আমার প্রিয় পোস্ট

জীবনের দীর্ঘ পথ অনেকটা পেরিয়ে এসে আমি একজন ক্লান্ত পথিক, তবে অবসর খুবই কম। তাই ইচ্ছে থাকলেও লেখা হয় না তেমন একটা।

ছবি ব্লগঃ ঘুরে এলাম ভারতের গোয়া থেকে - ১

০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৯

শেয়ারঃ
0 0 0

অল্প কিছুদিন আগে অফিস থেকে বাৎসরিক ভ্রমণ উপলক্ষ্যে আমরা গিয়েছিলাম ভারতের গোয়া-তে। দারুণ সুন্দর আর ঐতিহাসিক সমূদ্র উপকূলবর্তী অঞ্চল। পর্তুগিজ উপনিবেশের জন্য গোয়া একদিকে যেমন বিখ্যাত, অন্যদিকে গোয়ার সংষ্কৃতিও ভারতের অন্যান্য অঞ্চল থেকে কিছুটা ভিন্ন।


ঢাকা থেকে সারারাতের বাস জার্নি শেষে বর্ডার পার হয়ে কোলকাতা পৌঁছালাম দুপুর নাগাদ। রাতে হাওরা থেকে ট্রেনে উঠবো, তার আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে দেখা।


ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে টুরিস্টদের জন্য ঘোড়ার গারিতে চড়ে বেরানোটা মিস করা উচিৎ না।


সন্ধ্যায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে গেলাম অতি বিখ্যাত কফি হাউজে। কোলকাতাতে এখন আরো কয়েকটি 'কফি হাউজ' হয়েছে, কিন্তু মান্নাদে'র কফি হাউজ একটাই।


হাওরা থেকে রাতে অমরাবতী এক্সপ্রেস ছাড়লো, গন্তব্য গোয়া-র ভাস্কো-দ্যা-গামা স্টেশন। দূরত্ব ২০০০ কিলোমিটারের বেশী। সময় লাগবে ৪০ ঘন্টা। দীর্ঘ যাত্রা, পথের দু'পাশে বিচিত্র ল্যান্ডস্কেপ।


পুরো পথে খাওয়া দাওয়ার কোন ভালো ব্যবস্থা নেই। যখন যা পেলাম, কিনে খেলাম। খাবার গুলো ছবিতে দেখতেই ভালো।


পথের শেষের দিকে ট্রেনটা পাহাড় অতিক্রম করে, এরকম অনেকগুলো টানেলের ভেতর দিয়ে যায়।


ঐ পাহাড়ে আমরা একটা অসাধারণ জলপ্রপাতের খুব কাছ দিয়ে গেলাম, তার নাম 'দুধসাগর'।


এই অসম্ভব সুন্দর দৃশ্যকে ক্যামেরায় ধারণ করা কঠিন।

'দুধসাগর' পার হওয়ার ঘন্টাদুয়েক পরেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে।
বাকী অংশ পরের পোস্টে।
ছবি ব্লগঃ ঘুরে এলাম ভারতের গোয়া থেকে - ২

 

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৯
পারভেজ বলেছেন: জোশ ছবি উঠছে তো!
ইন্ডিয়া ট্রিপের কথা মনে পড়লো ;)
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: সনি সাইবারশট H50, আমার মত একেবারে মূর্খদের জন্য ভালো ক্যামেরা।
:D

২. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৯
সুবিদ্ বলেছেন: দুধসাগর তো দুধের চেয়েও সাদা!!!!
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: :D

৩. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৫
এন্তার এত্তেলা বলেছেন: যাতায়াত, খরচাপাতি আর সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিন ভাই।

আমার মত অনেকেই উপকৃত হবে।। :)
৪. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৮
শ।মসীর বলেছেন: দুধ সাগরে ইচ্ছা করছিল ট্রেন থেকে নেমে কিছু সময় কাটিয়ে আসি :(:(
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: আমারও।
গোয়া থেকেও দুধসাগরে আসা যায়, কিন্তু অনেক সময় আর ঝামেলার ব্যাপার।

৫. ০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
কষ্টের নদী বলেছেন: যাওয়া আসা মোট কত লাগবে একজনের?

ভালমত ঘুরতে হলে কয়দিন সময় লাগবে মিনিমাম
০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন:
যাওয়া আসার খরচঃ
ঢাকা-কলকাতা বাস ভাড়াঃ ১৮০০ টাকা জনপ্রতি
কলকাতা-গোয়া ট্রেন ভাড়াঃ ৩৫০০ রুপি (এসি), ১৫০০ রূপি (নন-এসি)

হোটেল ভাড়া ডিটেইল বলতে পারছি না, অনেক মানের হোটেল পাবেন। অফ-সিজনে (মে-আগস্ট) ভাড়া অনেক কম থাকে। নেটে খোঁজ নিতে পারেন।

খাওয়ার খরচ দৈনিক ২০০ রুপি ধরে রাখতে পারেন।

গোয়াতে মিনিমাম ৪/৫ দিন না থাকলে পোষাবে না। আশে পাশে দেখার জায়গা আছে। ওখানে খুব কম খরচে বাইক/স্কুটি ভাড়া পাওয়া যায়। স্কুটি চালানো খুব সহজ, আশে পাশের দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য এটাই আদর্শ।

৭. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৩
তারার হাসি বলেছেন:
গোয়া যাওয়া হয়নি, তবে প্রথম তিনটি ছবি খুব চেনা...
তিন পর্বেই আপনি ছবি দিয়েছেন খুব কম।
১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: আসলে নেট স্পীডের কথা ভেবে একসাথে বেশী ছবি দেই নি।

 

মোট সময় লেগেছে ০.৯১১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন খুব সাধারণ মানুষ

দীর্ঘদিন ধরে উপরের কথাটাই ঝুলছে এখানে, কিন্তু কথাটার সাথে পুরোপুরি একমত নই আমি।
আসলে আমরা সবাই একেক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই