স্বপ্ন দেখতে কে না ভালবাসে?
আমি ও ভালবাসি
তাই একটা সরকারি চাকরি করার জন্য বিসিএস নামের সোনার হরিনের পেছনে ছুটেছিলাম একমাস কিনবা আরো বেশী সময়-
আগামী ২৭ তারিখ পরীক্ষা-
ভাল জোশ নিয়া পড়তেছিলাম
কিন্তু একজন জুনিয়রের কথা শুনে মাথাটা চক্কর দিয়া উঠল
বিসিএস এর জন্য সরকারী পদের কেনা বেচা চলতেসে-
যে কোন চাকরি ১০ লাখ টাকা
একটু ভাল চাকরি ১২ লাখ টাকা
ফরেন সার্ভিসে হলে আরো বেশী
মন টা খারাপ হয়ে গেল-
নিজের কথা বাদ দিলাম
আমি তো একটা বকলম
পারিনা কিছুই
দেশের এত গুলো মেধাবী মুখ যে বিসিএস এর দিকে তাকিয়ে আছে
যাদের নুন আনতে পান্তা ফুরায়-তারা কিভাবে এই পদগুলো পাবে চাকরীর জন্য?
মনে মনে ভাবি
হায় -আমার যদি একটা চাকরি হত...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

