সফি সামিকে আর ‘স্যার’ ডাকবো না
অত্যন্ত অমায়িক ও মিষ্টভাষী এই লোকটিকে কাছে থেকে দেখার অনেক সুযোগ হয়েছিলো অনেক বার। মনে পড়ে গত কয়েকমাসে বেশ কয়েকবার সকালে গিয়ে হাজির হয়েছি তার বাসায়। কোন ব্যক্তিগত প্রয়োজনে নয়। বিভিন্ন প্রতিবেদন প্রস্তুতের জন্য তথ্য সংগ্রহ করেছি তার কাছ থেকে। তার ড্রয়িং বা ডাইনিং রুমে বসে গল্প করেছি ঘন্টার পর ঘন্টা। তার কর্মকান্ড দেখে সম্মান জানাতে বার বার স্যার ডেকেছি তাকে।
স্যার ডাকার ব্যাপারে একটি নিয়ম মানি আমি। যেই লোকটিকে প্রচন্ড সম্মান জানাতে ইচ্ছা করে, তাকেই সাধারনত স্যার ডাকি। সফি সামিকেও নিয়ে গিয়েছিলাম সেই কাতারে। প্রচন্ড সম্মানের জায়গায়। ১৫ মে সাপ্তাহিক ২০০০ এর জন্মদিনে এসেছিলেন তিনি। অনেকক্ষন থেকেছেন, মজা করেছেন। আমরাও তার সঙ্গ উপভোগ করেছি।
কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। তারপর পরই আসলো সিআরপি’র ঘটনা। নিজস্ব সম্পাদকীয় নীতি অনুযায়ী আগালো সাপ্তাহিক ২০০০। অপরাধী কাউকেই ছাড় দেয়া হবে না। মিটিংয়ে সিদ্ধান্ত হলো সিআরপি নিয়ে লেখার। দ্বায়িত্ব পেলো সহকর্মী কনক বড়–য়া। একটা’র পর একটা ঘটনা কনক তুলে ধরলো তার প্রতিবেদনে। আমাদের সম্পাদক গোলাম মোর্তোজাও অকপটে লিখলেন সিআরপি নিয়ে, সফি সামি’র সমালোচনা করলেন সুস্পষ্ট এবং গোছালোভাবে।
যাইহোক, সফি সামি’র প্রতি সেই শ্রদ্ধা এখন আর অনুভব করি না। বরং কোথাও একটা কাঁটার খোঁচা অনুভব করি। এই লোকটাকে কতই না সম্মান দেখিয়েছি। অথচ এখন মনে হচ্ছে সেও একজন রাজনীতিবিদ, অন্তত্ব বাবরদের চেয়ে কোন অংশে কম নয় সে। ধিব্কার সফি সামিকে, আর কখনো ‘স্যার’ ডাকবো না তাকে...
সিআরপি নিয়ে সাপ্তাহিক ২০০০ এর ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মোর্তজা’র লেখাটি পড়তে পারেন নিচের লিংকে গিয়ে:
Click This Link
সিআরপি নিয়ে আমার সমকর্মী কনক বড়–য়া’র অনুসন্ধানী প্রতিবেদনটি পড়তে পারেন নিচের লিংকে গিয়ে:
Click This Link
ছবিঃ সফি সামির সঙ্গে আমি
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।