বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

মৃত্যুর মুখে ওরা

২১ শে মে, ২০০৮ রাত ৯:২৪

শেয়ারঃ
0 0 0

চারদিকে সবুজ, মাঝখান দিয়ে বহমান ছোট-বড় নানান নদী। সবুজের মাঝে পাখির কলকাকলি। বাঁদরের লাফালাফি আর মাঝে মাঝে কোন হিংস্র জন্তুর গর্জন। বাংলাদেশের সুন্দরবন।

দাদাবাড়ীর কাছে হওয়ায় মাঝে মাঝেই যেতাম সুন্দরবনে। বালক বেলায় দাপিয়ে বেড়াতাম খালে, নদীতে। কখনো সাতঁরানো, কখনো মাছ ধরা আবার কখনো বা নৌকা চালানো। জীবনের বেশ খানিকটা সময় চলে গেছে সুন্দরবনের স্বরনখোলা রেঞ্জে।

সেই স্বরনখোলা রেঞ্জে গিয়েছিলাম গত ডিসেম্বরে। সাইক্লোন সিডরের পর। চেনা মুখগুলো অবাক হয়ে দেখছিলো আমাকে। সবার চোখে সাহায্যের আকুতি। জিজ্ঞাসা, কি করছো আমাদের জন্য? সঙ্গের বিদেশৗ ফটোগ্রাফার সাটার টিপে চলেছিলো অনবরত। ওর কাছে সেই দৃশ্য বড়ই অপরিচিত, বড়ই অচেনা।

জীবন যুদ্ধে বেঁচে যাওয়া সেই চোখগুলো এখনো তাড়িয়ে বেড়ায় আমাকে। একজন সাংবাদিক হিসেবে কিইবা করার ছিলো আমার। চোখে সামনে যা দেখেছি লিখে চলেছি। পরিচিতদের অনুরোধ করেছি ওদেরকে সাহায্যের জন্য। নিজে যতটুকু পেরেছি সাহায্য করেছি। স্মৃতিতে জমে থাকা ছোটবেলার ল্যান্ডস্কেপগুলোর সঙ্গে মেলানোর চেষ্টা করেছিলাম সিডর পরবর্তী স্বরনখোলাকে। কিন্তু ব্যর্থ আমি, কিছুর সঙ্গেই মিলছিলো না কিছু ...

সিডর পেরিয়েছে প্রায় পাঁচমাস। এবার অ্যাসাইনমেন্ট নার্গিস। গত দেড় সপ্তাহ ধরে কাজ করছি মিয়ানমার নিয়ে। মাঝে মাঝেই চোখে জল এসে যায় লিখতে গিয়ে। অনুভব করতে পারি দুর্গতদের কষ্ট, বেদনা আর বাঁচার আকুতি। কিন্তু কিইবা করার আছে আমার? ছক বাধাঁ সাংবাদিকতায় বন্দী আমি। লিখে চলেছি নার্গিস নিয়ে, প্রতি দিন নতুন নতুন আঙ্গিকে, আগের দিনের চেয়ে ভালো করার প্রত্যয়ে। মনে ক্ষীন আশা, যদি আমার লেখা কিছুটা সাহায্য করে ওদের, কিছুটা ...

প্রকৃতি এখন বেশ বিরুপ বাংলাদেশ বা মিয়ানমারের জন্য। যেকোন সময় আঘাত হানতে পারে সিডর বা নার্গিসরা। আর যখনই আঘাত হানবে তখনই এগিয়ে আসবে পশ্চিমা বিশ্ব। খাদ্যের জন্য হাহাকার উঠবে দুর্গতদের মাঝে। মারা পড়বে হাজারে হাজার। এই বাস্তবতা কি পরিবর্তনের কোন উপায় নেই? ক্লাইমেট চেইঞ্জ নিয়ে এতো যে হৈচৈ, সেটার কি কোন সমাধান নেই? নাকি সর্বক্ষন মৃত্যুর মুখে থাকবে ওরা, আমরা, সবাই ...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নার্গিস ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৮ রাত ৯:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মে, ২০০৮ রাত ৯:২৬
বোঘদাদি হেকিম বলেছেন: সিডর আর নার্গিসরে আপনার সাংবাদিকের ডান্ডি কার্ড দেখায়া দিলে কিন্তু ওরা ভয় পায়া যাইতো
২. ২১ শে মে, ২০০৮ রাত ৯:৩৯
শাওন বলেছেন: খুবই ঘৃণা এমন পোস্টকে যারা মাইনাস দেয় । ঘৃণা আর করুণা ।
খুব ভালো লাগল । + ।

৩. ২১ শে মে, ২০০৮ রাত ৯:৩৯
নাফে মোহাম্মদ এনাম বলেছেন: আপনি আমার ব্লগটি একটু দেখতে পারেন। আমার নামের ওপর ক্লিক করুন।
৪. ২২ শে মে, ২০০৮ রাত ১:৪৮
ফারহান দাউদ বলেছেন: হেকিম দেখি আসলেই অসুস্থ,ওর চিকিৎসা দরকার। আোনেকদিন পরে লিখলেন। আরেকটু বিস্তারিত পাবো কি?
২২ শে মে, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ দাউদ, সময় নিয়ে আরো বিস্তারিত লিখবো ...

৬. ২৪ শে মে, ২০০৮ বিকাল ৫:২৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: সিডর আর নার্গিস পুরা বাংলাদেশ আর মায়ানমারের সমুদ্র উপকূলের স্থানগুলোকে একদম ধ্বংস কইরা দিল।

 

মোট সময় লেগেছে ০.৮৪৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনার জগতে নিজেকে নিয়ে যাই অনেক উপরে। পেশায় সাংবাদিক, আছি ইউরোপে। মাঝে মাঝে ঘৃনা হয় এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ