কয়েক বছর আগে থেকেই গুজব চলছিল, বাংলাদেশের প্রথম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তথা সিটিসেল অবৈধ ভিওআইপি ব্যবসা করছে। আন্তর্জাতিক কল আদান-প্রদানের একটি সহজ ও লাভজনক পদ্ধতি হচ্ছে ভিওআইপি। কিন্তু সিটিসেল এই পদ্ধতি ব্যবহার করেছে অবৈধভাবে। ফলে গত কয়েক বছরে তার অবৈধ উপার্জন ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা। কথাগুলো যে শুধু গুজব বা প্রচারণা তা নয়। গত ১৬ মে হাতেনাতে প্রমাণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। র্যাবের সহযোগিতায় সিটিসেল কার্যালয়ে অভিযান চালায় বিটিআরসি। সেখানেই বেরিয়ে আসে অবৈধ ভিওআইপি ব্যবসার যাবতীয় সূত্র।
সূত্র জানায়, ২০০০ সাল থেকে অবৈধ ভিওআইপি বাণিজ্য শুরু করে সিটিসেল। তবে তাদের ব্যবসার পালে হাওয়া লাগে ২০০৩ সালে। তৎকালীন জোট সরকারের আমলে এক রকম উন্মুক্তভাবে অবৈধ ভিওআইপি বাণিজ্য করে তারা। ফলে মোবাইল ফোনের গ্রাহক কম থাকলেও তাদের ব্যবসায় কোনো কমতি ছিল না।
বিটিআরসির একটি সূত্র জানায়, ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত গড়ে প্রতি মাসে অবৈধ ভিওআইপির মাধ্যমে সিটিসেল আয় করেছে ২৬ কোটি টাকা। সে হিসাবে চার বছরে তাদের মোট অবৈধ উপার্জন ১ হাজার ২৪৮ কোটি টাকা।
প্রতিবেদনটি বিস্তারিত পড়তে চাইলে ভিজিট করুন নিচের লিংকটি:
Click This Link
সিটিসেলের হাজার কোটি টাকার অবৈধ ভিওআইপি ব্যবসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।