মতে মহাশূন্য একটি জালের মত,তাতে যদি কোন বস্তু রাখা হয় তবে বস্তুর নিচের অংশ দেবে
যায়।অর্থাত যদি আমরা মহাশুন্য কে জালের মত ধরি,তবে সকল গ্রহ নক্ষ্যত্র এর চারপাশের
অংশ জালের মত দেবে যায় "gravity" এর কারনে।তার মানে মাধ্যমই বেকে যায়।
তাই আলো যদি মাধ্যম বরাবর চলে,তো এটা সম্ভব যে আলোও মাধ্যম অনুসারে বেকে যায়।
আইন্সটাইন তার এই বক্তব্যকে সেই সময় প্রমান করতে পারেন নি। কিন্তু ১৯১৯ সালের মে মাসে
দুজন বিজ্ঞানি সূর্য গ্রহনের চলাকালিন এর প্রমান দেখতে পান।যখন সূর্য গ্রহন চলছিলো তখন পূরো
সূর্য ঢেকে যাবার পর সূর্য ও চন্দ্রের গোলকের পাশ দিয়ে দূরবর্তী একটি নক্ষত্র দেখা যায়।বিজ্ঞানি
দুজন হিসাব করে দেখেন যে, হিসাব অনুযায়ী পৃথিবী থেকে ঐ নক্ষত্র দেখা যাবার কথা না।
কেননা তা ঐ সময় পৃথিবী ও সূর্যের ঠিক পেছন বরাবর অনেক দূরে অবস্থান করছিলো। এবং
আলো যদি সরল পথে আসতো তাহলে সূর্যের কারনে নক্ষত্রটিকে দেখতে পারার কথা নয়।এতে
আইন্সটাইনের বক্তব্যই সত্য বলে প্রমানীত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

