বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

খোদা হাফেজ মামা... আল্লাহ আপনাকে বেহেস্ত নসিব করুক...
১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৯
শুকরিয়া। আমার মামার নাম। বাবা বলত ধর্মীয় দিক বিবেচনায় এনে নানা নাকি আমার সব মামা'র নাম ঠিক করেছেন। এজন্য এমন নাম। ছোটবেলায় শুকরিয়া মামা'র সাথে তেমন একটা দেখা হতো না। কারন মামা সৌদি আরবে থাকতো। সেখানে ট্যাক্সিক্যাব চালাতো।
আমার অন্যান্য মামাদের চেয়ে শুকরিয়া মামা একটু দুর্বল ছিলো। বেশ কয়েক বছর বিদেশ থাকলেও টাকা পয়সা তেমন একটা উপার্জন করতে পারেনি। বরং সেখানে দুর্ঘটনার শিকার হয়ে লাইসেন্স হারিয়ে ছিলো। তারপর মাস ছয়েক সৌদি আরবের হাসপাতালে কাটিয়ে দেশে চলে আসে।
একসময় মামা দেশে ফিরে আসে। চট্টগ্রাম এলাকায় কাঠের ব্যবসা শুরু করে। আমাকে প্রচন্ড ভালবাসতো মামা। মনে পড়ে আট থেকে দশ বছর আগে মামাকে বলেছিলাম, মামা ঢাকায় চলো। আমার বাবাকে বললে তোমার জন্য একটা চাকরি জোগাড় করা যাবে। মামা জবাবে বলেছিলো, কারো কাছে মাথা নিচু করতে চাই না মামা। নিজের চেষ্টাতেই উঠে দাড়াবো ইনশাল্লাহ।
মামা উঠে দাড়ানোর জন্য আপ্রান চেষ্টা করেছে। কাঠের ব্যবসা করেছে। পাহাড় লিজ নিয়ে সেখানে বিভিন্ন ফলের বাগান করেছে। কিন্তু দুর্ভাগ্য কি পিছু ছাড়ে। মামার একটা মেয়ে মানে আমার মামাতো বোন জন্ম নিলো কিছুটা বিকলাঙ্গভাবে। শরীরের চেয়ে মাথা বেশ খানিকটা মোটা। শুরু হলো মামার নতুন আন্দোলন। সন্তানকে নিয়ে এই ডাক্তার সেই ডাক্তার করে কাটিয়ে দিলো বেশ কয়েক মাস। ডাক্তার বললো অপারেশন করতে। কিন্তু রিস্ক আছে তাই সন্তানকে খোয়ানোর সাহস করেনি মামা।
মামা'র সাথে সর্বশেষ দেখা হয় মাস দুয়েক আগে। নানী অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। আমি আর মা দেখতে যাই। তখন মাকে জড়িয়ে ধরে অনেকক্ষন কেদেঁছিলো শুকরিয়া মামা। আমার সাথেও কথা হয় মামা'র। কয়েকটি বিষয়ে রিপোর্ট করার অনুরোধ করে। আমিও মামাকে আসস্ত করি।
তারপর আরো কয়েকবার কথা হয়েছে মামা'র সাথে। কিন্তু সেগুলো এখন অতিত। মামা আর কথা বলবে না আমার সাথে। আজ সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে আমার শুকরিয়া মামা (ইন্নানিল্লাহে ... রাজিউন)। অক্লান্ত পরিশ্রম করে নিজের পায়ে দাড়নো'র প্রত্যয় ছিলো তার। কিন্তু একটা রোড এক্সিডেন্টে সবকিছু শেষ।
মামা আমার এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের লাশ ঘরে। কাল পোস্টমর্টেম হবার পরে মামাকে শুইয়ে দেয়া হয়ে শেষ শয্যায়। বিদায় মামা, আল্লাহ তোমাকে বেহেস্ত নসিব করুক ...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মামা, মামা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রচেত্য বলেছেন:
তাঁর সমস্ত ভূলত্রুটি আল্লাহ মাফ করে বেহেস্ত নসিব করুন,এই প্রার্থনাই করি
মাহমুদউল্লাহ বলেছেন:
আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন আর উনার পরিবারকে শক্তি দিন।
মানবী বলেছেন:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহেরাজে'উন... মহান আল্লাহ্ আপনার মামা'র আত্মার শান্তি দিন, আপনাদের সকলের সহায় হউন। সমবেদনা ওনার পরিবারের জন্য।মো. আরাফাতুল ইসলাম, আপনি এখন সম্পূর্ণ সুস্থ আশা করি। ভালো থাকুন।
অজানা অচেনা বলেছেন:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহেরাজে'উন... মহান আল্লাহ্ আপনার মামাকে বেহেশত নসীব করুন, সমবেদনা ওনার পরিবারের জন্য।আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত রাখেন।আমীন।
ফজল বলেছেন:
আল্লাহ্ আপনার মামার জীবনে সকল ভাল কাজ কবুল করুন। এবং মন্দ কাজের বিনিময় ভাল কাজ দিয়ে করে দিন। তাকে জান্নাত নসীব করুন। লেখাটা পড়ে ইমোশনাল হয়ে গেলাম।
শুভ কিবরিয়া বলেছেন:
মর্মান্তিক ঘটনা। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।
মো. আরাফাতুল ইসলাম বলেছেন:
মানবী@ আমি ভাল আছি এবং সুস্থ আছি। দোয়া করবেন ...
মো. আরাফাতুল ইসলাম বলেছেন:
মামাকে আজ সন্ধ্যায় কবর দেয়া হয়েছে। দুর্ঘটনা ঘটানোর দায়ে পুলিশ নাকি একজনকে গ্রেফতার করেছে। গাড়ীটিকেও আটক করা হয়েছে। মামার জানাজায় অনেক লোক হাজির হয়েছিলো। সারা এলাকার মানুষ কান্না কাটি করেছে। একদিন আগেও এলাকার মসজিদে ইমামতি করে যাওয়া মানুষটি ফিরেছে লাশ হয়ে। মেনে নেয়া কষ্টকর।
খুব খারাপ লাগছে তার ছেলে মেয়ে দুটি'র জন্য। ওদের এখনো বোঝার বয়স হয়নি যে তাদের বাবা মারা গেছে। আল্লাহ শুকরিয়া মামা'র সন্তান দুটিকে সুস্থ ও ভাল রাখুক ...
আমি কে বলেছেন:
দোয়া রইল তাঁর জন্য।
ফজল বলেছেন:
দোয়া রইলো। আল্লাহ উনার বেহেশত নসীব করুন।
চতুরভূজ বলেছেন:
আল্লাহ উনার বেহেশত নসীব করুন
মো. আরাফাতুল ইসলাম বলেছেন:
আল্লাহ আমার মামাকে বেহেস্ত নসিব করুক। ধন্যবাদ সবাইকে ...
অমি আজাদ বলেছেন:
আপনার মামা বেহেস্তে যাবেই.... আমরা উনার জন্য দো'য়া করবো...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















