মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা নিবন্ধন কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আন্তর্জাতিক বেসামরিক চলাচল কর্তৃপক্ষ (আইসিএও) গাইড লাইন অনুসারে সদস্য দেশসমূহকে এমআরপি ও এমআরভি কার্যক্রম শুরু করতে হবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কার্যক্রম শুরু করবে। বুধবার বিকেলে আগারগাঁওয়ের পাসপোর্ট ভবনে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার এ সব তথ্য জানান। সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফাত উল্লাহ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল থেকে নিবন্ধন শুরু হলেও পাসপোর্ট বিতরণ শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে। কাল থেকে কোন হাতে লেখা পাসপোর্ট ইস্যু করা হবে না। কিন্তু যেসব হাতে লেখা পাসপোর্ট এখনও চালু আছে তা রিনিউ করা যাবে। জরুরি পাসপোর্ট প্রয়োজন হলে ১ হাজার টাকা ফির মাধ্যমে এক বছর মেয়াদি হাতের লেখা পাসপোর্ট নিতে পারবেন।
২০০৯ সালের মার্চ মাসে একনেকে ২শ ৮৩ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন হয়। ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়। ২০১০ সালের ১ ফেব্রুয়ারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা এ প্রকল্পের অনুমোদন দেয়। এরপর সর্বনিম্ন দরদাতা হয় আইআরআইএফ করপোরেশন বারহেট জেভি। পরে এর সঙ্গে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারিতে চুক্তি স্বাক্ষরিত হয়।
ঢাকা/নোয়াখালী ওয়েব.কম.বিডি/৩১মার্চ/আইএইচএম/২০০০ঘ.
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।