বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

এই দেশ কি ভারতের প্রদেশ নাকি পাকিস্তানের ছোট ভাই? 
২৬ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
একটার পর একটা খাত চলে যাচ্ছে ভারতের দখলে। কিশোর বয়সে চালানো জাপানের হোন্ডা মটরসাইকেল এখন আর চলে না রাস্তায়। তার জায়গায় ভারতের নানা রং চংয়েংর মটর সাইকেলে রাস্তা সয়লাব। ইলিশ মাছ খাইবা ইন্ডিয়ার চেয়ে বেশি দামে। যেন ওইখানে আব্বারা বইস্যা আছে, আমাদের ইলিশ তাদের কাছে কম দামে বেচতে হবে আর একই ইলিশ আমরা কিনবো চারগুন দামে।
কসমেটিকস কিনবাতো সবই ইন্ডিয়ান।
ভোক্তা বাজার দখলের পর এখন চলছে কোম্পানি দখল। যার পরবর্তী শিকার হতে চলেছে বিটিটিবি। প্রাইভেট কোম্পানি করা হবে বিটিটিবিকে। তারপর তার শেয়ার ছাড়া হবে স্টক মার্কেটে। পাবলিক প্রাইমারি শেয়ার কনবো। দিন কয়েক পর শেয়ার দাম বাড়বে। লাভের আশায় পাবলিক শেয়ার বেচা শুরু করবো। সেই সুযোগে ভারতের প্রতিষ্ঠান সেকেন্ডারি শেয়ার কিনে নেবে বিটিটিবি'র। ফলাফল অল্পদিনের মধ্যেই একটি রাস্ট্রীয় প্রতিষ্ঠান পরিনত হবে ভারতীয় প্রতিষ্ঠানে। কি চমৎকার সাজানো গেইম!!!
অনেকদিন থেকে স্বপ্ন দেখি এই দেশেও একজন মাহাথির মোহাম্মদ তৈরি হবে। বার কয়েক মালয়শিয়া যাওয়ায় একজন মাহাথিরকে এই দেশের প্রধান হিসেবে দেখার আকাংখা আরো বেড়েছে। কিন্তু কোথায় কি?
এই দেশে মাহাথির মোহাম্মদ কেউ হইতে চায় না। বরং নতুন নেতাদের মধ্যে পারভেজ মোশাররফ হওয়ার আকাংখাই যেন বেশি দেখতাছি। দেশের সব বাজার দিচ্ছে ভারতকে আর রাষ্ট্র চালাতে ফলো করছে পাকিস্তানকে। যেটুকু বাকি আছে তা আবার চলে বিশ্বব্যাংকের প্রিসক্রিপশনে। কি যে হবে, কিছুই বুঝি না ...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রদেশ, প্রদেশ, প্রদেশ, প্রদেশ প্রদেশ প্রদেশ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, আমার দিনকাল বিভাগে ।
রাসেল ( ........) বলেছেন:
হ ভাই কসমেটিকস আর ডাল গমের বাজার হইছে ভারতের আর জ্যাম জেলী আচার আইতাছে পাকিস্তান থেকে- সুই সেলাই ম্যাশিন থেকে শুরু করে জেনারেটর পর্যন্ত চীন থেকে আসে- তবে প্রতিবেশীদের নাম শুনলেই ভালো লাগে-
কোপা সামছু বলেছেন:
আমাদের নীতি পরিবর্তন করলে কিন্তু দাদা দের খপ্পর থেকে মুক্তি পেতে পারি....
মো. আরাফাতুল ইসলাম বলেছেন:
তিমুর @ দেশের অবস্থা দেখে হতাশ হচ্ছি। হ্যাঁ ২০০০ এ আছি।
মো. আরাফাতুল ইসলাম বলেছেন:
রাসেল @ প্রতিবেশীদের নাম ভালো কামে শুনলে ভালো লাগে। কিন্তু হ্যারাতো আমাগো চুইস্যা খাইবার চায়। এই আচরনতো ভালো লাগে না।
দিগন্ত বলেছেন:
খুবই বাস্তব সত্য লিখেছেন ভাই, ভারতীয় হিসাবে আপনাদের সমবেদনা জানাই। তবে কারণটা অনেক গভীরে ... সেটা নিয়ে কিছু আলোকপাত করুন।
মো. আরাফাতুল ইসলাম বলেছেন:
দিগন্ত @ সমবেদনা'র জন্য ধন্যবাদ। আপনার দেশের নীতিনির্ধারকরা এমন করছে কেন বলেনতো ?
দিগন্ত বলেছেন:
"আপনার দেশের নীতিনির্ধারকরা এমন করছে কেন বলেনতো ?" - আমাদের দেশও গরিব দেশ, অধিকাংশ মানুষ আপনাদের দেশের মতই গরিব। আমাদের নীতি-নির্ধারকরা যদি সব দেশের কথা ভেবে নীতি বানাতে শুরু করেন তাহলে দুদিনে দেশ উচ্ছন্নে যাবে। আপনি বরং ভাবুন আপনাদের দেশে ঠিক কি কি করলে উন্নতি হওয়া সম্ভব। এটা অনেকটা ক্লাসে পাশ করার তাগিদের মত, পাশের ছেলের টুকে হলেও করতেই হবে।
মো. আরাফাতুল ইসলাম বলেছেন:
দিগন্ত @ আপনি বোধহয় কোলকাতায় থাকেন। আমার মনে হয় কলকাতায় বিভাজনটা অনেক বেশি। সেখানে যেমন হোটেল হায়াত আছে, বড় লোকদের প্রসাদপম অট্টালিকা আছে তেমনি ফটুপাতে ঘুমানো মানুষেরও অভাব নেই। আমি সব দেশকে ভাবার কথা বলছি না। বলছি আপনাদের অ্যাটাকিং পলিসির কথা। আপনার দেশ নেপালকে সেলস সেন্টার বানিয়েছে। এখন বাংলাদেশকে বানাতে চায়। আমি এই প্রক্রিয়ার বিরোধী। আমরা চাইনা অন্য দেশের সেলস সেন্টার হতে। যদি পারস্পরিক সহায়তার ব্যাপার হয় তাহলে আপত্তি নেই।
রাশেদ বলেছেন:
৫।"অনেকদিন থেকে স্বপ্ন দেখি এই দেশেও একজন মাহাথির মোহাম্মদ তৈরি হবে।"
হবে না কোনদিনও। সবাই আছে আখের গুছানোর তালে।
দিগন্ত বলেছেন:
আমি কোলকাতায় থাকি না, হায়দ্রাবাদে থাকি, তবে কোলকাতায় আমার বাড়ি আছে। যেটা বলছিলাম, ভারতে (বা সমগ্র দক্ষিণ এশিয়ায়) গরিব লোকের কোনো অভাব নেই, সেটা যেকোনো প্রান্তেই হোক।"আপনার দেশ নেপালকে সেলস সেন্টার বানিয়েছে। এখন বাংলাদেশকে বানাতে চায়। " - সেলস সেন্টার বলতে কি বোঝেন বুঝলাম না। কারণ সেরকম ভাবলে আমরা সবাই পাশ্চাত্যের দেশগুলোকে সেলস সেন্টার বানিয়েছি - দক্ষিণ এশিয়া বলেন বা চিন, জাপান আর দক্ষিণ-পূর্ব এশিয়া। ঘটনা হচ্ছে, যদি আপনাদের দেশ আমাদের সেলস সেন্টার হয়, তাহলে আমাদের লাভ, এটা ঠিক কিনা বলুন? এবার আমাদের গরিব দেশের পলিসি এমনভাবেই তৈরী হওয়া উচিত, যাতে আমরা বাকি দেশগুলোকে আমাদের সেলস সেন্টারে পরিণত করতে পারি। এই নীতির কোনো বিকল্প নেই, সেটার সবচেয়ে ভাল সাম্প্রতিক উদাহরণ হল চিন, তার আগে দক্ষিণ-পূর্ব এশিয়া।
এবার বাংলাদেশ যদি সেটা না চায় তাহলে তাদের দেশের পলিসি নির্ধারকেরা ভেবে বের করবে কিভাবে সেটা এড়িয়ে যাওয়া যায়। আপনি কিছু প্রস্তাব দিন না। গ্লোবালাইজেশনের যুগে এর কোনো বিকল্প নেই।
মো. আরাফাতুল ইসলাম বলেছেন:
রাশেদ @ আপনি ঠিক বলেছেন


















আপনি কী ২০০০ এ আছেন?