের গুরুদায়িত্বের পাশাপাশি সন্তানের বন্ধু হওয়ার চেষ্টাতেও সফল হয়েছিলেন।

নিস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছেন। সকলের প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। সত্য ও সুন্দরের তপস্যায় জীবনকে উৎসর্গ করেছেন। জীবনের শেষ কয়েকটা বছর যেন আত্নশুদ্ধির এক কঠিন ব্রত পালন করছিলেন। গভীরভাবে ডুবে গিয়েছিলেন লেখা আর গবেষণার কাজে। আমার আত্নোপলব্ধি থেকে বলতে পারি, তিনি যে বিশ্বাসকে ধারণ করে জীবন যাপন করতেন, সে বিশ্বাসকে উপলব্ধি করাই অনেকের পক্ষে সম্ভব নয়, তা পালন করা দূরে থাক।

আসলে সত্যি বলতে কি, তাঁর সাথে আমার দেখাশোনা আজও শেষ হয়নি। আমি যে তাঁরি অংশ, আমার সত্তায় তিনিই তো বহমান। অস্তিত্বের কোন এক অজানা গহীন স্তরে আমরা এক- তিনি ও আমি। এই পৃথিবীর যা কিছু দৃশ্যমান ও বাহ্যিক, তার বাইরে, ধরা-ছোঁয়ার জগতের আড়ালে, চেতনার অবারিত যে প্রান্তরে সত্তার গাঢ় ছায়া পড়ে, সেখানে তাঁর সঙ্গে আমার চলে নিত্য দেখাশোনা। তাইতো এখনো শেষ হলো না চেনার-বোঝার পালা।

আসলে শেষ হবেও না কোনদিন। যতদিন আমার ভেতরে এবং আমাদের পরেও যারা আসবে তাদের ভেতরে তিনি থাকবেন, ততদিন আমরা তাঁকে নতুন করে আবিষ্কার করতেই থাকবো। মৃত্যুই শেষ নয়। এই বইটিও আসলে সেই নিরন্তর প্রচেষ্টার মাঝখানে কোন এক স্থানের একটি মাইলফলক। এখানে শুরু নয়, এখানে শেষও নয়। শুধু জানা হলো পেরিয়ে গেছে একটি জীবন।

বাবাকে কবর দিয়েছি আজিমপুর কবরস্থানে। নিজে একজন অসাধারণ মানুষ হলেও, সবসময়ই চাইতেন সাধারণ হয়ে থাকতে, তাই তিনি শুয়ে আছেন সকলের মাঝে। তাঁর কবরের ওপর তথাকথিত বরণীয় ব্যক্তিদের মত করে লেখা নেই কোন মর্মস্পর্শী বাণী। কিন্তু হৃদয়ের গভীরে তাঁর এপিটাফে আমরা লিখেছি একটি কথাই- আছো অন্তরে চিরদিন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×