বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

অনুভুতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে

০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১২

শেয়ারঃ
0 0 0

কাল রাতে ফোন করেছিলাম বাংলাদেশে। নানী তীব্র অসুস্থ। চট্টগ্রামে হাসপাতালে ভর্তি। হঠাৎ করেই মনে হলো নানীর সঙ্গে কথা বলি। বেচারী, তার বড় নাতিন আমি। আমার জন্য প্রচন্ড ভালবাসা তার। সুযোগ পেলেই নাতির গুনগানে মশগুল থাকে।

রাতে নানীর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তখন স্যালাইন চলছিল তার। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। ক্যান্সারের রোগী। একেবারে শেষ অবস্থা।

জার্মানিতে বসে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছু করার ছিলো না। হয়তো ফোনটা অনেক দেরীতে করে ফেলেছিলাম।

আজ সকালে ঘুম থেকে উঠেই ম্যাসেজ পেলাম। বৃহস্পতিবার ভোর রাতে নানী মারা গেছে। চির বিদায়ের আগেও নাকি আমার জন্য দোয়া করে গেছে। কিন্তু কি হতভাগা আমি, নানীর সঙ্গে কথা বলা আর হলো না।

সকাল থেকেই অফিসে। খানিক বাদে বাদেই মনে পড়ছে নানীর কথা। কিন্তু অনুভুতির তীব্রতা কেন যেনো অনুভব করিনা আর। চোখে কিছুতেই পানি আসে না। আমি কি অনুভুতি শুন্য হয়ে যাচ্ছি ...

নানীকে শেষ দেখেছিলাম গত বছর, হাসপাতালে। অপারেশন হবে তার। তখনও নানী জানতো না তার ক্যান্সার হয়েছে। বলেছিলো, মেয়ে দেখবে, আমার জন্য- বড় নাতির বিয়ে না দিলে তার স্বস্তি নেই। কিন্তু সে সময় আর পেলো না নানি ...

মনে পড়ে, ছোটবেলায় স্কুলের বন্ধুদের গর্ব করে বলতাম- আমার দাদা-দাদি, নানা-নানী সবাই আছে। আজ আর সেই গর্ব নেই। এখন বলতে হবে, আমার দাদা-দাদী, নানা-নানী সবাই চলে গেছে। এতদুরে যে কখনো ফিরে পাবো না তাদের।

নানীর একটা কথা মাঝে মাঝেই মনে পড়ে, ''সুর্য যখন ওঠে তখন কাউকে ডেকে দেখাতে হয়না। সবাই এমনিতেই দেখে। তুমিও একদিন অনেক বড় হবে। তখন কেউকে বলতে হবে না, আমার বড় নাতিন এই করে, সেই করে, সবাই দেখবে ...''

নানী তুমি চিরদিন বেঁচে থাকবে, অন্তত আমার হৃদয়ে...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নানী ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৯
সুমাইয়া মুনিরা বলেছেন: আল্লাহ পাক আপনার নানীকে বেহেশত নসীব করুক ।
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ মুনিরা, ইনশাল্লাহ আল্লাহ আমার নানীকে বেহেশত নসীব করবে ...

২. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৬
আরিফ থেকে আনা বলেছেন: আপনার নানী জান্নাতবাসী হউন
৩. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এই কষ্টটা প্রকাশ করা সম্ভব নয়। কল্পনা করার চেষ্টা করছি আম্মুর এখন কেমন লাগছে। কিন্তু এটা কল্পনা করাও সম্ভব না।


শুধু বুকের কোণায় একটা ব্যাথা। নানীর কথা মনে হলেই সারা হৃদয়টা কাদে। এজন্যেই বোধহয় চোখ দিয়ে পানি পড়ে না।
৪. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
ব্রাইট বলেছেন: আল্লাহ পাক আপনার নানীকে বেহেশত নসীব করুক ।
৫. ০৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩০
ফারহান দাউদ বলেছেন: আপনার নানী জান্নাতবাসী হউন।

 

মোট সময় লেগেছে ০.৯০৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনার জগতে নিজেকে নিয়ে যাই অনেক উপরে। পেশায় সাংবাদিক, আছি ইউরোপে। মাঝে মাঝে ঘৃনা হয় এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ