বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

"লিজা আমাকে কোলে করে নিয়ে চলো, দোকান থেকে বাবাকে নিয়ে আসি ...। বাবাকে কে বকেছে ?

২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৯

শেয়ারঃ
0 0 0

"বাসায় এতো লোক আসে কিন্তু বাবা আসে না কেন? এত খাবার দাবার কিন্তু বাবা কই? বাবা খাবে না ...
লিজা আমাকে কোলে করে নিয়ে চলো, দোকান থেকে বাবাকে নিয়ে আসি ... "
কথাগুলো আমার নয়। আমার ছোট্ট মামাত বোনের। যে এখনো বুঝতে পারছে না যে তার বাবা মারা গেছে। আর কোনদিন ফিরে আসবে না তার কাছে। আর কখনো তাকে নিয়ে ঘুরে বেড়াবে না পাহাড় থেকে পাহাড়ে, মাজার থেকে মাজারে ...

ছোট্ট মেয়েটির নাম ইথিলা। জন্ম হয়েছিলো মাথাটা একটু বড় নিয়ে। আমরা যাকে বলি শারিরিক প্রতিবন্ধী। শরীরের চেয়ে মাথা বড় হওয়ায় হাটতে পারে না সে। কতই বা বয়স? পাঁচ বা ছয় বছর।

ইথিলা'র পৃথিবী ছিলো তার বাবাকে ঘিরে। কখনো বাবার পিঠে কখনো কোলে কখনো কাধেঁ। এভাবেই কাটিয়েছে জন্মের পরে। বাবাই ছিলো তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। তার চালক, বাহক ...

আর তাই ইথিলা খুঁজে বেড়ায় তার বাবাকে। কিন্তু যে অনুষ্ঠান উপলক্ষে তার বাসায় এতো লোকজন, এত খাবার দাবার সেটা তার বাবাকে ঘিরে। সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যাওয়ার তিনদিন পরের ধর্মীয় অনুষ্ঠান সেটা।

ইথিলা খুজেঁ বেড়ায় তার বাবাকে। তার ধারনা কেউ হয়তো বাবাকে বকেছে। এজন্য রাস্তার মোড়ে'র দোকানে গিয়ে বসে আছে তার বাবা। বাবাকে আনতে হবে। বাবাকে নিয়ে অনেক খাবার খেতে হবে। কিন্তু কিভাবে? সেতো চলতে পারে না। আর তাই অনুরোধ করে নানা জনকে। একটু বাবা'র কাছে নিয়ে যেতে ...

ইথিলা'র বাবা আর ফিরে আসবে না। আকাশের তারা হয়ে গেছে সে। আর ইথিলা, সেতো জন্মেছেই রোগ নিয়ে। বাবাকে হারিয়ে সে এখন আরো অসহায়, অর্থহীন ...

ইথিলা'র বাবাকে নিয়ে পোস্টটি আছে এখানে

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইথিলাইথিলাইথিলাইথিলা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৮
মিরাজ বলেছেন: মন খারাপ করা লেখা।

ইথিলার জন্য রইল মমতা।

আরাফাতুল ইসলাম, আপনাদের দায়িত্ব এখন বেড়ে গেল।

প্লীজ ছোট্ট ইথিলার দিকে খেয়াল রাখবেন। ওর কষ্টের সাথে যেন আরো কষ্ট যোগ না হয়।
৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৯
ডাক্তার অব শিলাটাঈটিস বলেছেন: " আমার ছোট্ট খালাত বোনের। " আপনি না বলছিলেন আপনার মামা মারা গেচে?
৭. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২০
প্রাগৈতিহাসিক বলেছেন: বাইরে থেকে এসে ব্লগে ঢুকে শুধু খারাপ খবর পড়তে হচ্ছে। মনটা খুবই খারাপ হয়ে গেল।
১১. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৩
আরণ্যক যাযাবর বলেছেন: সমবেদনা জানাই, আপনার আত্মজন বিয়োগে।
বাচ্চাটাও মানুষ হোক- প্রার্থনা করি।
১২. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪২
শুধুই পাঠক বলেছেন: গত সপ্তাহে মামা, এই সপ্তাহে খালু মারা গেলেন। খুব দুঃখজনক।
১৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৩
গোলাপি বলেছেন: মন খারাপ হয়ে গেলো। অনেক আদর আর দোয়া রইলো ইথিলার জন্য। ও যেন আরো বড় হয়, আর দশটা সুস্থ মানুষের মতো বাঁচতে পারে।
১৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৬
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: ডাক্তার@শুধুই পাঠক@ টাইপ ভুল হয়েছে। ইথিলা আমার মামাত বোন। তার বাবা শুকরিয়া আমার মামা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত সপ্তাহে মারা গেছে আমার মামা ...
১৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪১
সিঁদুরে মেঘ বলেছেন: কোনো রকম সান্তনাই এর জন্য সান্তনা নয়।
১৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৩
গনডার বলেছেন: ডাকতার আইজু আসলেই একটা জিনিয়াস লুক, কেমন খপ কইরা ভুলডা ধর্ল।
১৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: আরাফাতুল , মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল ।
কি বলবো , বুঝতেও পারছি না , দোয়া থাকলো
১৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১২
ফারহান দাউদ বলেছেন: বাচ্চাটার জন্য মন খারাপ হয়ে গেল রে ভাই,বলার তেমন কিছু পাচ্ছিনা।
১৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
আমি বলেছেন: খারাপ লাগলো ...

২০. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
মাথামোটা বলেছেন: শুধু মামা না সবাই যাইব।
২১. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৫২
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: মিরাজ @ সাধ্যমত ইথিলা'র প্রতি খেয়াল রাখার চেষ্টা করবো ...
২৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৭
টুশকি বলেছেন: ভালো থাকুক ইথিলা
২৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩
মুক্ত বয়ান বলেছেন: এখন অবস্থা কি ইথিলার??
২৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
ফারা তন্বী বলেছেন: কি যে বোলবো!!!
২৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২২
কিরিটি রায় বলেছেন: ইথিলার সুস্থতার জন্য মনের গবীর থেকে প্রার্থনা।

বাকরুদ্ধকর আবেগ!!!

ইথিলার জন্য শুভ কামনা।
২৭. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৫
ফয়সল নোই বলেছেন: :(


ইথিলার জন্য শুভ কামনা।

 

মোট সময় লেগেছে ০.৯৪৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনার জগতে নিজেকে নিয়ে যাই অনেক উপরে। পেশায় সাংবাদিক, আছি ইউরোপে। মাঝে মাঝে ঘৃনা হয় এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ