somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর মস্তিষ্ক কি পুরুষের মস্তিষ্ক থেকে ভিন্ন?

১৯ শে মার্চ, ২০১০ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যা, নারীর মস্তিষ্ক পুরুষের মস্তিষ্ক থেকে ভিন্ন। আধুনিক জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তির কল্যাণে নারী-পুরুষ মস্তিষ্কের ভিন্নতা বা পার্থক্য সম্বন্ধে বিচিত্র সব তথ্য বের হয়ে আসছে।গবেষণায় দেখা গিয়েছে যে, নারী এবং পুরুষের মস্তিষ্কে গঠনগত দিক দিয়ে সামান্য কিছুটা পার্থক্য রয়েছে। বাহ্যিকভাবে এই পার্থক্য যতই নগণ্য হোক না কেন, এই সামান্য পার্থক্যই নারী-পুরুষের আচার-আচরণ এবং মানসিক গড়নে ব্যাপক পার্থক্যগত ছাপ ফেলে।নারী এবং পুরুষের মস্তিষ্কের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে আয়তনের ক্ষেত্রে। দেখা গিয়েছে, একজন প্রাপ্তবয়ষ্ক পুরুষের মস্তিষ্কের আয়তন একজন প্রাপ্তবয়স্ক নারীর মস্তিষ্কের আয়তনের তুলনায় গড়ে দশ শতাংশ বড় এবং পুরুষ মস্তিষ্কে কোষ সংখ্যাও নারী মস্তিষ্ক থেকে গড়ে চার শতাংশ বেশী। তবে এতে পুরুষদের বেশী খুশী হওয়ার কারণ নেই কেননা নারীদের মস্তিষ্কে পুরুষদের মস্তিষ্কের তুলনায় স্নায়ুকোষের সংখ্যা এবং আন্তঃকোষীয় সংযোগ বেশী থাকে।
আবার নারীদের মস্তিষ্কের ‘কর্পাস ক্যালোসাম’ পুরুষদের তুলনায় বড় হওয়ায় নারীরা পুরুষদের তুলনায় দ্রুত মস্তিষ্কের বাম এবং ডান হেমিস্ফিয়ারের মধ্যে তথ্যের আদান-প্রদান করতে পারে। আর সম্ভবত এজন্যই পুরুষদের মধ্যে ভাবের আদান-প্রদানের সময় “কাজের কথায়” আসার প্রবণতা বেশী থাকে। বিপরীতে, নারীদের এই ক্ষেত্রে পুরুষদের তুলনায় অনুভূতি প্রকাশে অনেক বেশী সৃজনশীল হতে দেখা যায়।নারী ও পুরুষ মস্তিষ্কের আরেকটি উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে মস্তিষ্কের ‘লিম্বিক সিস্টেমের’ আয়তনের পার্থক্য। নারী মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের আয়তন এবং গভীরতা পুরুষ মস্তিষ্কের তুলনায় বেশী হয়ে থাকে। আর এই কারণে নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশী আবেগপ্রবণ হয়ে থাকে এবং যেকোন আবেগকে পুরুষদের তুলনায় অনেক গভীরভাবে প্রকাশ করে থাকে। তাছাড়াও এই বিশেষ বৈশিষ্ট্যের দরুন নারীদের পুরুষদের তুলনায় সম্পর্ক গড়ে তুলতে বেশী তৎপর দেখা যায়। আর এই কারণেই বেশী আবেগপ্রবণ হওয়ার কারণে নারীরা পুরুষদের তুলনায় বিষন্নতায় বেশী ভুগে থাকে। আর এজন্যই নারীদের ক্ষেত্রে আত্মহত্যা প্রচেষ্টার প্রবণতা পুরুষদের চেয়ে তিনগুণ বেশী দেখা যায়। কিন্তু মজার ব্যাপার হল, পুরুষরা এক্ষেত্রে নারীদের চেয়ে তিনগুণ বেশী সফল হয়। সম্ভবত এই কারণেই, পুরুষরা নারীদের তুলনায় আত্মহত্যার জন্য অপেক্ষাকৃত বেশী নিষ্ঠুর প্রক্রিয়া অনুসরণ করে থাকে।নারী এবং পুরুষের মস্তিষ্কের ভিন্নতা তাদের ‘অসমতা’র পরিচায়ক নয়, বরং এই ভিন্নতা মানুষের সামাজিক জীবন-যাপনের ভিন্ন ভিন্ন প্রয়োজন পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও, নব আবিষ্কৃত এই তথ্যসমূহ নারী-পুরুষভেদে রোগ নির্ণয় এবং চিকিৎসার পার্থক্য নিরুপনে আরো বেশী সাহায্য করবে বলে গবেষকরা ধারণা করছেন। তবে এর চেয়েও বড় ব্যাপার হল, এ তথ্যগুলো পুরুষ এবং নারীর পরষ্পরকে আরো ভালভাবে বুঝতে সাহায্য করবে।
ন্যাশনাল নিউজ ডেস্ক,০৯ মার্চ ২০১০।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×