সর্বনাশী জুয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ক্রিকেটে এখন আলোচিত বিষয় ম্যাচ ফিক্সিং। ভারতের আইপিএল কান্ডের পর বিপিএল নিয়েও তদন্ত চলছে। ম্যাচ ফিক্সিংয়ের গোড়ায় রয়েছে জুয়া। ক্রিকেট বাণিজ্যে জুয়া এখন ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। আমার শহর সিলেটও এর বাইরে নেই। ছোট ছোট চায়ের দোকান থেকে শুরু করে একেবারে অভিজাত হোটেল এমনকি বসার ঘরেও বসে বাজির আসর। দশ টাকা থেকে লাখটাকা পর্যন্ত বাজির দর ওঠে। সিলেট শহরের প্রায় প্রতিটি পাড়া মহল্লা, গলির চায়ের দোকান, ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান, ফাস্টফুডের দোকান এ চলে বাজি ও জুয়া। এতে বেশি অংশ নেয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন ও যুবকরা। তাছাড়া দাড়িয়াপাড়া, শেখঘাট, মদিনা মার্কেট, পীরমহল্লা, টিলাগড়, শিবগঞ্জ সহ আরও অনেকগুলো স্থানে গড়ে উঠেছে শক্তিশালী জুয়ার চক্র। সেগুলোতে পেশাদার জুয়াড়ী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্তের লোকজন জুয়ার নেশায় লগ্নি করছে। অনেকেই সর্বসান্ত হচ্ছে। কিছু প্রভাবশালী লোকজন এগুলোর সাথে জড়িত। প্রশাসন পুরোপুরিভাবে উদাসীন। খুব শীঘ্রই যদি ব্যবস্থা নেয়া না যায় তাহলে পরিস্থিতি আর খারাপ হবে। সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন। নির্বাচন এর কারণে অনেক পেশাদার সন্ত্রাসী মাঠে রয়েছে, যাদের অনেকেই এই জুয়ার সাথে জড়িত। যেখানে বিশাল পরিমাণ অবৈধ অর্থ জড়িত সেখানে মদ, মাদকের মতো নেশাও থাকবে এটাই স্বাভাবিক। খুব শীঘ্রই যদি এই জুয়ার আসরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয় তাহলে হয়ত খুন-জখমের মতো ঘটনাও ঘটতে পারে। প্রশাসন ও সরকারের কর্তাব্যক্তিদের কাছে এক্ষুনি এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।