আমার প্রিয় পোস্ট

আমি খুবই সাধারন একজন মানুষ কিন্তু অসাধারন কিছু করতে চাই...পারি না !!!

** যে আবিস্কারগুলো বদলে দিয়েছে পৃথিবীর চেহারা : পর্ব - ০১ **

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৫

শেয়ারঃ
0 7 0


সারা পৃথিবী জুড়ে হাজারো বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমে প্রতিদিনই কিছু না কিছু আবিস্কৃত হচ্ছে। মানব জীবন হয়ে উঠছে একটু একটু করে মসৃন। এই ধারা অব্যাহত থাকবে এবং সভ্যতা অবশ্যই এমন এক দিকে চলে যাবে যা আর বলার অপেক্ষা রাখেনা। এর মাঝে অনেক আবিস্কারই মনে রাখার মত।তবে আজ তুলে ধরব সেই সমস্ত আবিস্কারগুলোকে যেগুলো রাতারাতি বিশ্বব্রক্ষান্ডের চেহারা পাল্টে দিয়েছিল। আসুন বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়্যার ইন ব্লগ) বন্ধুরা তাহলে একটু নজর দেয়া যাক সেই সমস্ত আবিস্কারের দিকে -

* ০১. পাইলট ACE কম্পিউটার


প্রথমদিকে ইলেকট্রনিক কম্পিউটারগুলোর মধ্যে একটি উদ্দেশ্যই ছিল মূখ্য – প্রোগ্রাম করতে পারা (অবশ্যই সিম্পল)। এবং এই পাইলট ACE ই সর্বপ্রথম এই কার্য সম্পাদনে সক্ষম হয় এবং সেই সময়ে এটিই ছিল সবচেয়ে দ্রুত কর্মক্ষমতা সম্পন্য ইলেকট্রনিক কম্পিউটার। এটি ছিল একজন বিখ্যাত কম্পিউটার পাইওনিয়ার “এ্যালান টিউরিং” এর একটি যুগান্তকারী আবিস্কার।
* ০২. থমসনের বাষ্প ইজ্ঞিন


বর্তমানে অনেক ধরনের ইজ্ঞিন মার্কেটে থাকলেও মূলত থমসেনর এই ইজ্ঞিনটিই ছিল সত্যিকার অর্থের একটি পরিপূর্ণ বাষ্প ইজ্ঞিন। ১৭১২ খৃষ্টাব্দে এই ইজ্ঞিন আবিস্কার হওয়ার ফলেই সেদিন ENERGY CRISIS দূর করে সত্যিকার অর্থেই শিল্পবিপ্লব ঘটে।

* ০৩. এ্যাপোলো ১০ ক্যাপসুল


চন্দ্র জয়ে এবং পরবর্তী অভিযান সমূহে যে আবিস্কারের নাম চিরকাল উজ্জল হয়ে থাকবে সেটি হল এ্যাপোলো ১০। প্রায় ৪০ বছর আগে তিন জন বিখ্যাত নভোচারী এতে করেই চন্দ্রের চারিদিকে চক্কর মেরেছিল। এর কয়েক মাস পরেই তারা অবতীর্ন হয় চন্দ্রপৃষ্ঠে। এ্যাপোলোর এই সাফল্য শুধু তৎকালীন জ্যোতির্বিজ্ঞানকে আরো একধাপ এগিয়েই নিয়ে যায় নি বরং বর্তমানের বড় বড় অভিযানে অনুপ্রেরনা যুগিয়েছে।

* ০৪. ইলেকট্রনিক টেলিগ্রাফ


চার্লস হুইটস্টোন এবং উইলাম কুক সর্বপ্রথম ১৮৩৭ সালে বিশ্বের প্রথম ইলেকট্রনিক টেলিকমিউনিকেশান ডিভাইসটি আবিস্কার করেন। প্রথম পাবলিক কমিউনিকেশান এবং দূরবর্তী স্থানে ইলেক্ট্রিসিটি সংযোগের ক্ষেত্রে তাদের আবিস্কারটিই প্রথম প্র্যাকটিক্যালি ব্যবহৃত হয়।

* ০৫. Model T Ford


ম্যাস প্রোডাকশানের যে রেওয়াজ আজ চলে আসছে সেই আইডিয়াটি মূলত ডেভেলপ করা হয়েছে ফোর্ড মোটর কোম্পানীর দ্বারা। তারাই পথ দেখিয়ে দিয়েছে ম্যাস প্রোডাকশানের। তাদের ফিলোসফিই আজ স্টান্ডার্ড বিজনেস পলেসি হিসেবে বিবেচিত হয়ে থাকে। “ফোরডিসম” সব বড় বড় কোম্পানীর মেটাফরে পরিণত হয়।

* ০৬. V2 রকেট ইজ্ঞিন


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীকে আবার শেপে ফিরিয়ে আনতে এর ভূমিকা ছিল অনেক। এই ইজ্ঞিন আবিস্কার হয় ১৯৪২ সনে। এর আবিস্কারক হচ্ছেন “ওয়ের্নার ভন বেরুন”। পরে তারই আবিস্কার করা নাসার “সাটার্ন ভি রকেট” পরে এ্যাপোলো কে চাঁদে নিয়ে যায়।
* ০৭. পেনিসিলিয়াম


কোন সন্দেহ নেই যে এ্যালেক্সান্ডার ফ্লেমিং এর এই আবিস্কারকৃত এই এ্যান্টিবায়োটিক কতটা বদলে দিয়েছে চিকিৎসা বিজ্ঞানকে। যদিও ১৯২৮ সালে আবিস্কার হলেও ইউকে এবং ইউএস এর যৌথ সহোযোগীতায় ১৯৪০ সনে এটি রোগীদের কাছে পৌছায়।

* ০৮. ডিএনএ ডাবল হেলিক্স


আমারা যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছি তারা অলরেডী জানি যে এই ডাবল হেলিক্স এর আবিস্কার, সৃষ্টির বৈচিত্রময় রহস্যকে কতটা উন্মূক্ত করে দিয়েছে। ১৯৫৩ সনে এই মডেল প্রথমে যৌথভাবে প্রস্তাব করে ওয়াটসন এবং ক্রিক। এটাকে অনেকে ডিএনএর “ওয়াটসন – ক্রিক ” মডেলও বলা হয়ে থাকে।

* ০৯. এক্স-রে মেশিন


জার্মান বিজ্ঞানী রন্টজেন ১৮৯৫ সনে এই এক্স রশ্মির আবিস্কার করে চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে যান আরেক ধাপ আগে। প্রথিবীর বড় বড় আবিস্কারগুলোর মাঝে এখনও মাথা উচু করে দাড়িয়ে আছে রন্টজেন এর এই এক্সরশ্মি।

* ১০. স্টিভেনসনের রকেট


নামটা রকেট হলেও এটি মোটেও রকেট নয়। দেখতেই পাচ্ছেন এটি একটি যানবাহনের ছবি। ১৮২৯ সনে ইউকে ম্যানচেস্টারে এটি সফলভাবে চালু করেন ন্টিভেনসন। এটি পূর্ববর্তী সকল ইজ্ঞিনের চাইতে বেশী গতিময় ছিল। তাই হয়ত একে রকেট বলা হত। এবং এর বেসিক ডিসাইনটি আগামী ১৫০ বছরের জন্যে মানুষ এবং মাল বহনকারী গাড়ীর ক্ষেত্রে স্টান্ড্যার্ড হয়ে থাকে।

তথ্যসূএ ইন্টারনেট থেকে।
চ ল বে ......পর্ব - ০২

 

প্রকাশ করা হয়েছে: ফিরে দেখা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৭

লেখক বলেছেন:
অনেক ধন্য হলাম ...
ধন্যবাদ আপনাকে!!

২. ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪
খোশনবীশ বলেছেন: আপনার আইডিয়াটা ভাল লেগেছে। তবে আগামী পর্বে তালিকায় 'সন্ত্রাসবাদ' শব্দটাকে রাখার চেষ্টা করবেন। কারণ ইহাও পশ্চিমাদের এক যুগান্তকারী আবিস্কার। অন্য কোন আবিস্কার এর মত করে পৃথিবীকে অদল বদল ( উল্টা পাল্টা ) করতে পারেনি।
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৮

লেখক বলেছেন:
অনেক ধন্য হলাম ...

আগামী পর্বে তালিকায় 'সন্ত্রাসবাদ' বিষয়টি ভেবে দেখা দরকার...ধন্যবাদ আপনাকে।

০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৯

লেখক বলেছেন:
চ ল বে ......
অপেক্ষা করুন।

৪. ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
_তানজীর_ বলেছেন: ভালো লাগলো। :) পরের পর্বের অপেক্ষায় থাকলাম। আমি দেখি ২০১০-এর সেরা আবিস্কারগুলোর উপরে একটা লেখা লিখব। ভালো থাকবেন।
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮

লেখক বলেছেন:
অনেক ধন্য হলাম ...

চ ল বে ......
পরের পর্বের জন্য অপেক্ষা করুন।
ধন্যবাদ আপনাকে।

০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৮

লেখক বলেছেন:
অনেক ধন্য হলাম ...
ধন্যবাদ আপনাকে।

৬. ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৫
স্বর্গ বলেছেন: ভালো লাগলো। ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন:
অনেক ধন্য হলাম ...
ধন্যবাদ আপনাকেও।

৭. ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৪
ক্লান্ত দুচোখ বলেছেন: ভাই সবচেয়ে আদিম ও শ্রেষ্ট আবিস্কার 'চাকা' বাদ দিসেন ক্যান?






০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০২

লেখক বলেছেন:
ভাই ভুলে গিয়েছিলাম......।
অনেক ধন্যবাদ।

৮. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৯
অবয়ব বলেছেন: ভাল লাগল+
পরবর্তীর অপেক্ষায়
১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৪

লেখক বলেছেন:
অনেক ধন্য হলাম ...

চ ল বে ......
পরের পর্বের জন্য অপেক্ষা করুন।
ধন্যবাদ আপনাকে।

৯. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
যদি কিছু মনে না করেন..... বলেছেন: ভাল লাগল+
প্রিয়তে রাখলাম।
১০. ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৮
প্রেমের কাঙ্গাল বলেছেন: জেনে রাখার মত পোস্ট।

 

মোট সময় লেগেছে ১.০৩৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এ .আর. আতিক ।চাকরি আর পড়ালেখা দুটোই চলছে সমানতালে,
কঠোর পরিশ্রমের দ্বারা জীবনের প্রত্যেক ক্ষেত্রে উন্নতি করতে চাই। কিন্তু চাচা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ