ক্লিফ যখন অফিসের কাজে দেশের বাইরে যায় আমার সময় গুলো খুব নিঃসঙ্গ কাটে বিষেষ করে উইক এন্ড গুলো, যদিও আমি নিযেও কাজ করি, সন্ধা গুলো একদম বাজে ক্লিফ ছারা!!
লেটি সেদিন এসে জোর করে বাইরে নিয়ে গেল এই বলে যে হাটতে যাবে অরচার্ডে। ও সেখানে ওর মেয়ের ছেলেবন্ধুটির সাথেও দেখা করবে বিষেয কাজে।
অরচার্ড গিয়ে অপেক্ষা করছিলাম আমরা ওরলানডো'র (ওর মেয়ের ছেলেবন্ধু) জন্য, একটা ভালো রেস্তোরার সামনে। আমি আর লেটি ছবি তুলছিলাম এই ফাকে।
ওরলানডো আসার পর ওরা আমাকে নিয়ে রেস্তোরাটার দিকে রওনা দিলো। আমি ত অবাক। অবশেষে আমরা রেস্তোরার ভেতরে ঢোকার পর আমি বললাম " লেটি তুমি ত আমাকে বলোনাই যে আমরা ডিনার করতে যাছ্ছি"। ও বললো এটা সারপ্রাইজ তোমার জন্য। তোমার মন খারাপ দেখে তোমার মন ভালো করার জন্য এই সারপ্রাইজ। সেদিন আমরা সন্ধা ৭ টা থেলে ৯।২০ পর্যন্ত একটানা খেলাম। খাওয়ায় যে এতো আনন্দ থাকতে পারে তা আগে কখনও বুঝিনি। একটু পর ওর এক মেয়ে বন্ধুও এলো। আসলে আন্তরিকতা আর সংগ টা বড় ব্যপার ছিলো।
সব সময় যখনই লেটি আমাদের বাড়িতে আসে আমি ওকে রান্না করে খাওয়াই। ও আমার রান্না খুব পছন্দ করে যদিও সে অনেক ভালো রাধে।
মাঝে মাঝে আমি ওকে বাইরে নিয়ে যাই ১/২ টা ড্রিংক খাওয়াতে। কারন ও ওর নিজের জন্য এটুকু কখনও করে না আর ওর জন্য করার মত কেউ এখানে নেই। মাঝে মাঝে ওর কাজের ফাকে আমি ওকে মুখে তুলে ভাত খাইয়ে দেই যদি ওর তারা থাকে। ও মজা পায় আমার কান্ড দেখে।
এই লেটি টা কে জানেন। সে আমার মা'র বয়সি একজন ফিলিপিনো মহিলা। আমাকে ভিষন ভালোবাসে। আমার বাড়িতে পা দেবার পর থেকে আমাকে বাকা ঝকা শুরু করবে, কেন আমি এতো অগোছালো ( যদিও আমার বাড়িটি ভিষন গোছালো ...হা হা হা), কেন আমি ঠিকমতো নিজের যত্ন নেই না। রান্নাটা এভাবে নয় ওভাবে কেন করলাম না। মাছটা কাটা এতদিনেও সে আমায় শেখাতে পারলো না.....আঃ আরো কতো কথা, আমিও ঘেন ঘেন করে কমপ্লেন করতে থাকি ওকেও.... নানান বিষয়ে। আবার একটু পর ওকে জড়িয়ে ধরে বলি "Letty i am missing u"। ও আমাকে মার লাগায়....!
তাকিয়ে দেখি ক্লিফ লিভিং রুমে বসে আমাদের কথোপোথন শুনে মিট মিট করে হাসছে। বললাম "What's so funny? we are having fight (letty & me"). ও বললো "ha ha ha i am watching mother and daughter's fighting, both can't live seeing each other once in a week. who love each other so much".
লেটি প্রতি রোববার আমাদের বাড়িতে আসে ৪/৫ ঘন্টার জন্য। আমি ওকে ঐ দিন রান্না করে খাওয়াই। আমার কোনো পুরোনো অথচ দেখতে নতুন কাপড় থাকলে ওকে দিয়ে দেই। ক্লিফ দেশের বাইরে থাকলে আমি লেটি কে আমার সাথে থাকতে বলি গল্প করার জন্য বা দুজন বাইরে যাই.....আমিই ওকে নিয়ে বাইরে যাই বা ছবি দেখতে যাই কারন ওর ওটুকু করার ক্ষমতা নেই পয়সার আভাবে।
লেটি আমাদের মেইড। প্রতি রোববার সে আমাদের ৪/৫ ঘন্টার জন্য সাহায্য করতে আসে ঘরের কাজে, ঘন্টায় ১০ ডলার করে। ওর ব্রেস্ট ক্যনসার ছিলো, এখন ভালো চিকিৎসা করে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



