বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

অন্তর্জালে অন্তরযোগ

২৬ শে জুন, ২০০৬ ভোর ৫:০৫

শেয়ারঃ
0 0 0

'অন্তর্জালে অন্তরযোগ'! অন্তর্জালের ইংরেজি হচ্ছে ইন্টারনেট। আর অন্তরযোগ মানে মনের মিলন। এবার পুরো বাক্যটি দাঁড়াচ্ছে ইন্টারনেটে মনের মিলন। ইন্টারনেটে আড্ডা, মানবিক সম্পর্ক, প্রেম_ভালবাসা, বিয়ে আর বিরহ নিয়ে একাত্তরের এবারের প্রচ্ছদ প্রতিবেদন ।

জীবন যাপনের সর্বত্র ঢুকে গেছে প্রযুক্তি'র ছোঁয়া। অফিসের কাজ থেকে শুরু করে লেখাপড়া, বিনোদন সবখানেই প্রযুক্তি। তাহলে বাদ থাকবে কেনো প্রেম ভালবাসা কিংবা আড্ডায়? প্রযুক্তি শক্তভাবেই অবস্থান নিচ্ছে শিক্ষিত নাগরিকের মধ্যে। এক রকম বিনা খরচে ইন্টারনেটে বন্ধু খুঁজে বেড়ানো, অনলাইন চ্যাটিং, ব্লগিং-এর পেছনেই মানব-মানবীরা ব্যয় করছে দিনের অনেকখানি সময়। তা সে সকাল হোক আর মধ্য রাত, ইন্টারনেটে ঢোকা চাই-ই চাই।

ইন্টারনেটে পরিচয়, প্রেম ও বিয়ে হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। এখন আর এলাকা, বংশ ও দেশ নিয়ে কোনো ছুঁৎমার্গ বা বিভক্তি নয়। বিশ্বের দক্ষিন প্রান্তের ছেলে সঙ্গিনী খুঁজে নিচ্ছে উত্তর প্রান্ত থেকে।

সম্পুর্ন প্রতিবেদনটি পাওয়া যাবে এই লিংকে : http://www.ekattor.com/cyber-affair.pdf

প্রকাশিত: একাত্তর (14তম সংখ্যা), তারিখ : 28-06-06

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৬ ভোর ৫:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জুন, ২০০৬ সকাল ১১:০৬
আরাফাত রহমান বলেছেন: মজার বিষয়। আবাল বৃদ্ধ বনিতা সবারই আগ্রাহের বিষয় এটি।
ধন্যবাদ লেখার জন্য।
২. ২৬ শে জুন, ২০০৬ সকাল ১১:০৬
অতিথি বলেছেন: - আপনাকেও ধন্যবাদ আরাফাত রহমান।
৩. ২৬ শে জুন, ২০০৬ সকাল ১১:০৬
আপন তারিক বলেছেন: একাত্তর দেখলাম
ভাল লাগছে !!
৪. ২৬ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: ধন্যবাদ আপন তারিক। আমরা আশা করছি ভবিষ্যতে আরো ভালো করতে পারবো। আপনারা মানে পাঠকরা সঙ্গে থাকলে অনেক কিছুই করা সম্ভব।
৫. ২৬ শে জুন, ২০০৬ দুপুর ১:০৬
অতিথি বলেছেন: আরে ভাই উনি কে আমাদের ব্লগের 2য় রুপা আপু নাকি?
26.06.2006
৬. ২৬ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬
অতিথি বলেছেন: সেইটা রুপা আপুকে জিজ্ঞেস করলে ভালো হয়। তবে আমি যতদুর জানি মেডেলের নাম রিয়া।

তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে পুরো প্রতিবেদনটি পড়ুন।

- ধন্যবাদ আপনাকে।
৭. ২৬ শে জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: যাইতে পারেন। বিয়ে হইলে ব্লগ সাকসেস স্টোরি হিসেবে ছবিসহ নিউজ দিয়ে দেবো।
৮. ২৬ শে জুন, ২০০৬ বিকাল ৩:০৬
আরাফাত রহমান বলেছেন: আইচ্ছা, রিয়া আপু কি বিয়া করছে ? নাকি সাকিব ভাইর লাইগা প্রস্তাব লইয়া যামু ?
৯. ২৭ শে জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: আরাফাত ভাইয়ে আমারে এমুণ একটা কথা কইলেন। মাইন্ড খাইছ। খারান আপনার 13 আমি বাজইতাছি। আমি ওই মাইয়ারে বিয়া করতে যামু কে? ওর দেখি কিছই নাই.....
27.06.2006
১০. ২৭ শে জুন, ২০০৬ বিকাল ৪:০৬
অতিথি বলেছেন: আরে আমি আপনাকে বিয়ে করতে কখন বল্লাম? তবে ঐ মাইয়ার যে কিছু নাই এইটা ঠিক না। সবকিছুই আছে।
রুপ আছে, গুন আছে, লেখাপড়া আছে- এর বাইরে আরো কিছু কি দরকার আছে ভাই?

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনার জগতে নিজেকে নিয়ে যাই অনেক উপরে। পেশায় সাংবাদিক, আছি ইউরোপে। মাঝে মাঝে ঘৃনা হয় এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ