বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

গ্রামীণফোন ৫৫ এমবিপিএস ব্যান্ডউইডথ দিয়ে ২৬ লাখ লোককে ইন্টারনেট সেবা দেয়। এত কম ব্যান্ডউইডথ দিয়ে এত বেশি লোককে সংযোগ দিলে সার্ভিস ভালো হবে কিভাবে ???

১৮ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৩৭

শেয়ারঃ
0 0 0

সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইডথ ডিস্ট্রিবিউশন লগ বুক ঘাটতে ঘাটতে একটা মজার তথ্য পেলাম। সেখানে আছে গ্রামীণফোন বিটিটিবি'র কাছ থেকে ৫৫ এমবিপিএস ব্যান্ডউইডথ নিয়েছে। সাবমেরিন ক্যাবল সংযোগ থেকে নেয়া এই ব্যান্ডউইডথ দিয়ে তারা সারা দেশে ইন্টারনেট সেবা দিয়ে থাকে।

অবাক করা ব্যাপার হচ্ছে, ৩৬ কেবিপিএস করে পার ইউজার কে দিলেও এই ব্যান্ডউইডথ দিয়ে দুই লাখ গ্রাহককেও নিয়মিত ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে না। সেখানে ইউজার হচ্ছে ২৬ লাখ। তাহলে কিভাবে তারা ভাল ইন্টারনেট সেবা দিবে?

আসল ঘটনা অন্যজায়গায়। কিছুদিন আগে সরকার ভিওআইপি পলিসি প্রনয়ন কালে সিদ্ধান্ত নিয়েছিলো শুধুমাত্র আইএসপিদের ভিওআইপি লাইসেন্স দেয়া হবে। তখন বেশিরভাগ মোবাইল অপারেটরই নিজেদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে দেখাতে অপ্রান চেষ্টা করেছে। যার ফলে এত বিজ্ঞাপন এত ইন্টারনেট সেবা ??? (ক্লোজআপহাসি)

গ্রামীণফোনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ওয়াইম্যাক্স নেটওয়ার্কের লাইসেন্স নেয়া। ইন্টারনেট সেবা দিলে ওয়াইম্যাক্স লাইসেন্স পাওয়া সহজ হবে- সেই চিন্তাও তাদের মধ্যে আছে। কিন্তু এত সহজে সেটা বোধহয় সম্ভব হবে না।

আমাকে একটেলের এক কর্মকর্তা কিছুদিন আগে জানিয়েছিলো, মোবাইল অপারেটরদের কাছে প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে ভয়েস সেবা। কারন ৯০% এর বেশি রেভিনিউ আসে ভয়েস থেকে আর বাকিটা ইন্টারনেট আর কনটেন্ট প্রোভাইডারদের কাছ থেকে। সুতরাং ইন্টারনেট আমাদের কাছে গুরুত্বপুর্ন নয়। এটা একটা অ্যাডিশনাল সার্ভিস।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪২
রাশেদ বলেছেন: ওয়াইম্যাক্স টা কি বুঝাবেন?

শেরাটনে বইসা ডিস্কাস করি এই বিষয়ে, চলেন, কি বলেন?
৩. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ১:১৫
নাজিরুল হক বলেছেন: ভাল তত্ব। চিন্তায় পরে গেলাম।
৪. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ১:৪৬
তানভীর মোর্শেদ বলেছেন: রক্তচোষার দল, নব্য উপনেবেশিক ...
৫. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ২:০৪
ঘোড়ার ডিম বলেছেন: হে হে গ্রামীনের ইন্টারনেটের রহস্য বুঝা গেল।
৬. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ২:১০
রাশেদ বলেছেন: আপ্নে দেখি আরেক কৌশিক। একটু খেপাইলেই পুস্ট মুইছা দেন। কামডা ভালা করেন নাই।

শেরাটনের পোস্টটা অনেক কামের ছিল।
৭. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ২:১১
অমিত বলেছেন: পনে বলছেন 'সাবমেরিন ক্যাবল সংযোগ থেকে নেয়া এই ব্যান্ডউইডথ দিয়ে তারা সারা দেশে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। '

তার মানে হইলো গ্রামীন যেই ইজিপিআরএস কানেকশন দেয় সেইটা তারা সাবমেরিন কেবল থিকা যেই ব্যান্ডউইডথ পায় সেইটা ব্যবহার কইরা দেয় ।

আমারে এখন বলেন, সাবমেরিন কেবলের ব্যান্ডউইডথের সাথে মোবাইল অপারেটরদের ইজিপিআরএস/ইসিএসডি সার্ভিসের সম্পর্ক কি ? টেকনিকালি বুঝায় বলেন ব্যাপারটা । ৫ বছরের আইটি সাংবাদিকতার আলোকে এইটা বুঝায়া বলেন ।

আপনে গ্রামীনের টাকা মাইরা দিয়ার পরও গ্রামীনের সার্ভিসের গীবত গাইতেছেন কিনা সেইটা সবাই জানতে ইচ্ছুক ।
৮. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ২:১২
অমিত বলেছেন: প্রশ্ন করেছেন- হাসিব
প্রশ্ন প্রকাশে সাহায্যে- এ-টিম
৯. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ২:৪২
জল রঙ বলেছেন: আমি তো ভাল স্পীড পাচ্ছি ।
১০. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:১৯
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: রাশেদ @ ওয়াইম্যাক্স কি জানার জন্য এই লিংক ভিজিট করুন: http://en.wikipedia.org/wiki/WiMAX

নাজিরুল @ এরা যে কতবড় হারামি সেটা চিন্তা করে বের করতে পারবেন না।
১১. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:২২
রামারাও সিদ্ধা বলেছেন: ভাল ইনফরমেশন দিলেন,
ধন্যবাদ
১২. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৩৫
আরণ্যক যাযাবর বলেছেন: ভাইজান, শুনেন ৫৫ এমবিপিএস খুব ছোট অ্যামাউন্ট। তয় এর থাইকা পিক যদি ৩৬ এমবিপিএসও পাওন যায়, তা দিয়া একই সময়ে ৩৬ কেবিপিএস এর ১০০০ জনরে সার্ভিস দেওন যাইবো।

২৬ লাখ লুক তো আর একসাথে আইসা হাজির হইতাসেনা সার্ভিস এর জন্যে।
টাইম শেয়ারিং প্রোসেস এইটা। ১০০১ জন একই মুহূর্তে সার্ভিস চাইলে একজনরে ফিরায় দেওন হইবো।


তয়, সত্যি পরিমাণ অনেক কম,
এইটা গ্রামীণের দুষ না, বিটিটিবি র ইনফ্রাস্ট্রাকচার এর সমস্যা।

গ্রামীণের বিলও দিবেন না (আপনার পুরান পুস্ট দ্রষ্টব্য), আবার গীবতও করবেন, সেইটা কেমুন কতা, হাবীব ভাই?
১৩. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৬
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: আরন্যক @ গ্রামীণফোনের অনেক ইউজারই আছে যারা পোস্টপেইড ইন্টারনেট মানে পি-২ ব্যবহার করে। তাদের অধিকার আছে যেকোন সময় ইন্টারনেট ব্রাউজ করার। আপনার মন্তব্য সত্যি হলে গ্রামীণফোন গ্রাহকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
আর ২৬ লাখ গ্রাহক একসাথে ইন্টারনেট চেক করে না এটা ঠিক হতে পারে। কিন্তু এই গ্রাহকের ১০ ভাগও কি বিভিন্ন এলাকা থেকে প্রায় একই সাথে ইন্টারনেটে ঢোকার চেষ্টা করে না? যদি করে থাকে তাহলেও তো গ্রামীনের পক্ষে সার্ভিস দেয়া সম্ভব নয়।

আরকেটি বিষয় হচ্ছে এখানে বিটিটিবি'র তেমন একটা দোষ নেই। কারন বিটিটিবি'র কাছে আপনি যে ডিমান্ড করবেন সেই ডিমান্ড অনুযায়ী বিটিটিবি ব্যান্ডউইডথ বরাদ্দ দিবে। গ্রামীনফোন বিটিটিবি'র কাছে চেয়েছে ৫৫ এমবিপিএস। এখন সেখানে বিটিটিবি নিশ্চয়ই তাদেরকে ৫৫ এমবিপিএস এর বেশি ব্যান্ডউইডথ দিয়ে দিবে না। আমি বর্তমানে ব্যান্ডউইডথ এর যে নতুন চাহিদা আছে সেই লিস্টও দেখেছি। সেখানে গ্রামীণফোন নতুন করে কোন চাহিদা দেয়নি। সুতরাং এখানে বিটিটিবি'র ইনফ্রাস্টাকচার নিয়ে যে এথা বলছেন সেটা ভুল।
১৪. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৮
ডঃ আইজউদ্দিন বলেছেন: বাংলাদেশে ২৬ লাখ ইন্টারনেট ইউজার আছে? আপনার এটার সোর্স কি?
১৫. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:১৩
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: আইজউদ্দিন @ এটা আমার কথা নয়। গ্রামীণফোনের দাবি। তাদের বিভিন্ন বিজ্ঞাপনে এটা তারা লিখে থাকে।

আমার জানামতে বাংলাদেশে নিয়মিত ইন্টারনেট ইউজার ৩ লাখ (বিভিন্ন আইএসপি'র দেয়া পরিসংখ্যান অনুযায়ী) এর কিছু বেশি। কিন্তু গ্রামীণফোনের হিসেবের সাথে মিলাতে গেলে সংখ্যাতো অনেক হয়ে যায়। আপনিও একটু খোঁজ খবর নিয়ে দেখুন। গ্রামীণফোন সত্য বলছে নাকি মিথ্যা বলছে ...
১৬. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:১৬
নিন্দুক বলেছেন: আরণ্যক

ধন্যবাদ টেকনিকাল পয়েন্ট গুলো ধরিয়ে দেবার জন্য। এখানে বলা দরকার মোবাইলএ কিন্তু সবাই একি রিসিভারের থেকে সুবিধা নেয়না। এলাকা গুলোকে ছোট ছোট এলাকায় (সেল/কোষ) ভাগ করে নেয়া হয়। এজন্য একে সেল ফোনও বলা হয়। এতে করে ওনেক লোককে সারভিস দেয়া সম্ভব হয়।

বিটিটিবি ব্যন্ডউইথ বাড়ালে সারভিস ভাল হবে। আমার দুঃখ্য এক জায়গায়। লোকে কথা বলে যে পয়সা দেয় তের ৯০% চলে যায় বিদিশে। পত্রিকা গুলো এদ এর জন্য এসব প্রকাশ করে না। সব কলকারখানা বন্ধ হ্য় আর নিত্য নতুন মার্কেট হচ্ছে। গরীব দেশ আরো গরীব হচ্ছে।
১৭. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:২১
হিজিবিজি হিজিবিজি বলেছেন: গুড পোষ্ট আরাফাতুল ইসলাম। জানা ছিলো না।


তর্ক করতে করতে বাঙালির অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। যেটা বুঝে সেটা নিয়েও লাফায়, যেটা বুঝে না সেটা নিয়েও লাফায়। সার্ভিস প্রোভাইডারদের ব্যান্ডউইথের আলাপে ইজিপিআরএস/ইসিএসডি সার্ভিসের নিয়ে জ্ঞানী(!) জ্ঞানী(!!) ভাষন রাখতে যাচ্ছে কেন বুঝলাম না।


আজিব!....
১৮. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:২২
হিজিবিজি হিজিবিজি বলেছেন: সংশোধন: সার্ভিস প্রোভাইডারদের ব্যান্ডউইথের = সার্ভিস প্রোভাইডারদের ব্যাকবোনের সাথে
১৯. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:২৯
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: হিজিবিজি @ দিন কয়েক আগে আপনার এ সংক্রান্ত একটা পোস্ট দেখে খোঁজ খবর নিতে শুরু করেছিলাম আসল অবস্থা জানার জন্য। পরে এই বিষয়গুলো পেলাম এবং এখানে লিখলাম।
অবাক হচ্ছিলাম এই আলোচনায় অংশগ্রহনে আপনার দেরি দেখে।

আমি মোবাইল ফোনে মেইল চেক করার জন্য গ্রামীণফোন সংযোগ ব্যবহার করি। আর বাসার ডেস্কটপের জন্য প্রশিকার ব্রডব্যান্ড লাইন। ব্যাকআপ হিসেবে একটা টেলিটকের ইন্টারনেট এনাবল্ড সিমও আছে। সবগুলোতে একসাথে সমস্যা হতে দেখিনা তেমন একটা।
২০. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৫
আরণ্যক যাযাবর বলেছেন: "সুতরাং এখানে বিটিটিবি'র ইনফ্রাস্টাকচার নিয়ে যে এথা বলছেন সেটা ভুল।"

ছাগীয় স্টাইলে উপসংহার টেনে ফেললে তো আর কিছু বলার থাকেনা।

সাবমেরিন ক্যাবলের চ্যানেল ক্যাপাসিটি ১০ গিগা, সেইখানে বিটিটিবি এই মুহূর্তে ইউটিলাইজ করতেছে ৬২২ মেগা, বিভিন্ন প
২১. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৪৫
নাজিরুল হক বলেছেন: কে কি বলেছে সেটা নিয়ে মাথা ঘামিয়ে তর্ক করা আমার মনে হয় কোন লাভ হবে না।
একথা সত্য যে গ্রামীনের এই আনলিমিটেড ইন্টারনেট সার্ভিসের ফলে অনেকেই ইন্টারনেট ব্যাবহার করছে। আর একথাও সত্য যে তারা সবাই ভাল স্পিড পাচ্ছে না। তবে আমার ধারনা শহর কেন্দ্রীক এলাকাতে হয়তো ইউজার বেশী বলে স্পিড কম থাকে।

শেষ কথা, গ্রামীন ফোন যদি এভাবে নেট সার্ভিস দেয় তাহলে হয়তো অচিরেই গ্রাহক কমবে। তাদেরকে অবশ্যই সেবার মান বাড়াতে হবে।
২২. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৫৮
আশিক ইকবাল বলেছেন: আমিও গ্রমীনের পি-২ প‌্যাকেজ ব্যবহার করি। স্পীড পাই মাত্র ২/৩ কেবিপিএস। অথচ তারা বিজ্ঞাপনে বলে প্রচুর স্পীড। আসলে সবই ক্রেতা আকর্শনের চেষ্টা ছাড়া আর কিছুই না।
২৩. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:০৯
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: আরন্যক @ সন্দেহ নেই আপনারা অতি জ্ঞানী মানুষ। আপনি বোধহয় এটাও জানেন যে, সাবমেরিন ক্যাবলের ইউটিলাইজেশন যত বাড়বে এর খরচও তত বাড়বে। কারন গড় হিসেবে ৬২২ এমবিপিএস এর জন্য প্রতিমাসে খরচ হয় প্রায় ২২ হাজার ইউএস ডলার। এখন বাজারে যদি ডিমান্ড না থাকে তাহলে পুরো সাবমেরিন ক্যাবল ক্যাপাসিটি অন করে দিয়ে সরকার বছর বছর গচ্চা দেবে কেন। আগে দেশের ব্যবসায়ী, অপারেটর, পিএসটিএন বা আইএসপিদের বলুন ডিমান্ড তৈরি করতে। ডিমান্ড তৈরি হলে বিটিটিবিও পারবে সেই ডিমান্ড ফুল ফিল করতে।

আপনারা অতি জ্ঞানীরা সব সময় চেষ্টা করেন বিটিটিবি'র উপর দোষ চাপিয়ে নিজেদের পিঠ খালি করতে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানতো যা বলবেন তাই সহ্য করবে। আপনাদের আসলে কোন দেশপ্রেম নেই। এজন্য বিদেশীদের দালালি করে পকেট ভারি করতে ব্যস্ত সবসময়। একটু দেশের দিকেও তাকান ভাই।
এরকম ইঙ্গিতপুর্নভাবে দেশের এবং এই দেশের সাংবাদিকদের অপর্যস্ত করে আপনার তেমন একটা লাভ হবে বলে মনে হয়না। আরে ভাই আমরাতো তাও নিজের চেহারা দেখিয়ে, পরিচয় দিয়ে কথা বলার সাহস রাখি। আপনারতো সেই নুন্যতম সাহসটাও নেই। নিজের কেচোর গর্তে লুকিয়ে সাপের মতো ফোঁস ফাস করতে পারেন শুধু ...
২৫. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৪০
মামু বলেছেন: গ্রামীন তো মোবাইল ব্যবসার আড়ালে ভয়েসের ব্যবসা করে, তার প্রমান Rangs ভবন ভাংঙ্গার পর বুঝা গেল। রাতারাতি সকরারের ভয়েজ কল বেড়ে গেল।
২৬. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:০৬
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: মামু @ আপনার কথায় যুক্তি আছে।
২৭. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৪২
মামু বলেছেন: গ্রামীন হইল রক্তচোষা জোক, এইটারে যেখানে পাইবেন বাইরাইয়া মাইরা ফ্যালবেন।
ঝামেলা শেষ।
২৮. ১৯ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:১৪
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: দুঃখিত আইজউদ্দিন, আপনার অতি গুরুত্বপুর্ন মন্তব্যগুলো আমার ব্লগে ধারন করতে পারছি না। এইজন্য আপনাকে আমার ব্লগ থেকে বিদায় করে দিলাম।
২৯. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ৯:১২
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: গ্রামীণফোন বাংলাদেশে এসেছে ব্যবসা করার জন্য এবং তাদের টার্গেট শুধু ব্যবসা। তারা যা কিছু করে সেটা শতভাগ ব্যবসা করার জন্য। আর মাঝে মাঝে এক বা দুই কোটি টাকা দান খয়রাত করে মহৎ হওয়ার চেষ্টা করে।
আর আমাদের কিছু বঙ্গ সন্তান তাদের ওখানে অধিক বেতনে চাকরি করতে গিয়ে দেশকে এখন আর দেশ মনে হয় না। দেশের প্রতিষ্ঠান বিটিটিবি হচ্ছে তাগোর চোখের বিষ। কারন বিটিটিবি'র কাছ থেকে সাবমেরিন ক্যাবলের দ্বায়িত্ব নিতে পারলে তাদের ব্যবসা আরো জমজমাট হবে। আরে এই দেশতো তগ জন্ম দিছে, এই দেশের বাতাস খাইয়্যাই তো এতবড় হইছিস, দেশরে ভালোবাস ... আর কিছু না পারিস অন্তত্ব্য গ্রামীণফোনের পলিসিটা এমনভাবে কর যাতে দেশের মানুষই লাভবান হয়। নাকি সাদারা তোগোরে পলিসি মেকিংয়ে ঢুকতে দেয়না ...
৩০. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ৯:২৮
শুভ কিবরিয়া বলেছেন: আরাফাত @ গ্রামীণফোনের বিরুদ্ধেতো অনেক লিখেছো। পত্রিকার পাতার পাশাপাশি ব্লগিংও করতাছো। তোমার কারনে সাপ্তাহিক ২০০০ এখন আর গ্রামীণফোনের বিজ্ঞাপন পায় না। অবশ্য সেটা নিয়ে সাপ্তাহিক ২০০০ চিন্তিতও নয়।
যাই হোক, যুদ্ধ চালিয়ে যাও শেষ পর্যন্ত। এদের একটা বিহিত করতে হবে। ইনশাল্লাহ তুমি পারবা।
আর ভালো পোস্টের জন্য ৫ দিলাম।
৩১. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৩১
রামারাও সিদ্ধা বলেছেন: আচ্ছা সবাই কেন এত সহজ একটা বিষয়কে প্যাচাচ্ছে কেন?
আমি নতুন বলে বুঝি না, না অন্য কোন কারন?
৩২. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৩৬
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: রামারাও @ এই ব্লগে নতুন বলে হয়তো বুঝতে পারছেন না। এখানে অনেকেই আছে, যাদের ব্লগিং ছাড়া অন্য কোন কাজ নেই। ফলে তারা একেকটি বিষয় পেলে প্যাচাতেই থাকে। এমন পেচানো পেচায় যে গিট্টু লেগে যায় এবং ক্ষান্ত দেয়।
যাইহোক আমার ব্লগে আপানকে স্বাগতম।
৩৩. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ১০:১৭
অশ্রু বলেছেন: আইজুদ্দিনকে ব্যান করার জন্য ৫ দিলাম
৩৪. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫১
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: কিবরিয়া ভাই@ আপনাকে ধন্যবাদ।
৩৫. ২০ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৩৯
জেনারেল বলেছেন: ভাল পোষ্ট,
ধন্যবাদ
৩৬. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৪
েকািটপতী বলেছেন: Jei beta ei post likhse.. she ekta raam bhodai chhara r kichhu na.. Grameenphone tader nijeder employeer jonno 512 mb er dedicated internet use kore.. olpo bidda jemon bhoyonkori thik temni olpo information er basis e kono comment korao bhoyonkori.. BTTB theke GP connection nite baddho na hoile GP bttb kas theke kisui nitona.. r singtel mango telecome shobai bttb ter through tei connection diye thake.. GP er nijessho back up internet service o achhe....bttb er link 2 din porpori to churi hoi.. tokhon back up theke service chalano hoi.. r voice revenue 2007 er por theke ekdomi kome gechhe.. GP er main revenue ekhon data service... GP er revenue porte chaile nicher link e jete paren.. r eishob vodai marka info diye public bivranto korben na...

http://www.telenor.com/press/articles/20061205

 

মোট সময় লেগেছে ৩.০৩৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনার জগতে নিজেকে নিয়ে যাই অনেক উপরে। পেশায় সাংবাদিক, আছি ইউরোপে। মাঝে মাঝে ঘৃনা হয় এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ